Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
হিটওয়েভে আপনার শিশুকে সুস্থ রাখতে যা করবেন

মতামত

ডা. আবু সাঈদ শিমুল
21 April, 2024, 08:40 pm
Last modified: 22 April, 2024, 03:11 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

হিটওয়েভে আপনার শিশুকে সুস্থ রাখতে যা করবেন

এখন ঘরে ঘরে জ্বর, কাশির রোগী। কিন্তু ঠাণ্ডা লাগার ভয়ে শিশুদের গোসল করাতে চায় না অনেকে। জ্বর, কাশিতে গোসল করাতে হবে, পরিস্কার-পরিচ্ছন্নতা খুবই জরুরি। শিশুকে টাটকা খাবার খাওয়াতে হবে। 
ডা. আবু সাঈদ শিমুল
21 April, 2024, 08:40 pm
Last modified: 22 April, 2024, 03:11 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

বর্তমানে হিটওয়েভে শিশুদের অবস্থা বেশি নাজুক। কাশি, জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। হিটওয়েভের এই সময়ে শিশুকে সুস্থ রাখতে কী করতে হবে, সেই বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে কথা বলেছেন ডা. আবু সাঈদ শিমুল। তার পরামর্শ-

৬ মাস বয়স পর্যন্ত শুধু ব্রেস্ট ফিডিং

৬ মাসের কম বয়সী শিশুদের শুধু বুকের দুধ খাওয়াতে হবে। যারা শুধু বুকের দুধ খায়, সেসব শিশুর মায়েদের স্বাভাবিক সময়ের চেয়ে বেশি পানি, রসালো ফল, স্যালাইন খেতে হবে। কমপক্ষে তিন লিটার পানি, স্যালাইন মায়েদের খেতে হবে। শিশুর জন্য মায়েরও যত্বের প্রয়োজন।

শিশুকে বয়স অনুযায়ী পানি পান করাতে হবে

দুই বছর বয়স পর্যন্ত বুকের দুধের পাশাপাশি শিশুদের বয়স অনুযায়ী পানি পান করাতে হবে। বাচ্চার ওজন ১০ কেজি হলে এক লিটার, ২০ কেজি হলে দেড় লিটার পানি পান করাতে হবে। পাশাপাশি ফলও খাওয়ানো যেতে পারে। তরমুজ, আমের মৌসুমে আম ও ঘরে তৈরি শরবতও খাওয়ানো যেতে পারে। তবে বাইরের কোনো জুস খাওয়া যাবে না।

ঘাম হলে সাথে সাথে মুছে দিতে হবে

শিশু ঘেমে গেলে সাথে সাথে মুছে দিতে হবে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস হলেই শিশুকে বাইরে খেলতে দেওয়া যাবে না। শিশুকে রঙ্গিন কাপড় পরানো যাবে না। হালকা রঙের জামা বিশেষ করে সাদা হলে ভালো। শিশু যেন খুব বেশি ছোটাছুটি না করে সেদিকে খেয়াল রাখতে হবে।

হিটস্ট্রোকের বিষয়ে সচেতন থাকতে হবে

দীর্ঘ সময় বাইরে থাকলে বা খেলাধুলা করলে শিশুরা অজ্ঞান হয়ে যায়, নিস্তেজ হয়ে পরে, মাথা ঘোড়ে, বমি বমি লাগে। এসব লক্ষণ দেখা দিলে বুঝতে হবে হিটস্ট্রোক। এমন হলে শিশুকে সাথে সাথে ছায়ায় নিয়ে পরনের কাপড় খুলে দিয়ে পানির ছিটা দিতে হবে। সাথে যদি ফ্যান থাকে, তাহলে ফ্যান ছাড়তে হবে। রাস্তায় এমন হলে হাতের কাছে যা পাওয়া যাবে, তাই দিয়েই বাতাস করতে হবে।

বরফ শীতল পানি পান করানো বা গোসলে ব্যবহার করা যাবে না 

শিশুকে বরফ শীতল পানি পান করানো যাবে না। স্বাভাবিক তাপমাত্রার পানি দিতে হবে। ডাবের পানি দিতে হবে। স্বাভাবিক তাপমাত্রার পানি দিয়ে গোসল করাতে হবে।

প্রতিদিন গোসল করাতে হবে

শিশুর জন্মের পর প্রথম দুই দিন গোসল করানো যাবে না। আর প্রিম্যাচিউর শিশু চিকিৎসকের পরামর্শে গোসল করাতে হবে। এছাড়া সব শিশুকে প্রতিদিন গোসল করাতে হবে।

পাউডার ব্যবহার করা যাবে না

শিশুদের শরীরে পাউডার দেওয়া যাবে না। এতে লোমকুপ বন্ধ হয়ে চুলকানি হতে পারে। তেল একেবারেই দেওয়া যাবে না।

ডায়রিয়া হলে স্যালাইন খাবে

৬ মাসের বাচ্চাকেও স্যালাইন খাওয়ানো যাবে। দুই বছর বয়স পর্যন্ত ১০-২০ চামুচ ও দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুরা ২০-৪০ চামুচ স্যালাইন খেতে পারবে। আর ৫ বছরের বেশি বয়সীরা যতটুকু পারে ততটুকুই খাবে।

জ্বর-কাশিতে গোসল করা জরুরি

এখন ঘরে ঘরে জ্বর, কাশির রোগী। কিন্তু ঠাণ্ডা লাগার ভয়ে শিশুদের গোসল করাতে চায় না অনেকে। জ্বর, কাশিতে গোসল করাতে হবে, পরিস্কার-পরিচ্ছন্নতা খুবই জরুরি। শিশুকে টাটকা খাবার খাওয়াতে হবে। 

বাইরে গেলে ছাতা, পানি, টাওয়েল ও স্যালাইন সাথে রাখতে হবে

বাইরে বের হলে অভিভাবকদের শিশুর জন্য পানি, ছাতা, ছোট টাওয়াল ও স্যালাইন সাথে রাখতে হবে। বাইরে টাওয়ালে পানি ঢেলে শিশুর গা মুছে দিতে হবে, স্যালাইন খাওয়াতে হবে।

ডা. আবু সাঈদ শিমুল: সিনিয়র কনসালটেন্ট, শিশু রোগ বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

Related Topics

টপ নিউজ

শিশু / স্যালাইন / ডাব / পানি / গোসল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • চীনে এখন ১৫ বছরের কম বয়সি শিশুদের চেয়ে ৬৫-ঊর্ধ্ব প্রবীণদের সংখ্যা বেশি
  • হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫৮৫
  • রক্তে বিষাক্ত সীসা নিয়ে বড় হচ্ছে বাংলাদেশের শিশুরা: শৈশবেই কমে যাচ্ছে আইকিউ
  • ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net