Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
এবার ইউরোপে ‘মিশন এক্সট্রিম’

বিনোদন

টিবিএস ডেস্ক
14 November, 2021, 04:25 pm
Last modified: 14 November, 2021, 04:41 pm

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব

এবার ইউরোপে ‘মিশন এক্সট্রিম’

এর মাধ্যমে প্রথমবারের মতো সেন্সরশিপ নিয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে কোনো বাংলাদেশি সিনেমা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এসব দেশে সিনেমাটি দেখা যাবে বিখ্যাত সব মাল্টিপ্লেক্সে।
টিবিএস ডেস্ক
14 November, 2021, 04:25 pm
Last modified: 14 November, 2021, 04:41 pm

আর মাত্র দুই সপ্তাহ পরেই  প্রেক্ষাগৃহে আসছে বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র 'মিশন এক্সট্রিম'। আগামী ৩ ডিসেম্বর দেশ ও বিদেশের বহু দেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

বিশ্বের তিনটি মহাদেশে ছবিটি মুক্তির বিষয় আরো আগেই নিশ্চিত করা হয়েছিল। এবার যুক্ত হলো চতুর্থ মহাদেশ। এবার ইউরোপেও মুক্তি পেতে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটি। ইংল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডে ৩ ডিসেম্বর একই দিনে মুক্তি পাবে 'মিশন এক্সট্রিম'।

এর মাধ্যমে প্রথমবারের মতো সেন্সরশিপ নিয়ে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে কোনো বাংলাদেশি সিনেমা আনুষ্ঠানিকভাবে মুক্তি পেতে যাচ্ছে। এসব দেশে সিনেমাটি দেখা যাবে বিখ্যাত সব মাল্টিপ্লেক্সে।

যুক্তরাজ্যের পরিবেশনায় দায়িত্বে রয়েছে রিভেরী ফিল্ম বিডি এবং ফ্রান্সে ছবিটি পরিবেশনা করছে লা পয়েন্ট মাল্টিমিডিয়া প্যারিস।

সিনেমার অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার জানান, এই তালিকায় কিছুদিনের মধ্যে যুক্ত হবে সুইজারল্যান্ড, ইতালি, পর্তুগাল, ডেনমার্ক, সুইডেনসহ আরও কয়েকটি ইউরোপীয় দেশ। এ বিষয়ে আলোচনা অনেকদূর এগিয়েছে।

এর আগে ঢাকার দর্শকদের সঙ্গে একই সময়ে নিউইয়র্ক, সিডনি এবং ওয়েলিংটনের প্রেক্ষাগৃহেও প্রবাসীরা এই সিনেমাটি দেখতে পাবেন বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়া আরও ১১টি দেশে 'মিশন এক্সট্রিম' মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশন।

খুব শিগগিরই ছবিটি বিশ্বব্যাপী মুক্তির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ছবির অপর পরিচালক ফয়সাল আহমেদ।

'মিশন এক্সট্রিম' ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা আরিফিন শুভ। তিনি বলেন, 'বিশ্ব সিনেমার আধুনিকতার দৌড়ে 'মিশন এক্সট্রিম' দেশীয় সিনেমার পক্ষে একটি শক্ত প্রতিনিধি। তাই পৃথিবীর নানা প্রান্তে বসবাসকারী প্রবাসীরা বুকে গর্ব নিয়ে সিনেমাটি দেখার জন্য মুখিয়ে আছে। এটা তাদের দেশপ্রেম। রেসপেক্ট।'   

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত এই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমীত সেনগুপ্ত, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মনোজ প্রামাণিক, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, রাশেদ খান অপু, দীপু ইমাম, এহসানুর রহমান, ইমরান সওদাগর প্রমুখ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)-এর কিছু শ্বাসরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে 'মিশন এক্সট্রিম'। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সানী সানোয়ার। সিনেমার সহযোগী প্রযোজক হিসেবে রয়েছে মাইম মাল্টিমিডিয়া ও ঢাকা ডিটেকটিভ ক্লাব। 

মিশন এক্সট্রিম ও মিশন এক্সট্রিম-২ এর মধ্যে প্রথম পর্ব মুক্তি পেতে যাচ্ছে ৩ ডিসেম্বর ২০২১-এ। পরবর্তীতে স্বল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় খণ্ড মুক্তি দেয়া হবে বলে জানা যায়। 

Related Topics

টপ নিউজ

মিশন এক্সট্রিম / ইউরোপ / প্রেক্ষাগৃহ / আরিফিন শুভ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: টিবিএস
    চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার
  • প্রতীকী ছবি
    চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

Related News

  • ফুটবল বিশ্বকাপে চার জোড়া ভাই, খেলবেন ভিন্ন দেশের হয়ে
  • হরমুজ বন্ধের আগের সময়ের চেয়েও ইউরোপে সৌদির জেট ফুয়েল সরবরাহ বেড়েছে
  • মধ্যপ্রাচ্য ও রাশিয়ার গ্যাস সরবরাহে ঝুঁকি বাড়ায় কানাডীয় এলএনজির দিকে ঝুঁকছে ইউরোপ
  • যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • প্রতিরক্ষা নিয়ে ট্রাম্পের বার্তা বুঝতে পেরেছেন ইউরোপের নেতারা: ন্যাটো মহাসচিব

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

2
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

3
ইরানের বান্দার আব্বাস উপকূলের কাছে হরমুজ প্রণালিতে চলাচলরত জাহাজ। ৪ মে ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘টোল’ দিতে হবে না, তবে ‘ফি’ দিতে হবে: ইরান

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারায় ৪,১৮৯ কোটি টাকার চীনা অর্থনৈতিক অঞ্চল অনুমোদন দিল সরকার

6
প্রতীকী ছবি
বাংলাদেশ

চিকিৎসকের মৃত্যু: স্বামী-শ্বশুরসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net