Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
জনশুমারির তথ্য সংগ্রহের সময় বাড়ল ২৮ জুন পর্যন্ত

বাংলাদেশ

জাহিদুল ইসলাম
22 June, 2022, 09:35 am
Last modified: 22 June, 2022, 10:48 am

Related News

  • বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পুরুষ কমছে
  • দেশে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে
  • দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও
  • বিবিএসের জনশুমারিতে বাদ পড়েছে ৪৬.৭ লাখ মানুষ
  • জনশুমারি ও গৃহগণনা-২০২২: ফলাফল নিয়ে প্রশ্ন

জনশুমারির তথ্য সংগ্রহের সময় বাড়ল ২৮ জুন পর্যন্ত

"দুর্যোগের কারণে মানুষের মাঝে তথ্য দেয়ার আগ্রহ কম থাকবে। আবার অনেকেই নিজেদের এলাকা ত্যাগ করায় হয়ত কিছু মানুষের তথ্য আর পাওয়াই যাবে না।"
জাহিদুল ইসলাম
22 June, 2022, 09:35 am
Last modified: 22 June, 2022, 10:48 am
ছবি-সৈকত ভদ্র/টিবিএস

নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না চলমান জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের আওতায় জনসংখ্যার তথ্য সংগ্রহের মূল কাজ। ফলে বন্যা কবলিত চার জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনায় তথ্য সংগ্রহের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৮ জুন করা হয়েছে।

জনশুমারি প্রকল্পের পরিচালক মোহাম্মদ দিলদার হোসেন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় তথ্য সংগ্রহ এখনই শেষ হচ্ছে না। তাই আগামী ২৮ জুন পর্যন্ত কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং প্রকল্পের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রতি ১০ বছর অন্তর জনসংখ্যার তথ্য সংগ্রহে বাধ্যবাধকতার অংশ হিসেবে গত বছর দেশের সব মানুষকে গণনার আওতায় আনতে ২০১৯ সালে নেয়া হয়েছিল জনশুমারি ও গৃহগণনা প্রকল্প।

এর আওতায় গত বছর তথ্য সংগ্রহে চার দফায় নির্ধারিত দিনক্ষণ পরিবর্তন হলেও ট্যাব কেনা ও সংগ্রহে জটিলতার কারণে তা আর সম্ভব হয়নি।

ট্যাব সংগ্রহের জটিলতার অবসান হলে চলতি বছরের ১৫-২১ জুন তারিখের মধ্যে তথ্য সংগ্রহের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। বর্ষায় তথ্য সংগ্রহ বিঘ্নিত হলে জনসংখ্যার প্রকৃত তথ্য পাওয়া যাবে না মর্মে পরিসংখ্যানবিদদের পক্ষ থেকে আশঙ্কার কথা জানানো হয়েছিল।

সিলেট বিভাগের বিভিন্ন জেলায় শুমারি সমন্বয়ের দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, ১৫ তারিখ তথ্য সংগ্রহে কোন সমস্যা না হলেও এর পরদিন দুপুর থেকেই বিভিন্ন এলাকায় পানি বাড়তে থাকায় তথ্য সংগ্রহ বিঘ্নিত হয়।

শুক্রবারেও কোথাও হাটুপানি আর কোথাও কোমরপানি মাড়িয়ে তথ্য সংগ্রহ করেন কর্মীরা। এর পরের দিন সিলেটের বিভিন্ন এলাকা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পাশাপাশি বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তথ্য সংগ্রহ কার্যত বন্ধ থাকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের (আইএসআরটি) অধ্যাপক ডাঃ সৈয়দ শাহাদাত হোসেন টিবিএসকে বলেন, "প্রাকৃতিক বিপর্যয়ের কারণে জনসংখ্যার তথ্য সংগ্রহের কার্যক্রম বিঘ্নিত হয়েছে। দুর্যোগের কারণে মানুষের মাঝে তথ্য দেয়ার আগ্রহও হয়তো কম থাকবে। আবার অনেকেই নিজেদের এলাকা ত্যাগ করায় হয়ত কিছু মানুষের তথ্য আর পাওয়াই যাবে না।"  

 

Related Topics

টপ নিউজ

জনশুমারি ও গৃহগণনা / জনশুমারি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগে পুরুষ কমছে
  • দেশে নিরাপদ টয়লেট সবচেয়ে কম বরিশাল বিভাগে
  • দেশে কর্মক্ষম মানুষ ৬২%, বেড়েছে বয়স্কদের সংখ্যাও
  • বিবিএসের জনশুমারিতে বাদ পড়েছে ৪৬.৭ লাখ মানুষ
  • জনশুমারি ও গৃহগণনা-২০২২: ফলাফল নিয়ে প্রশ্ন

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net