Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
27 April, 2026, 09:35 pm
Last modified: 27 April, 2026, 09:41 pm

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 

মিরপুরে প্রাথমিকের নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ

নিয়োগপ্রত্যাশীরা জানান, গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন। দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগপত্র না দেওয়ায় তারা গতকাল শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন। এরই ধারাবাহিকতায় আজ তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।
টিবিএস রিপোর্ট
27 April, 2026, 09:35 pm
Last modified: 27 April, 2026, 09:41 pm
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশীদের অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় ও সংখ্যা জানা যায়নি।

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর-২ এলাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

সহকারী শিক্ষক পদে নিয়োগ ও পদায়নের দাবিতে আন্দোলনকারীরা এদিন বেলা ১২টা থেকে ওই এলাকায় সড়কে অবস্থান কর্মসূচি পালন করছিলেন।

নিয়োগপ্রত্যাশীরা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর অধীনে প্রার্থীদের সুপারিশ করা হয়। গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী নির্বাচিত হন।

দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নিয়োগপত্র না দেওয়ায় তারা গতকাল শাহবাগ মোড়ে বিক্ষোভ করেন। এরই ধারাবাহিকতায় আজ তারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।

ছবি: সংগৃহীত

জানা গেছে, বেলা ১২টা থেকে আন্দোলনকারীরা সড়ক বন্ধ করে অবস্থান করছিলেন। বিকেলে তাদের সড়ক থেকে সরে যেতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ১০ মিনিট সময় বেঁধে দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে সড়ক না ছাড়ায় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, 'প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী গতকাল নিয়োগপ্রত্যাশীদের দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিয়েছেন। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও সেটি প্রকাশ করা হয়েছে। কিন্তু তারা আজ আবার সড়ক বন্ধ করে অবস্থান করছিলেন। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।'

তিনি বলেন, 'আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন। তাদের দাবি পূরণে ১০ দিন সময় দেওয়া হয়েছে। কিন্তু অন্য আন্দোলনকারীরা সড়ক থেকে সরছিলেন না।'

তিনি আরও বলেন, 'তাদের সরে যেতে বলা হলেও তারা কর্ণপাত করেননি। তাই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।'

Related Topics

টপ নিউজ

মিরপুর / প্রাথমিকের নিয়োগপ্রত্যাশী / পুলিশ / লাঠিচার্জ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • সাংবাদিকদের ওপর হামলা: এবার সাভার থানার ওসি প্রত্যাহার
  • মিরপুরের কালশি বস্তির আগুন নিয়ন্ত্রণে
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুরে বিক্ষোভ, দেড় ঘণ্টা পর যান চলাচল শুরু
  • পল্লবীতে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী 

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net