Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 10, 2026
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
02 December, 2025, 12:55 pm
Last modified: 02 December, 2025, 12:58 pm

Related News

  • ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়াল

আরও অন্তত ৫০০ জন নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন হাজারো মানুষ।
টিবিএস ডেস্ক
02 December, 2025, 12:55 pm
Last modified: 02 December, 2025, 12:58 pm
ছবি: আইদিল ইখলাস/রয়টার্স

ইন্দোনেশিয়ায় গত সপ্তাহে আঘাত হানা ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে এখনও লড়াই করছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসির।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, মালাক্কা প্রণালীর ওপর সৃষ্ট বিরল ঘূর্ণিঝড়ের কারণে হওয়া এ বন্যায় তিনটি প্রদেশ প্লাবিত হয়েছে এবং এতে প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

এ ঘটনায় আরও অন্তত ৫০০ জন এখনও নিখোঁজ রয়েছেন, আহত হয়েছেন হাজারো মানুষ।

সাম্প্রতিক দিনগুলোতে এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রবল বৃষ্টি ও ঝড় আঘাত হেনেছে। থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাসহ একাধিক দেশেই প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ায় আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজারো মানুষ এখনও বিচ্ছিন্ন অবস্থায় জরুরি সহায়তার অপেক্ষায় রয়েছেন।

আচেহর পিদি জয়া অঞ্চলের বাসিন্দা আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, বন্যার পানি "সুনামির মতো" ছিল। তিনি বলেন, "আমার দাদির মতে, এটা তার জীবনে দেখা সবচেয়ে ভয়াবহ বন্যা।"

অনেক সড়ক বড় যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়ায় ত্রাণকর্মীরা পায়ে হেঁটে ও মোটরসাইকেলে করে দুর্গতদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।

বহু মানুষ এখনো খাদ্য সহায়তার জন্য অপেক্ষা করছেন। অনেকেই বলেছেন, তারা দু-তিনদিন ধরে কিছু খাননি।

উত্তর সুমাত্রার সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি হলো মধ্য তাপানুলি। সেখানকার অধিবাসী মায়াসানতি বিবিসিকে জানিয়েছেন, তার এলাকায় ত্রাণকর্মীদের পৌঁছাতে বেগ পেতে হচ্ছে।

তিনি বলেন, "সবকিছু শেষ। খাবার শেষ হওয়ার পথে। এমনকি ইনস্ট্যান্ট নুডুলস নিয়েও মারামারি হচ্ছে। আমাদের খাদ্য ও চাল দরকার। আমাদের দিকে আসার রাস্তা পুরোপুরি বিচ্ছিন্ন।"

তিনি জানান, ইন্টারনেট ও বিশুদ্ধ পানির মতো প্রয়োজনীয় জিনিস পেতে তাকে কয়েক কিলোমিটার হেঁটে যেতে হয়েছে।

মধ্য আচেহ এলাকায় স্টারলিংক ডিভাইস দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে মানুষের ভিড় দেখা গেছে। সবাই নিজেদের প্রিয়জনদের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন বা মোবাইল ফোনে চার্জ দিচ্ছিলেন।

এক অধিবাসী মার বলেন, "পাঁচদিন ধরে সিগন্যাল নেই। নেটওয়ার্কের জন্য গতকাল থেকে অপেক্ষা করছি। আমার মাকে ফোন দিতে চেয়েছিলাম। কিন্তু এখনো পারিনি।"

এদিকে, উদ্ধার তৎপরতা বাড়লেও সরকারের দুর্যোগ মোকাবিলা নিয়ে অসন্তোষও বাড়ছে।

সমালোচকরা বলছেন, বন্যা মোকাবিলায় প্রস্তুতিতে দুর্বলতা ছিল। খাদ্য সাহায্য বিতরণে আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতার বিষয়টিকেও দায়ী করছেন অনেকে।

পুরো দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াজুড়ে গত সপ্তাহের বন্যা ও ভূমিধসে ১,১০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শ্রীলঙ্কায় মারা গেছে ৩৫৫ জন। অন্যদিকে, থাইল্যান্ডে মৃতের সংখ্যা ১৭৬ ছাড়িয়েছে।

তবে এই বন্যার জন্য আবহাওয়ার একক কোনো বিষয় দায়ী নয়। বরং বলা হচ্ছে, আবহাওয়াজনিত বিভিন্ন কারণে এই বন্যা আঘাত হেনেছে।
 
Related Topics

টপ নিউজ

বন্যা / ইন্দোনেশিয়া / বন্যায় মৃত্যু / ভয়াবহ বন্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা
  • ফাইল ছবি: সংগৃহীত
    খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর
  • ছবি: এনডিটিভি
    ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত
  • ছবি: ফেসবুক থেকে নেওয়া
    যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা
  • ছবি: সংগৃহীত
    বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

Related News

  • ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ৩ পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ বেশ কয়েকজন
  • হাওরের নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস, বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় কৃষকেরা 
  • অকাল বন্যার শঙ্কায় হাওরের কৃষক, দ্রুত ধান কাটার আহ্বান, শ্রমিক ও ডিজেল সংকট
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা
  • শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ১৫৯, নিখোঁজ দুই শতাধিক

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিল: যা বললেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা

2
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

খুরশীদ আলমের নিয়োগ নিয়ে বিতর্ক, এবার পজিটিভ থেকে ঘাটতিতে ইসলামী ব্যাংকের সিআরআর

3
ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

ইতিহাসে এই প্রথম ১২টি পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করেছে ভারত

4
ছবি: ফেসবুক থেকে নেওয়া
খেলা

যে কারণে ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

বাইসাইকেল থেকে সার্কিট বোর্ড: বাংলাদেশের বৈদ্যুতিক পণ্য রপ্তানিতে উৎপাদনের নতুন যুগের সূচনা

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত থাকছে: সংসদে অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net