Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
ঐকমত্য কমিশনে ৫ বিষয়ে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 March, 2025, 02:05 pm
Last modified: 20 March, 2025, 02:08 pm

Related News

  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

ঐকমত্য কমিশনে ৫ বিষয়ে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী

প্রস্তাবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এ পাঁচটি বিষয়ের ওপর তারা কিছু সংস্কার প্রস্তাবনা দেন।
টিবিএস রিপোর্ট
20 March, 2025, 02:05 pm
Last modified: 20 March, 2025, 02:08 pm
ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

পাঁচটি বিষয়ের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী। 

আজ বৃহস্পতিবার জামায়াত ইসলামীর একটি প্রতিনিধি দল সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে কো-চেয়ারম্যান অধ্যাপক ড. আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব জমা দেন।

প্রস্তাবে সংবিধান, নির্বাচন, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন কমিশন এ পাঁচটি বিষয়ের ওপর তারা কিছু সংস্কার প্রস্তাবনা দেন।

প্রস্তাব জমা দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সংস্কারের ওপর গুরুত্বারোপ করে আসছে। আমীরে জামায়াতসহ নেতারা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত একটি অর্থবহ নির্বাচন দেওয়ার জন্য বারবার বলে আসছেন। 

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অনুষ্ঠানের সময়ের ব্যাপারে বলা হয়েছে। আমরা তার সাথে দ্বিমত পোষণ করিনি। 

পাঁচটি প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবের সাথে কিছু কিছু ক্ষেত্রে আমরা একমত হতে পারিনি। আবার অনেক বিষয়েই একমত হয়েছি। আমরা ব্যাখ্যাসহ আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছি। আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই সংস্কার সম্পন্ন করে একটি অর্থবহ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কাজ শুরু করবেন।

ঐকমত্য কমিশনে প্রস্তাবনা জমা দেওয়ার সময় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে আরও ছিলেন- সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি জনাব হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ। 

Related Topics

টপ নিউজ

জামায়াত ইসলামী / ঐকমত্য কমিশন / আলী রিয়াজ / প্রস্তাবনা জমা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • 'ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’—ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জামায়াতের
  • ‘গরিবের হাসপাতাল’ বন্ধ করে জনগণের ক্ষতি করা হয়েছে: আদ-দ্বীন ইস্যুতে জামায়াত আমির
  • বাজেট নিয়ে শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে জামায়াত
  • জামায়াত ও আ.লীগপন্থীদের বর্জনের মধ্যেই শেষ হলো চট্টগ্রাম আইনজীবী সমিতির ভোট গ্রহণ
  • কারওয়ান বাজারে প্রতিদিন দুই-তিন কোটি টাকার চাঁদাবাজি হয়, দাবি জামায়াত এমপির

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net