Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
01 December, 2025, 09:15 am
Last modified: 01 December, 2025, 09:19 am

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: মৃতের সংখ্যা বেড়ে ৩৩০, জরুরি অবস্থা ঘোষণা

প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে একে দেশের ইতিহাসের ‘সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ’ বলে অভিহিত করেছেন।
টিবিএস ডেস্ক
01 December, 2025, 09:15 am
Last modified: 01 December, 2025, 09:19 am
ছবি: রয়টার্স

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় 'দিটওয়াহ'র প্রভাবে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৩০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনো দুই শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি দেশটির অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে। খবর বিবিসি'র।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, প্রায় ২০ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং গৃহহীন ১ লাখ ৮ হাজার মানুষকে সরকারি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের আঘাতে দেশটির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল বিদ্যুৎ ও সুপেয় পানিবিহীন হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে একে দেশের ইতিহাসের 'সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাকৃতিক দুর্যোগ' বলে অভিহিত করেছেন। তিনি জানান, ধ্বংসযজ্ঞ এতটাই ব্যাপক যে পুনর্গঠনে প্রয়োজনীয় অর্থের পরিমাণ 'অকল্পনীয়'।

কেলানি নদীর পানি দ্রুত বাড়তে থাকায় বেশ কিছু এলাকায় মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মধ্য শ্রীলঙ্কার এক নারী বিবিসিকে জানিয়েছেন, তার এলাকায় পাথর ও কাদার নিচে প্রায় ১৫টি বাড়ি চাপা পড়েছে। তিনি বলেন, 'ওই বাড়িগুলোর কোনো বাসিন্দাই আর বেঁচে নেই।'

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে ক্যান্ডি ও বাদুলায়। সেসব অঞ্চলের অনেক এলাকা এখনো মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

বাদুলা গ্রামের বাসিন্দা সামান কুমারা 'নিউজ সেন্টার' ওয়েবসাইটকে ফোনে বলেন, 'আমরা গ্রামের দুজনকে হারিয়েছি। বাকিরা একটি মন্দির এবং এখনো দাঁড়িয়ে থাকা একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। ভূমিধসে সব রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আমরা গ্রাম ছেড়ে বের হতে পারছি না, আবার কেউ ভেতরেও আসতে পারছে না। আমাদের খাবার নেই এবং পরিষ্কার পানিও ফুরিয়ে আসছে।'

সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জরুরি সাহায্যের আবেদন জানিয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত প্রবাসী শ্রীলঙ্কানদের অর্থ সহায়তা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

ঘূর্ণিঝড় দিটওয়াহ গত শুক্রবার দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে আঘাত হানে এবং পরবর্তীতে সরে যায়। দেশটিতে বর্তমানে বর্ষাকাল চলছে, তবে এই মাত্রার চরম বৈরী আবহাওয়া সেখানে বিরল ঘটনা। এর আগে দেশটিতে চলতি শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছিল ২০০৩ সালের জুনে, যাতে ২৫৪ জন নিহত এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

শ্রীলঙ্কার এই দুর্যোগ এমন এক সময়ে দেখা দিল, যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশও গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডজুড়ে বন্যায় লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

Related Topics

টপ নিউজ

শ্রীলঙ্কা / বন্যা / জরুরী অবস্থা / নিহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • বাড্ডায় চিপস কারখানায় অগ্নিকাণ্ড: ২ শ্রমিকের দগ্ধ মরদেহ উদ্ধার
  • পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে নিহত অন্তত ২৪, আহত ৫০  
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে নিহত ৩

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net