Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
তুচ্ছ ঘটনায় প্রাণহানি দুঃখজনক, গুজব মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: খাগড়াছড়িতে উপদেষ্টা হাসান আরিফ

বাংলাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি
21 September, 2024, 07:50 pm
Last modified: 21 September, 2024, 08:02 pm

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি

তুচ্ছ ঘটনায় প্রাণহানি দুঃখজনক, গুজব মোকাবিলায় সচেষ্ট থাকতে হবে: খাগড়াছড়িতে উপদেষ্টা হাসান আরিফ

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার উপকারিতা যেমন আছে, তেমনিভাবে অপকারিতাও আছে। সেই অপকারিতাও এখন দেখলাম। ভিন্ন ভিন্ন জায়গার ছবি এনে দেখানো হচ্ছে – এটি খাগড়াছড়িতে ঘটছে। কিছু কিছু আমার কাছে মনে হয়েছে (ভারতের) মণিপুরের। কিছুটা ফটোশপ করে দেখানো হচ্ছে এখানকার।
খাগড়াছড়ি প্রতিনিধি
21 September, 2024, 07:50 pm
Last modified: 21 September, 2024, 08:02 pm
উপদেষ্টারা আজ শনিবার খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। ছবি: টিবিএস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, একদম তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে এত ঘটনা ঘটে গেল, প্রাণ গেল। আগামীতে যেন ভুল বুঝাবুঝি না হয়– সে ব্যাপারে এখন থেকে সজাগ থাকতে হবে।

তিনি পাহাড়ের সাম্প্রতিক ঘটনাকে দু:খজনক উল্লেখ করে বলেন, আমরা খাগড়াছড়িতে সেই সুন্দর পরিবেশ আবার ফিরিয়ে আনবো। যে ভুল বোঝাবুঝি হয়েছে, তা আগামীতে যেন আর না ঘটে– সে ব্যাপারে সজাগ থাকতে হবে।

আজ শনিবার পার্বত্য চট্টগ্রামে উদ্ভূত পরিস্থিতি সরেজমিনে দেখতে এবং করণীয় ঠিক করতে খাগড়াছড়ি পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে আসা প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

তারা খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা করেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তারা এতে অংশ নেন। 

সভায় জেলার শান্তি-সম্প্রীতির উন্নয়নে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন মং সার্কেলের রাজা সাচিংপ্রু চৌধুরী, জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়া, সাবেক অধ্যক্ষ বোধিসত্ত দেওয়ান, সুশীল জীবন চাকমা, সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য প্রমূখ।

সভাশেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। 

এসময় পারস্পরিক সাংস্কৃতিক মেলাবন্ধন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একইসাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য জায়গার ছবি এনে গুজব ছড়ানোর অপচেষ্টা বন্ধে সবাইকে ভূমিকা রাখার আহবান জানান। নতুন বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন হাসান আরিফ। 

তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার উপকারিতা যেমন আছে, তেমনিভাবে অপকারিতাও আছে। সেই অপকারিতাও এখন দেখলাম। ভিন্ন ভিন্ন জায়গার ছবি এনে দেখানো হচ্ছে – এটি খাগড়াছড়িতে ঘটছে। কিছু কিছু আমার কাছে মনে হয়েছে (ভারতের) মণিপুরের। কিছুটা ফটোশপ করে দেখানো হচ্ছে এখানকার।

সাংবাদিকদের এধরনের গুজব ও অপপ্রচার মোকাবেলায় ভূমিকা রাখারও অনুরোধ জানান সমবায় উপদেষ্টা। 

মতবিনিময় সভায় বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মো. আশরাফুজ্জান ছিদ্দিকী, সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান, পুলিশের আইজিপি মো. ময়নুল ইসলাম, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এবং পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল উপস্থিত ছিলেন।

উপদেষ্টারা পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি রক্ষায় বসবাসরত বাসিন্দাদের একযোগে কাজ করার আহবান জানিয়েছেন। তারা ষড়যন্ত্র রুখতে– গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন। তারা বলেন, পাহাড়কে অশান্ত করতে একটি মহল ষড়যন্ত্র করছে। যার যার অবস্থান থেকে দল-মত নির্বিশেষে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ারও অনুরোধ করেন। এসময় আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনকে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। 

এরআগে উপদেষ্টারা রাঙ্গামাটি থেকে হেলিকপ্টারে খাগড়াছড়ি আসেন। বিকেল ৪টায় সভা শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

প্রসঙ্গত , বুধবার এক যুবককে পিটিয়ে হত্যার জের ধরে জেলার দীঘিনালা ও খাগড়াছড়িতে সহিংসতায় ৩ জন নিহত, কয়েকজন আহত হন। সংঘাতের সময় বহু দোকানপাট পুড়িয়ে দেয়া হয়। এতে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।

Related Topics

টপ নিউজ

পার্বত্য চট্টগ্রাম / গুজব / সামাজিক মাধ্যম / সংঘাত / উপদেষ্টা এ এফ হাসান আরিফ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই
  • গুজব মোকাবিলা ও তৃণমূলকে সক্রিয় করতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি শুরু
  • প্রধানমন্ত্রীর বিদেশ সফর এখনো চূড়ান্ত হয়নি, গুজবে কান না দেওয়ার অনুরোধ: অতিরিক্ত প্রেস সচিব
  • ২৭,০০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল ট্যাংকার, এ সপ্তাহে আসছে আরও চারটি

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net