Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
'কেমন পুলিশ চাই' জরিপ: পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে ৮৯.৫% মানুষ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 December, 2024, 12:05 pm
Last modified: 03 December, 2024, 12:18 pm

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

'কেমন পুলিশ চাই' জরিপ: পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার পক্ষে ৮৯.৫% মানুষ

জরিপে ৯৫% মানুষ ভুয়া ও গায়েবি মামলা বন্ধ করার দাবি জানিয়েছেন।
টিবিএস রিপোর্ট
03 December, 2024, 12:05 pm
Last modified: 03 December, 2024, 12:18 pm
ছবি: বাসস।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে ৩ ডিসেম্বর প্রকাশিত 'কেমন পুলিশ চাই' শীর্ষক জরিপের ফলাফল থেকে দেখা যায়, ৮৯.৫ শতাংশ উত্তরদাতা পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অবসান চেয়ে মত প্রকাশ করেছেন এবং ৯৫ শতাংশ উত্তরদাতা ভুয়া ও গায়েবি মামলা বন্ধ করার দাবি জানিয়েছেন।

জরিপে দেখা গেছে, সবচেয়ে বেশি উত্তরদাতা পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার জন্য মতামত দিয়েছেন। এর পর দ্বিতীয় অবস্থানে ছিল নিরপেক্ষ পুলিশ এবং তৃতীয় অবস্থানে ছিল দুর্নীতিমুক্ত পুলিশ চাওয়ার মতামত।

এই বছরের ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বরের মধ্যে পরিচালিত এই জরিপে মোট ২৪ হাজার ৪৪২ জনের মতামত পাওয়া গেছে। তাদের মধ্যে প্রায় ৯৫ শতাংশ উত্তরদাতা পুরুষ ছিলেন। এর মধ্যে, ১৮ থেকে ৪৪ বছরের ব্যক্তিদের অংশগ্রহণের হার ছিল ৮৬.৬ শতাংশ। 

সূত্র: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরিপ। ইলাস্ট্রেশন: মো. তাজুল ইসলাম

জরিপে আরও দেখা যায়, ৭৭.৯ শতাংশ উত্তরদাতা পুলিশের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অবসান চেয়ে মতামত দিয়েছেন। এছাড়া, ৭৪.৯ শতাংশ উত্তরদাতা গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছেন, যা মানবাধিকার লঙ্ঘনের আওতায় আসে। ৯৫ শতাংশ উত্তরদাতা ভুয়া ও গায়েবি মামলার অবসান চান।

এছাড়া, পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্তের জন্য ৬০ শতাংশ উত্তরদাতা একটি স্বাধীন সংগঠনের মাধ্যমে তদন্তের পক্ষে মতামত দিয়েছে। বর্তমানে পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তদন্তে স্বাধীন কোন সংগঠন নেই। জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯ এর ১৮নং ধারায় পুলিশ তথা আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ তদন্তে কমিশনকে নিবৃত্ত রাখা হয়েছে।

জরিপে বাকি ৪০ শতাংশ উত্তরদাতা সমান দুই ভাগে বিভক্ত হয়েছেন। এক অংশ মনে করেন, হাইকোর্ট-এর একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি স্থায়ী তদন্ত কমিশন পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করতে পারে। অপর অংশ মনে করে, মানবাধিকার কমিশনকেই আইন সংশোধনের মাধ্যমে পুলিশের হাতে ক্ষমতা দিতে হবে।

এছাড়া, পুলিশকে জবাবদিহি ও বিভিন্ন প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে একটি নিয়ন্ত্রণকারী সংস্থা বা কমিশনের পক্ষে ৫৮.৯ শতাংশ উত্তরদাতা জরিপে মতামত দিয়েছেন। অন্যদিকে সাংবিধানিক কাঠামোর আওতায় পুলিশের জন্য স্বাধীন ন্যায়পাল প্রতিষ্ঠার পক্ষে মতামত দিয়েছেন ৪১.১ শতাংশ উত্তরদাতা।

Related Topics

টপ নিউজ

পুলিশ / জরিপ / রাজনৈতিক প্রভাব

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে পুলিশি হেনস্তার অভিযোগ; এসআই ক্লোজড, তদন্তের আশ্বাস
  • এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি
  • সোনারগাঁও সিগন্যালে ট্রাফিক পুলিশকে মারধর: নারীসহ ৩ জনের সাজা
  • পত্রিকার কাটিংয়ের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করে টিআইবি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net