Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কালই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2024, 09:25 pm
Last modified: 30 June, 2024, 09:29 pm

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

কালই বাড়ছে না মেট্রোরেলের ভাড়া

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক আজ (৩০ জুন) সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেছেন, ‘ভাড়া বৃদ্ধির বিষয়টি এনবিআরের উত্তরের উপর নির্ভর করবে।’
টিবিএস রিপোর্ট
30 June, 2024, 09:25 pm
Last modified: 30 June, 2024, 09:29 pm
ফাইল ছবি: রাজীব ধর/টিবিএস

ঢাকা মেট্রোরেলের ভাড়া আগামীকাল সোমবার (১ জুলাই) থেকে বাড়ার সম্ভাবনা নেই। কারণ মেট্রোরেল কর্তৃপক্ষ আজ রবিবার (৩০ জুন) পর্যন্ত মেট্রোরেলের ভাড়ার ওপর আরোপিত ১৫% ভ্যাট অব্যাহতির বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছ থেকে সরাসরি কোনো উত্তর পায়নি।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক আজ (৩০ জুন) সন্ধ্যায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস)-কে বলেছেন, 'ভাড়া বৃদ্ধির বিষয়টি এনবিআরের উত্তরের উপর নির্ভর করবে।'

তিনি বলেন, 'ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের কাছ থেকে আমরা এখনও স্পষ্ট জবাব পাইনি। তারা ভ্যাট অব্যাহতির বিষয়টি অব্যাহত রাখবে কি না তা আমাদের জানা দরকার। আমরা তাদের কাছে একটি চিঠি পাঠিয়েছি, এতে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট করার অনুরোধ করা হয়েছে। কোনো উত্তর পেলে, আমরা পরে সিদ্ধান্ত নেব।'

শিগগিরই এনবিআরের কাছ থেকে জবাব পাওয়ার আশাবাদ ব্যক্ত করে সিদ্দিকী বলেন, 'রাজস্ব কর্তৃপক্ষ জাতীয় বাজেট নিয়ে ব্যস্ত ছিল।'

তিনি বলেন, 'যেহেতু আজ বাজেট পাস হয়েছে, পরে হয়ত তারা তাদের অবস্থান সম্পর্কে আমাদের জানাবে। গত বছরও তারা ভ্যাট অব্যাহতির বিষয়টি আমাদের দেরিতে জানিয়েছিল।'

এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এক কর্মকর্তা টিবিএসকে বলেছেন, 'ভ্যাট আরোপ করা হলে সে অনুযায়ী মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়তি ভাড়া নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।'

ওই কর্মকর্তা বলেন, 'আমাদের পরামর্শদাতারা ইতোমধ্যে ভ্যাট আরোপ করা হলে বাড়তি ভাড়া নেওয়ার জন্য সিস্টেম এবং সফটওয়্যার তৈরির কাজ শুরু করেছেন। যদিও আমরা এখনও বিশ্বাস করি সরকার এই জনসেবার ওপর ভ্যাট আরোপ করবে না।'

এর আগে গত ৪ এপ্রিল ডিএমটিসিএল'কে চিঠি দিয়ে এনবিআর জানায়, জুলাই থেকে মেট্রোরেলের সেবা ও টিকিটে ভ্যাট দিতে হবে।

এরপর ডিএমটিসিএলসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রোরেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে।

এবিষয়ে মে মাসে রাজধানীর একটি হোটেলে আয়োজিত 'ব্র্যান্ডিং সেমিনার অন ঢাকা মেট্রোরেল'- অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, 'মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন।'

২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট মওকুফ করে এনবিআর। চলতি বছরের জুন পর্যন্ত তাদের ভ্যাট অব্যাহতি দেওয়ার কথা ছিল।

চলতি বছরের শুরুতে ডিএমটিসিএল ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়ানোর জন্য এনবিআরকে চিঠি দিলে এনবিআর এই আবেদন নাকচ করে। 

ডিএমটিসিএলের চিঠির জবাবে সংস্থাটি জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / এনবিআর / ডিএমটিসিএল / ভ্যাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • রড উৎপাদনে ভ্যাট বাড়তে পারে ১০ শতাংশ
  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • পানীয় ও চিনিযুক্ত পণ্যের ন্যূনতম টার্নওভার কর কমে ২.৫ শতাংশ হতে পারে 
  • এনবিআর বিভাজন অধ্যাদেশ পর্যালোচনা কমিটির বৈঠক ২৩ মে
  • প্রেডিক্টেবল কর ব্যবস্থা: করহার নির্ধারণ হতে পারে পরবর্তী পাঁচ বছরের জন্য

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net