Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 24, 2026
রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 January, 2025, 04:15 pm
Last modified: 12 January, 2025, 04:31 pm

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার

রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার ২

উল্লিখিত আসামিরা ছাত্র-জনতার অভুত্থানের পর মাল্টিপ্লান সেন্টারে এসে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। এতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন।
টিবিএস রিপোর্ট
12 January, 2025, 04:15 pm
Last modified: 12 January, 2025, 04:31 pm
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর এলিফ্যান্ট রোডে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, আসিফ ঝন্টু (২৮) ও কাউসার উদ্দিন (২২)।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট জোনের সহকারী কমিশনার তারেক লতিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ঘটনার সঙ্গে কাউসারের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আর মামলার বিবরণীতে ঝন্টুর নাম রয়েছে।   

গত শুক্রবার রাতে এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারের সামনে ১০-১২ জন যুবক ব্যবসায়ী ও মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মো. এহতেশামুল হককে রামদা ও চাপাতি দিয়ে কোপায়। এতে গুরুতর আহত হন এহতেশামুল। 

এ সময় এলিফ্যান্ট সমিতির সভাপতি ওয়াহিদুল ইসলাম দিপুর ওপরেও হামলা হয়। পরদিন শনিবার এ ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। 

এ ঘটনায় দিপু বাদী হয়ে নিউমার্কেট থানায় শনিবার রাতে ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনকেও (৫০) আসামি করা হয়।   

মামলার অন্য আসামীরা হলেন- মুন্না (৪৭), একেএম চঞ্চল (৪৩), ইমনের সহযোগী খোকন (৪০), সাঈদ আসাদ (৪১), জসিম ওরফে কলা জসিম (৩৫), তুষার ওরফে কিলার তুষার (৩৫), তৌফিক এহসান (৬৩) ও মো. জাহিদ (৪৪)। 

মামলার এজাহারে বলা হয়, উল্লিখিত আসামিরা ছাত্র-জনতার অভুত্থানের পর মাল্টিপ্লান সেন্টারে এসে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করতেন। এতে অস্বীকৃতি জানালে তারা ব্যবসায়ীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিলেন। ওয়াহিদুল ইসলাম দিপু ও এহতেশামুল হক (৪৬) আরও কয়েকজন ব্যবসায়ী ও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আসামিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। এরই জেরে এজাহারভুক্ত আসামিরা শুক্রবার রাতে এহতেশামুলের ওপর হামলা করেন।

আরও বলা হয়, এ সময় ওয়াহিদুল ইসলাম মাল্টিপ্লান সেন্টারের গ্রাউন্ড ফ্লোর থেকে গাড়ি নিয়ে বের হয়ে আসলে তার ওপরও হামলা হয়। 
 
Related Topics

টপ নিউজ

মামলা / গ্রেপ্তার / এলিফ্যান্ট রোড / ব্যবসায়ী / পুলিশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়
  • বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
    বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
  • ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
    নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল
  • যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
    যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

Related News

  • আ.লীগ ও অঙ্গ সংগঠনের আরও ১৮ নেতা-কর্মী গ্রেপ্তার
  • রাজধানীতে ডিএমপির দিনব্যাপী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮২
  • রাজধানীতে অভিযান চালিয়ে আ. লীগের ২৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আ. লীগের ১০ নেতা-কর্মী গ্রেপ্তার
  • জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা মামলার আসামি বাবুল সওদাগর গ্রেপ্তার

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিল ঢাকা বিশ্ববিদ্যালয়

2
বিটিএস তারকা জাংকুক। ছবি: এসবিএস
বিনোদন

বিটিএস তারকা জাংকুকের বাড়িতে ১৩৩ বার বেল বাজানো নারীকে বের করে দেয়া হতে পারে কোরিয়া থেকে

3
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

নতুন ঋণ প্যাকেজে ১৫% একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্সের শর্ত আইএমএফের

4
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

প্রবাসীদের জন্য ‘কনভার্টিবল টাকা অ্যাকাউন্ট’ খোলার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

5
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ ইচ্ছায় ঢাকায় ফেরেন উপদেষ্টা জাহেদ উর রহমান: রণধীর জয়সওয়াল

6
যুক্তরাজ্যে তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় ব্যাগ দিয়ে রোদ ঢাকার চেষ্টা করছেন একজন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ার আশঙ্কা, গাড়িচালকদের ভ্রমণ স্থগিত করার অনুরোধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net