Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
প্লট জালিয়াতি: হাসিনা, রেহানা ও যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
13 January, 2025, 03:10 pm
Last modified: 13 January, 2025, 07:12 pm

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

প্লট জালিয়াতি: হাসিনা, রেহানা ও যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপের বিরুদ্ধে দুদকের মামলা

তাদের তিনজনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৩০ কাঠার ৩টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ রয়েছে।
টিবিএস রিপোর্ট
13 January, 2025, 03:10 pm
Last modified: 13 January, 2025, 07:12 pm

রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের দুর্নীতিবিরোধী মন্ত্রী টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের প্রভাবে পূর্বাচলে ৬০ কাঠার মধ্যে ৩টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

তিন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আসামি করা হয়েছে। এছাড়া পৃথকভাবে শেখ রেহানা, রিজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীকে আসামি করা হয়। আর প্লটগুলো বরাদ্দ দেয়ায় গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের সংশ্লিষ্ট ১৪ কর্মকর্তাকে আসামি করা হয়েছে।

সোমবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ এসব মামলা করা হয়েছে। দুদকের মহাপরিচালক (ডিজি) আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শেখ রেহানা এবং তার ছেলে রিজওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রুপন্তীর নামে ১০ কাঠা করে- মোট ৩০ কাঠার তিনটি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে এসব মামলা করা হয়েছে।

আক্তার হোসেন বলেন, "ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার টিউলিপ সিদ্দিকী তার প্রভাব খাটিয়ে, বেআইনিভাবে তার খালা শেখ হাসিনাকে প্রভাবিত করে এসব প্লট বরাদ্দ নিয়েছে বলে অনুসন্ধান দলের কাছে তথ্যাদি রয়েছে।" তার প্রেক্ষিতে দুদক মামলার সুপারিশ করেছে বলে জানান তিনি।

তাদের তিনজনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নং রোড হতে ১০ কাঠা করে মোট ৩০ কাঠার ৩টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ রয়েছে। শেখ রেহানার মামলায় ১৫ জন এবং ববি ও আজমিনার মামলায় ১৬ জনকে আসামি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন গতকাল (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং আরও ১৪ জনের বিরুদ্ধে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছে।

এই মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন– রাজউকের ১০ জন কর্মকর্তা এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ৪ জন কর্মকর্তা।

আক্তার হোসেন বলেন, সায়মা ওয়াজেদ শেখ হাসিনার ক্ষমতা ব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর ২৭-এর রোড ২০৩-এর প্লট ০১৭ বরাদ্দ নেন। অথচ ঢাকা শহরে রাজউকের আওতায় তার বা তার পরিবারের নামে বাড়ি, ফ্ল্যাট বা বাসস্থান থাকার পরও তিনি এই প্লট গ্রহণ করেন।

গত বছরের ২৬ ডিসেম্বর দুদক শেখ হাসিনা, শেখ রেহানা, হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা, রেহানার ছেলে ববি, মেয়ে আজমিনা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের বিরুদ্ধে ৬০ কাঠা সরকারি জমি বেআইনিভাবে দখলের অভিযোগে তদন্ত শুরু করে।

সেই সময় দুদকের মহাপরিচালক সাংবাদিকদের জানান, শেখ পরিবারের সদস্যরা গোপনে এবং বেআইনিভাবে সেক্টর ২৭-এর রোড ২০৩-এ প্রস্তাবিত কূটনৈতিক অঞ্চলের ১০ কাঠা করে ৬টি প্লট দখল করেন।

তারা ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং রাজউকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে এই প্লটগুলো বরাদ্দ নেন।

উচ্চ আদালত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালে এই প্লটগুলো গ্রহণ করেন। বিষয়টি তখন উচ্চ গোপনীয়তার আওতায় রাখা হয়।

রাজউকের ডেপুটি ডিরেক্টর (এস্টেট অ্যান্ড ল্যান্ড-৩) নায়েব আলী শরীফের সই করা চূড়ান্ত বরাদ্দপত্র অনুসারে, প্রতি কাঠার মূল্য ধরা হয় ৩ লাখ টাকা। অর্থাৎ ১০ কাঠার প্রতিটি প্লটের মূল্য নির্ধারিত হয় ৩০ লাখ টাকা।

শেখ হাসিনার জন্য সেক্টর ২৭-এর রোড ২০৩-এর প্লট ৯ বরাদ্দ করা হয়। বরাদ্দপত্রটি তার নামে ইস্যু হয় ২০২২ সালের ৩ আগস্ট।
 

Related Topics

টপ নিউজ

শেখ রেহানা / দুদক / রাজউক / পূর্বাচল / প্লট জালিয়াতি / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা: সন্ত্রাসী ইয়াসিনসহ ২৪২ জনের বিরুদ্ধে মামলা
  • ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপি নেতা তারেক রেজা গ্রেপ্তার
  • টেকনাফে কোটি টাকার জাল নোট উদ্ধার, রোহিঙ্গা যুবকসহ আটক ২
  • রামিসা হত্যা মামলার চার্জশিট রোববার দেওয়া হতে পারে
  • পল্লবীতে শিশু হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net