Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
১৮, ১৯ জুলাই: ফ্রন্টলাইনে ছিল মিরপুরের হাসপাতালগুলো

বাংলাদেশ

মো. জাহিদুল ইসলাম
04 August, 2024, 09:40 am
Last modified: 04 August, 2024, 09:39 am

Related News

  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

১৮, ১৯ জুলাই: ফ্রন্টলাইনে ছিল মিরপুরের হাসপাতালগুলো

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, পেলেট ও বুলেট ব্যবহার করেছে বলে জানা গেছে। এর ফলে অন্তত ১৬ জন মারা গেছেন। আর মিরপুর-১০-এর আশপাশের হাসপাতালগুলোতে এক হাজারেরও বেশি আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. জাহিদুল ইসলাম
04 August, 2024, 09:40 am
Last modified: 04 August, 2024, 09:39 am
১৮ জুলাই মিরপুর ১০-এর সংঘর্ষ। ছবি: মো. জাহিদুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার অন্যতম হটস্পট মিরপুরে ১৮ ও ১৯ জুলাই চরম সহিংসতা তৈরি হয়। ফলে এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, পেলেট ও বুলেট ব্যবহার করেছে বলে জানা গেছে। এর ফলে অন্তত ১৬ জন মারা গেছেন। আর মিরপুর-১০-এর আশপাশের হাসপাতালগুলোতে এক হাজারেরও বেশি আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বেশিরভাগ হাসপাতালই আহত বা নিহতদের সঠিক সংখ্যা দিতে পারেনি। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী রোগীর নথি ও সিসিটিভি ফুটেজ জব্দ করেছে।

মিরপুর-১০-এর আলোক হাসপাতাল পাঁচজনের মৃত্যু ও প্রায় ২০০ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

হাসপাতালটির উপ-মহাব্যবস্থাপক হাসিনুর রহমান বলেন, 'ওই সময় আমরা হাসপাতালে নিয়ে আসা আহতদের চাপ সামলাতে হিমশিম খেয়েছিলাম। হাসপাতালে যারা এসেছিল, তাদের বেশিরভাগই গুলিবিদ্ধ। সব তথ্য রেকর্ড করা সম্ভব হয়নি।'

তিনি আরও বলেন, '২০০ জনেরও বেশি আহতকে আনা হয়েছিল। তবে কাউকে ভর্তি করা যায়নি। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ইতিমধ্যে রেজিস্টার বই ও সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে।'

হাসপাতালের একজন স্টাফ মেম্বার নাম না প্রকাশের শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'শুক্রবার (১৯ জুলাই) বিকেল ৩টার পর থেকে আমাদের হাসপাতাল গুলিবিদ্ধ ও আহত রোগীতে ভর্তি ছিল। রাত ১১টা পর্যন্ত হাসপাতালের নিচতলা ও জরুরি ইউনিটে ছিল গুলিবিদ্ধ রোগীদের উপচে পড়া ভিড়।'

ওই স্টাফ মেম্বার আরও বলেন, হাসপাতালে সাতটি মৃতদেহ আনা হয়েছিল, আর গুরুতর আহত মানুষ আনা হয়েছিল ৩০ জনেরও বেশি। দুদিনে ৪৫০ জনেরও বেশি আহতকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'হাসপাতালের মেঝে রক্তে মাখামাখি হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতি আমি কখনও দেখিনি।' আহতদের অধিকাংশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

১৯ জুলাই ড. আজমল হাসপাতাল লিমিটেডে অন্তত আটজন মারা গেছেন, ৩০০ জনের বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হাসপাতালটির জরুরি বিভাগের চিকিৎসক সেজুতি বিশ্বাস বর্মন বলেন, হাসপাতালে আহতদের ভিড় সামলাতে পারছিল না। আহতদের অনেকেই চোখ, বুকে, মাথায়, হাত ও পায়ে আঘাত নিয়ে এসেছিলেন বলে জানান তিনি।

হাসপাতালের একজন স্টাফ সদস্য নাম না প্রকাশের শর্তে জানান, দুই দিনে ৪০০ জনের বেশি আহত রোগী এসেছে। তাদের বেশিরভাগই ছাত্র ও সাধারণ মানুষ।

এদিকে কাজীপাড়ার আল হেলাল স্পেশালাইজড হাসপাতাল ছাড়াই ৫০ জনেরও বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছে বলে জানায়। তবে কর্মীরা অন্তত ২০০ জন আহতকে চিকিৎসা দেওয়া ও একজনের মৃত্যু হতে পারে বলে ইঙ্গিত দেন।

সূত্রমতে, ১৯ জুলাই মিরপুর-১০-এ সংঘর্ষের সময় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আহসান হাবিব তামিমকে প্রথমে আল হেলাল হাসপাতালে এবং পরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. আবু শামীম গুলিবিদ্ধ আহতদের চিকিৎসার বিষয়টি নিশ্চিত করলেও হাসপাতালে কাউকে ভর্তি করা হয়নি বলে জানান।

মিরপুর-১১-র ইসলামী ব্যাংক হাসপাতালে আহতদের আনাগোনা সামলাতে তিনগুণ অন-ডিউটি কর্মী আনতে হয়েছে। এ হাসপাতালে আনা আহতদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছিলেন।

একজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, প্রশাসনিক ঝামেলা এড়াতে কাউকে ভর্তি করা যায়নি। আর গুরুতর আহত রোগীদের অন্যান্য হাসপাতালে রেফার করা হয়েছে।

পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল, ইসলামী ব্যাংক হাসপাতাল ও এক্সিম ব্যাংক হাসপাতালসহ মিরপুর-১০ এলাকার অন্যান্য হাসপাতালও অসংখ্য আহত রোগীর চিকিৎসা দিয়েছে।

কিছু হাসপাতালের কর্মীরা প্রতি হাসপাতালে দুই-তিনটি গুলিবিদ্ধ লাশ আনার কথা জানিয়েছেন। যদিও কর্তৃপক্ষ আনুষ্ঠানিক রেকর্ড রাখেনি।

এক্সিম ব্যাংক হাসপাতালের রিসেপশনিস্ট মাহমুদা আক্তার বলেন, 'সেদিন আমাদের হাসপাতালে প্রায় ২০-৩০ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে। আমার কাছে অন্য কোনো তথ্য নেই।'

লাইফ এইড স্পেশালাইজড হাসপাতাল জানিয়েছে, সংঘর্ষের সময় হাসপাতালের প্রধান ফটক বন্ধ ছিল এবং সেখানে কোনো আহত ব্যক্তিকে নেওয়া হয়নি।

মিরপুর-২-এর ইব্রাহিম জেনারেল হাসপাতাল সামান্য আহত শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা দিলেও গুরুতর আহত কোনো ব্যক্তিকে চিকিৎসা দেয়নি।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / মিরপুর / সংঘর্ষে আহত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
    ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
    ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?
  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

Related News

  • মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • রাজধানীর শাহ আলী মাজারে হামলা: ৩ আসামি দুই দিনের রিমান্ডে
  • মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

Most Read

1
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

2
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পতাকা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

3
তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলটি থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

ভাঙনের মুখে মমতার তৃণমূল, বহিষ্কৃত নেতা ঋতব্রতকে সমর্থন দুই-তৃতীয়াংশ বিধায়কের

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
জেনিফার গোমেজ তার দাদি জিন ম্যাকনিল সার্জেন্টের একটি প্রতিকৃতি হাতে ধরে আছেন। ছবি: এজে+ ডাইরেক্ট ফ্রম/আল জাজিরা
আন্তর্জাতিক

ইসরায়েলি সামরিক প্রশিক্ষণের জন্য মার্কিন নৌবাহিনীর কাছে কি ‘মরদেহ বিক্রি’ করছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net