Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মেট্রোরেলের একক যাত্রার টিকিটের নকশা কেন বদলে গেল?

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
10 November, 2024, 10:20 pm
Last modified: 16 November, 2024, 04:12 pm

Related News

  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের নকশা কেন বদলে গেল?

একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসের মধ্যে পার্থক্য করার জন্যে ইতোপূর্বে ৫০ হাজার একক যাত্রার টিকেটের রং পরিবর্তন করা হয়। কিন্তু তাতেও সুফল পাওয়া যায়নি।
টিবিএস ডেস্ক
10 November, 2024, 10:20 pm
Last modified: 16 November, 2024, 04:12 pm

ছবি: সংগৃহীত

মেট্রোরেলের একক যাত্রার টিকিটের কার্ড থেকে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার ও জাতীয় সংসদ ভবনের ছবি বাদ দিয়ে তাতে মেট্রোট্রেনের প্রতীকী ছবি যুক্ত করা হয়েছে। এ নিয়ে কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে।

এরই পরিপ্রেক্ষিতে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, এ পরিবর্তনের প্রক্রিয়া তারা শুরু করেনি। এটি গত সরকারের আমলেই শুরু হয়েছিল। নতুন ডিজাইনও চূড়ান্ত করেছিল বিগত সরকার।

আজ রোববার ডিএমটিসিএল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানায়। এতে বলা হয়, এমআরটি লাইন-৬ প্রকল্পের আওতায় প্যাকেজ-সিপি-০৭ মোট ৩ লাখ ১৩ হাজার একক যাত্রার টিকিট ও  ৮ লাখ ২৫ হাজার ৫০০ এমআরটি (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) সরবরাহ করে। একক যাত্রার টিকিট ও এমআরটি পাসের নকশা একই রকম হওয়ায় যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।  

এমআরটি পাসধারী যাত্রীকে এক্সিট গেটে কার্ড ছুঁয়ে (টাচ) এবং একক যাত্রার টিকেটধারী যাত্রীকে টিকিট জমা দিয়ে বের হতে হয়। 

দুটি কার্ডের নকশা একই রকম হওয়ায় একক যাত্রার টিকিটধারী যাত্রী এমআরটি পাসধারী যাত্রীকে অনুসরণ করে টিকিট এক্সিট গেটের স্লটে প্রবেশ না করিয়ে টাচ করায় অ্যালার্ম বেজে ওঠে এবং সাময়িক সময়ের জন্য এক্সিট গেট অকার্যকর হয়ে যায়। ফলে যাত্রীদের দীর্ঘ লাইন দেখা যায়।

ইতিমধ্যে দুই লাখের বেশি একক যাত্রার টিকিট হারিয়ে গেছে উল্লেখ করে বলা হয়, একক যাত্রার টিকিটধারী যাত্রী টিকিটটি জমা না দিয়ে বেরিয়ে যাওয়ার সময় নকশা একই রকম হওয়ায় এক্সিট গেটে কর্তব্যরত ব্যক্তিদের বিভ্রান্ত হতে হয় এবং যাত্রী হয়রানিসহ জটিলতা তৈরি হয়। 

একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসের মধ্যে পার্থক্য করার জন্যে ইতোপূর্বে ৫০ হাজার একক যাত্রার টিকেটের রং পরিবর্তন করা হয়। কিন্তু তাতেও সুফল পাওয়া যায়নি।

ডিএমটিসিএল বলছে, একক যাত্রার টিকিটের পরিমাণ কমে যাওয়ায় নতুন টিকিট সংগ্রহের এবং ডিজাইন পরিবর্তনের সিদ্ধান্ত হয়। গত ১ জানুয়ারি চার লাখ টিকিট সংগ্রহের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শক প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়। গত ২৮ জুলাই একক যাত্রার টিকিটের নতুন ডিজাইন পরামর্শক প্রতিষ্ঠানের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্ঠানকে জানিয়ে দেওয়া হয়। ঠিকাদারী প্রতিষ্ঠান ১ নভেম্বর ২০ নতুন ডিজাইনের একক যাত্রার টিকিট সরবরাহ করে।

মূলত যাত্রীদের সুবিধার জন্য একক যাত্রার টিকিট এবং এমআরটি পাসধারী যাত্রীদের মধ্যকার বিভ্রান্তি দূর করা ও যাত্রী ব্যবস্থাপনা সুষ্ঠু করার জন্য জন্য একক যাত্রার টিকেটে পরিবর্তন আনা হয়েছে। এ পরিবর্তনের প্রক্রিয়া গত সরকারের আমলে শুরু হয় এবং নকশা চূড়ান্ত হয় ও সরবরাহ আদেশ প্রদান করা হয়। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে পাওয়া একক যাত্রার টিকিট যাত্রীদের দেওয়া হচ্ছে। 

একক যাত্রার টিকিটের নকশা সংক্রান্ত উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো বিভ্রান্তির অবসান হবে বলে পোস্টটিতে আশা প্রকাশ করছে ডিএমটিসিএল।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / টিকিট / ডিএমটিসিএল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ঈদযাত্রায় গাবতলীতে নেই চিরচেনা ভিড়, এসেও মিলছে বাসের টিকিট
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net