Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
নির্বাচন কমিশন এমনিতেই স্বাধীন, আবার কি স্বাধীন হবে: প্রধান নির্বাচন কমিশনার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
26 January, 2025, 01:20 pm
Last modified: 26 January, 2025, 01:21 pm

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

নির্বাচন কমিশন এমনিতেই স্বাধীন, আবার কি স্বাধীন হবে: প্রধান নির্বাচন কমিশনার

পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোন কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার।
টিবিএস রিপোর্ট
26 January, 2025, 01:20 pm
Last modified: 26 January, 2025, 01:21 pm
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।

স্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের প্রয়োজন নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, "নির্বাচন কমিশন এমনিতেই স্বাধীন আছে।

আজ রোববার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সংগঠন রিপোর্টার ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরএফইডি-এর সভাপতি আকরামুল হক সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

এ এম এম নাসির উদ্দিন বলেন, "যে পরিস্থিতিতে দায়িত্ব কাধে নিয়েছি আমাদের জন্য মাঠ রেডি ছিল না। আমাদের জন্য মাঠ এখনও রেডি না। ১৫ টি সংস্কার কমিশন এখনও কাজ করছেন। তাই আমরা এখনও রুলস অব গেইম ঠিক করতে পারিনি। রুলস ঠিক না করতে পারলে কিভাবে নির্বাচনের আয়োজন দ্রুত হবে।"

ডিসেম্বরে নির্বাচন হতে হলে অক্টোবরের মধ্যে আইন কানুন সব ঠিক করতে হবে বলে জানান নাসির উদ্দিন। তিনি বলেন, "আমরা জানি মে এবং জুন মাস আমাদেন এখানে বর্ষাকাল। এই সময় কোন জাতীয় নির্বাচন হয়নি দেশে।"

তিনি আরও বলেন, "প্রধান উপদেষ্টা ডিসেম্বর ও জুন মাসে নির্বাচনের সময় দিয়েছেন আমরা এই সময় ধরেই আগাচ্ছি।

পার্লামেন্টের স্থায়ী কমিটির হাতে নির্বাচন কমিশনের কোন কাজ গেলে ইসির স্বাধীনতা খর্ব হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, "স্থায়ী কমিটির উপর নির্ভরশীল হতে চাইনা। এই সংক্রান্ত সুপারিশ বাতিল করতে হবে।"

চলমান সংস্কারের সীমানা পুননির্ধারন, নতুন দল নিবন্ধনসহ নানা বিষয় তুলে ধরে প্রধান কমিশনার বলেন, "ডিসেম্বরে ভোট করতে গেলে অক্টোবরে তফসিল করতে হবে। অক্টোবরের মধ্যে আইন কানুন বিধি বিধান সংস্কার শেষ করতে হবে।"

এসময় উৎসবমুখর পরিবেশ ভোট করার প্রত্যাশা করেন তিনি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের কাজের সমালোচনা করে সিইসি বলেন, সুপারিশ অনেক কিছু দেয়া যায়। বাস্তবায়ন করা কঠিন।

সীমানা নির্ধারণে ইসির হস্তক্ষেপ না রাখার সুপারিশকে দ্বিমত প্রকাশ করে বলেছেন, এটা ইসির এখতিয়ার।

Related Topics

টপ নিউজ

প্রধান নির্বাচন কমিশনার / নির্বাচন কমিশন / এ এম এম নাসির উদ্দীন / স্বাধীন নির্বাচন কমিশন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি  
  • সংরক্ষিত নারী আসন: এনসিপির নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ
  • সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করবে ইসি
  • সংরক্ষিত নারী আসনে এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল, থাকছে আপিলের সুযোগ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net