Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা শুরু শুক্রবার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 February, 2022, 08:55 pm
Last modified: 24 February, 2022, 08:58 pm

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

রাজশাহীতে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা শুরু শুক্রবার

২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে রাজশাহীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
টিবিএস রিপোর্ট
24 February, 2022, 08:55 pm
Last modified: 24 February, 2022, 08:58 pm

রাজশাহীতে ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ, বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে এ মিলনমেলা। ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি চার দিনব্যাপী এই সাংস্কৃতিক মিলনমেলা উপলক্ষে রাজশাহীকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।

ব্যানার-ফেস্টুন, রঙিন পতাকা স্থাপন, রাজশাহী কলেজের সামনে থেকে জাদুঘর মোড় পর্যন্ত সড়ক আলোকায়ন, নগর ভবন, রাজশাহী কলেজসহ, নগরের বিভিন্ন সরকারি-বেসরকারি ভবন ও সকল গুরুত্বপূর্ণ মোড় আলোকায়ন, আলপনা, রাস্তার ডিভাইভারগুলোতে রঙের কাজসহ রাজশাহীকে নতুনভাবে সাজানো হয়েছে। 

চার দিনব্যাপী সাংস্কৃতিক মিলনমেলায় ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও ত্রিপুরা রাজ্য সরকার, মাননীয় মন্ত্রী, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি, দেশের মাননীয় মন্ত্রী, সাংসদ, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।

বৃহস্পতিবার রাজশাহী কলেজ মাঠসহ অনুষ্ঠান আয়োজনের বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অব বাংলাদেশের সমন্বয়ক শামসুল আরেফিন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ অন্যান্য নেতৃবৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা প্রমুখ।

এ সময় এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, এই সাংস্কৃতিক উৎসবের মধ্যে দিয়ে দুই দেশের বিভিন্ন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

চার দিনবাপী কর্মসূচির মধ্যে রয়েছে, ২৫ ফেব্রুয়ারি ভারতীয় অতিথিবৃন্দের আগমন, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় সিএন্ডবি মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, সকাল ১০টায় জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন। আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে সকাল সাড়ে ১১টায় নগরভবন গ্রিন প্লাজায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা, সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ মাঠে বাংলাদেশ ও ভারতের খ্যাতিমান শিল্পীবৃন্দের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। ২৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম ও পুঠিয়া রাজবাড়ি পরিদর্শন, সকাল ১০টায় নাটোর উত্তরা গণভবনে দিনব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণ। সন্ধ্যা ৭টায় রাজশাহী কলেজ মাঠে জাতীয় ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ১০টায় তাহেরপুরে দুর্গামন্দির পরিদর্শন, দুপুর ১টায় বাঘা শাহী মসজিদ ও দরগা পরিদর্শন, বিকেল ৪টায় রাজশাহীতে প্রত্যাবর্তন ও চা চক্রে অংশগ্রহণ।

২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সহযোগিতায় রাজশাহী কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

Related Topics

টপ নিউজ

রাজশাহী / স্বাধীনতার অর্ধশতক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • রাজশাহীর ৩ পরিত্যক্ত মিল ফের চালু, ৫ হাজার কর্মসংস্থান তৈরি করল প্রাণ-আরএফএল
  • কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ
  • রাজশাহীতে গুটি আম পাড়া শুরু
  • রাজশাহীর আম সংগ্রহ শুরু ১৫ মে
  • রাজশাহীতে সরকারি কলেজে বিএনপি নেতার সঙ্গে হাতাহাতি: সেই নারী প্রদর্শক বহিষ্কার

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net