Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের মারামারি: ৭ ঘণ্টা পর পঙ্গু হাসপাতালে জরুরি সেবা চালু

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 March, 2025, 08:45 pm
Last modified: 10 March, 2025, 09:56 pm

Related News

  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • অধিদপ্তরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে: সংসদে হান্নান মাসউদ
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে কাল মতবিনিময় করবেন তারেক রহমান
  • সংসদীয় সীমানা নির্ধারণ শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

জুলাই আন্দোলনে আহতদের সঙ্গে কর্মচারীদের মারামারি: ৭ ঘণ্টা পর পঙ্গু হাসপাতালে জরুরি সেবা চালু

ডা. গোলাম সারওয়ার বলেন, 'কিছুক্ষণ আগে ইমার্জেন্সি সার্ভিস শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।'
টিবিএস রিপোর্ট
10 March, 2025, 08:45 pm
Last modified: 10 March, 2025, 09:56 pm
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল)। ছবি: সংগৃহীত

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) কর্মচারীদের সঙ্গে জুলাই অভ্যুত্থানে আহতদের মারামারির ৭ ঘণ্টা পর হাসপাতালটির জরুরি বিভাগে সেবা দেওয়া শুরু হয়েছে।

পঙ্গু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. গোলাম সারওয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) নিশ্চিত করেছেন।

ডা. গোলাম সারওয়ার বলেন, 'কিছুক্ষণ আগে ইমার্জেন্সি সার্ভিস শুরু হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।'

এর আগে, সোমবার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সঙ্গে হাসপাতালের কর্মচারীদের মারামারি হয়। সংঘাতের পর কর্মচারীরা হাসপাতাল ছেড়ে যাওয়ায় জরুরি বিভাগের টিকিট কাউন্টারগুলো খালি পড়ে ছিল। হাসপাতালে কোনো নার্স, কর্মচারী ছিল না, শুধু চিকিৎসক ছিল। 

হাসপাতালের জরুরি সেবাও বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পরে। 

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক বিকাল ৫টার দিকে টিবিএসকে বলেন, 'আমাদের হাসপাতালের পরিস্থিতি এখনও অনেক খারাপ। আমার একটা অপারেশন করার কথা ছিল, কিন্তু করতে পারছি না। নার্স; এমনকি কোনো পিওনও নাই। হাসপাতালে এখন শুধু ডাক্তার আছে।'

তিনি বলেন, 'আমাদের হাসপাতালে তো দুর্ঘটনায় আহত ক্রিটিক্যাল রোগীরা সারাক্ষণ আসতেই থাকেন। রোগীরা চিকিৎসা না পেয়ে ডাক্তারদের মারতে আসতেছে। সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।'

তিনি আরও বলেন,'কখন পরিস্থিতি স্বাভাবিক হবে বোঝা যাচ্ছে না। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত আমরা একটি রুমে আটকা ছিলাম। আমরা বের হতে পেরেছি। এখনও ডিরেক্টরের রুমে মিটিং চলছে, মিটিং শেষে কি হয় তখন জানা যাবে।'

জানা গেছে, রোববার রাতে ব্লাড ব্যাংকের এক কর্মচারীকে মারধর করেন আহত শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে আউটসোর্সিং কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। এরপর দুপুরে আবার হাসপাতালের  কর্মচারীদের সঙ্গে ছাত্রদের মারামারি হয়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান টিবিএসকে বলেন, 'মারামারির ঘটনায় কয়েকজন হালকা ইনজুরি হয়েছেন।'

নাম প্রকাশে অনিচ্ছুক পঙ্গু হাসপাতালে দায়িত্বরত এক পুলিশ সদস্য টিবিএসকে বলেন, 'রোববার রাতে আউটসোর্সিংয়ের এক কর্মচারীকে আহত ছাত্ররা মারে। ওই ঘটনার প্রতিবাদে সোমবার কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা। এ কারণে ছাত্রদের সঙ্গে দুপুরে আবারও কর্মচারীদের মারামারি হয়। রড, লাঠি নিয়ে প্রশাসনিক ভবন ও আউটডোরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।'

পঙ্গু হাসপাতালে বর্তমানে দুটি ওয়ার্ডে ১০০ জনের বেশি জুলাই আন্দোলনে আহত ভর্তি আছে।

Related Topics

টপ নিউজ

মারামারি / জুলাই আন্দোলনে আহত / পঙ্গু হাসপাতাল / কর্মচারী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার
  • অধিদপ্তরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছে: সংসদে হান্নান মাসউদ
  • মতিঝিলে দুই রেস্তোঁরার কর্মীদের মারামারি-ভাঙচুর
  • জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে কাল মতবিনিময় করবেন তারেক রহমান
  • সংসদীয় সীমানা নির্ধারণ শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net