Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
শেয়ার নিয়ে বিরোধের নিষ্পত্তি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ফের চালু

বাংলাদেশ

মোঃ ফয়সাল আহমেদ
07 November, 2024, 10:10 am
Last modified: 07 November, 2024, 10:13 am

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ
  • সালিশের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার কথা ভাবছে সরকার ও মোবাইল অপারেটররা
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

শেয়ার নিয়ে বিরোধের নিষ্পত্তি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ ফের চালু

প্রকল্প নিয়ে বিরোধে তিনটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান জড়িত থাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল।
মোঃ ফয়সাল আহমেদ
07 November, 2024, 10:10 am
Last modified: 07 November, 2024, 10:13 am
এফডিসি রেলক্রসিংয়ের কাছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি নির্মাণাধীন অংশ। আজ থেকে প্রকল্পটির নির্মাণকাজ আবার শুরু হয়েছে। ছবিটি ২০২৪ সালের ৬ নভেম্বর সৈয়দ জাকির হোসেনের তোলা।

সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (এসআইএসি) সাম্প্রতিক রায়ের পর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। এই রায়ের ফলে প্রধান শেয়ারহোল্ডারদের মধ্যে চলমান বিরোধ নিষ্পত্তি হয়েছে।

প্রকল্প নিয়ে বিরোধে তিনটি বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান জড়িত থাকায় নির্মাণকাজ বন্ধ হয়ে গিয়েছিল।

প্রধান শেয়ারহোল্ডার থাইল্যান্ডভিত্তিক ইতালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড (ইতাল-থাই) প্রকল্পের ৫১ শতাংশ শেয়ারের মালিক। অপরদিকে, দুই চীনা প্রতিষ্ঠান– চায়না শ্যানডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন গ্রুপ (৩৪%) এবং সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেড (১৫%) যৌথভাবে প্রকল্পের ৪৯ শতাংশ শেয়ার ধারণ করে।

২০ অক্টোবর এসআইএসি-এর রায়ে বলা হয়, ইতাল-থাই-এর ৫১ শতাংশ শেয়ার দুটি চীনা কোম্পানির কাছে হস্তান্তরে আর কোনো আইনি বাধা নেই। এই রায়ের পর নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে এবং অবশিষ্ট ২৫ শতাংশ কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রায় এক বছর আগে এই বিরোধের সূচনা হয় এবং বাংলাদেশ ও সিঙ্গাপুর, উভয় দেশেই আইনি কার্যক্রম শুরু হয়েছিল।

প্রকল্পের পরিচালক এএইচএম শাখাওয়াত আখতার বলেন, "এসআইএসি-এর রায়ের পর এখন ইতাল-থাই তাদের শেয়ার হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে। চীনা কোম্পানিগুলো ইতিমধ্যে কাজ শুরু করেছে, যাতে প্রকল্পটি দ্রুত শেষ করা যায়।"

তিনি আরও বলেন, "এখন পর্যন্ত প্রকল্পের ৭৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। শেয়ার হস্তান্তর প্রক্রিয়া চূড়ান্ত হলে নির্মাণকাজের গতি বাড়বে।আমরা অবশিষ্ট ২৫ শতাংশ কাজ ২০২৫ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছি।"

ছবি: সৈয়দ জাকির হোসেন

কী নিয়ে বিরোধ ছিল?

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটি ২০১১ সালের এপ্রিলে উদ্বোধন করা হয়। এর নির্মাণব্যয় ধরা হয় প্রায় ৮ হাজার ৯৪০ কোটি টাকা। শুরুতে থাইল্যান্ডভিত্তিক ইতাল-থাই কোম্পানি এক্সপ্রেসওয়ে নির্মাণ ও পরিচালনার জন্য ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেড গঠন করে। প্রকল্প ব্যয়ের ৭৩ শতাংশ ইতাল-থাই বহন করে এবং অবশিষ্ট ২৭ শতাংশ অর্থায়ন করে বাংলাদেশ সরকার।

২০১৯ সালে আর্থিক সংকটের কারণে চীনের এক্সিম ব্যাংক ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক অব চায়নার কাছ থেকে ৮৬১ মিলিয়ন ডলারের ঋণ নেয় ইতাল-থাই। ঋণের বিপরীতে এক্সপ্রেসওয়ে কোম্পানির শেয়ার চীনা ঠিকাদার প্রতিষ্ঠান শ্যানডং (৩৪%) ও সিনোহাইড্রো (১৫%) এর কাছে বিক্রি করে ইতাল-থাই।

তবে ২০২৩ সালের জানুয়ারিতে ইতাল-থাই ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় ব্যাংকগুলো তহবিল স্থগিত করে। এরপর চীনা কোম্পানিগুলো ইতাল-থাইয়ের হাতে থাকা বাকি ৫১ শতাংশ শেয়ারের নিয়ন্ত্রণ দাবি করে। ফলে, প্রকল্পটি থমকে যায়।

২০২৪ সালের ২৮ জানুয়ারি চীনা কোম্পানিগুলোর শেয়ার হস্তান্তরের দাবির বিরুদ্ধে বাংলাদেশের উচ্চ আদালতে মামলা করে ইতাল-থাই। একইসঙ্গে প্রতিষ্ঠানটি সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারেও (এসআইএসি) অনুরূপ মামলা দায়ের করে।

১৬ মে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক অস্থায়ী স্থগিতাদেশ জারি করেন এবং ৩০ মে পর্যন্ত শেয়ার হস্তান্তরের বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। পরে এসআইএসি-এর রায় ঘোষণার আগ পর্যন্ত এই আদেশ বাড়ানো হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ১ সেপ্টেম্বর ইতাল-থাইয়ের মামলা খারিজ করে এবং অক্টোবরে এসআইএসি-এর রায়ের মাধ্যমে এই আইনি লড়াইয়ের সমাপ্তি ঘটে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯.৭৩ কিলোমিটার। র‌্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়ায় ৪৬.৭৩ কিলোমিটার। এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রাবাড়ী সংলগ্ন কুতুবখালীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত সংযোগ স্থাপন করে।

২০২৩ সালের ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করা হয়। এর পরদিন দক্ষিণ কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত ১১.৫ কিলোমিটার অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। পরে কারওয়ানবাজার অংশে নামার সংযোগ সড়ক বা ডাউন র‌্যাম্প খুলে দেওয়া হয় এ বছরের ২০ মার্চ।
 

Related Topics

টপ নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে / নির্মাণকাজ / বিরোধ নিষ্পত্তি / শেয়ারহোল্ডার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ৫৮০ কোটি টাকায় ব্যাংক আলফালাহর বাংলাদেশ শাখা কিনছে ব্যাংক এশিয়া 
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন: অর্থ উপদেষ্টা
  • শিবচর-মাদারীপুর রুটে চার সেতু নির্মাণে দীর্ঘসূত্রতা, দুর্ভোগে হাজারো মানুষ
  • সালিশের মাধ্যমে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার কথা ভাবছে সরকার ও মোবাইল অপারেটররা
  • মাস্কই কি হবেন প্রথম ট্রিলিয়নিয়ার? টেসলায় তার বেতন প্যাকেজ নিয়ে বিতর্ক তুঙ্গে

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net