Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
আখাউড়ায় বন্যার পানি বাড়ায় দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ, স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 August, 2024, 12:45 pm
Last modified: 22 August, 2024, 12:49 pm

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

আখাউড়ায় বন্যার পানি বাড়ায় দুর্ভোগে দুর্গত এলাকার মানুষ, স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ

আজ সকাল পর্যন্ত নতুন করে আরও অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৪০টি গ্রামের ১ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
22 August, 2024, 12:45 pm
Last modified: 22 August, 2024, 12:49 pm
ছবি: টিবিএস

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের ফলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

গতকাল (২১ আগস্ট) রাত থেকে আজ (২২ আগস্ট) সকাল পর্যন্ত নতুন করে আরও অন্তত ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সবমিলিয়ে প্রায় ৪০টি গ্রামের ১ হাজারেরও বেশি পরিবার পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

পানি বাড়ার ফলে দুর্তগত এলাকার বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে। এছাড়া বন্যার কারণে আজ সকাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা ঢলে আখাউড়া উপজেলা সদরসহ পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়। এছাড়া পানিতে তলিয়ে যায় আখাউড়া স্থলবন্দর ও আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট। ফলে চেকপোস্ট দিয়ে ভারতে যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছবি: টিবিএস

বন্যা দুর্গতদের জন্য উপজেলার সবকটি প্রাথমিক বিদ্যালয় ও দুইটি মাধ্যমিক বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হলেও ঘর-বাড়ি ফেলে অনেকেই আশ্রয়কেন্দ্রে আসতে চাইছেন না।

আজ সকাল থেকে বন্যাদুর্গত কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘর-বাড়ি পানিতে তলিয়ে গেছে। ঘরের আসবাবপত্রও পানির নিচে। এছাড়া চুলা ডুবে যাওয়ায় রান্নাও করা যাচ্ছে না।

আখাউড়া উপজেলার সাহেবনগর এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন জানান, ভারতের উজানের পানি নেমে পুরো এলাকা প্লাবিত হয়েছে। রাতে পানি আরও বেড়েছে। ঘরেও ভালোভাবে থাকার অবস্থা নেই। ছোট শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে বলে জানান তিনি।

ছবি: টিবিএস

একই এলাকার গৃহবধূ তাহমিনা জানান, ঘরে পানি ওঠায় দিনের বেলায় রাস্তায় থাকেন আর রাতের বেলায় ঘরের ভেতরে মাচা বেধে থাকেন।

এছাড়া গতকাল থেকে রান্নার চুলা পানির নিচে থাকায় খাবারের সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া এখনও পর্যন্ত প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি বলেও জানান তিনি।

কালিকাপুর এলাকার বাসিন্দা আবুল হাশেম জানান, বন্যান পানিতে তার ঘর তলিয়ে যাওয়ার পাশাপাশি ধানি জমিও ডুবে গেছে। যেভাবে পানি বাড়ছে তাতে করে আর একদিন পর পুরো বাড়ি ডুবে যাবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি নিসার উদ্দিন ভূইয়া বলেন, "বন্দর পানিতে তলিয়ে গেছে। এছাড়া বেইলি সেতু ভেঙে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় রপ্তানি পণ্যবোঝাই কোনো ট্রাক বন্দরে আসতে পারবে না। এর ফলে সাময়িক সময়ের জন্য বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।"

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, "গতকাল রাতে পানি আরও বাড়ায় নতুন করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। আজকে সকাল থেকে দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে।"

এছাড়া যারা ঝুঁকি নিয়ে বাড়িতে অবস্থান করছেন, তাদেরকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

Related Topics

টপ নিউজ

আখাউড়া / বন্যা / উজান / বন্যা পরিস্থিতির অবনতি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net