Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় ৯ বাংলাদেশি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
16 May, 2024, 03:30 pm
Last modified: 18 May, 2024, 01:44 pm

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি এশিয়া’ তালিকায় ৯ বাংলাদেশি

শিল্পকলা, প্রযুক্তি, যোগাযোগমাধ্যম, ফিন্যান্স সহ বিভিন্ন বিভাগে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি উদ্ভাবন ক্ষমতা প্রদর্শন করেছেন।
টিবিএস রিপোর্ট
16 May, 2024, 03:30 pm
Last modified: 18 May, 2024, 01:44 pm
ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

বিভিন্ন শিল্পে অবদান রাখার জন্য ফোর্বসের 'থার্টি আন্ডার থার্টি এশিয়া' তালিকায় স্থান পেয়েছেন নয়জন বাংলাদেশি।

গতকাল (১৫ মে) টানা নবম বছরের মতো মর্যাদাপূর্ণ 'থার্টি আন্ডার থার্টি এশিয়া' তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। ৩০ বছরের কম বয়সী ৩০ জন ব্যতিক্রমী তরুণকে তালিকায় স্থান দেয়া হয়েছে যারা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন শিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিতে অবদান রেখেছেন।

শিল্পকলা, প্রযুক্তি, যোগাযোগমাধ্যম, ফিন্যান্স সহ বিভিন্ন বিভাগে তালিকায় স্থান পাওয়া ব্যক্তিরা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি উদ্ভাবন ক্ষমতা প্রদর্শন করেছেন।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

আনুশা আলমগীর

বহুমুখী প্রতিভাধর শিল্পী আনুশা আলমগীর ২০২৩ সালের ভেনিস বিয়েনাল-এর ১৮ তম আন্তর্জাতিক স্থাপত্য প্রদর্শনীতে তার চলচ্চিত্র "পর্দা" দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। চলচ্চিত্রটি মুসলিম পর্দা চর্চা ও নারীদেহের চিত্রায়ণ করা নিয়ে সমসাময়িক বিভিন্ন সমস্যাকে ফুটিয়ে তুলেছে। তিনি লন্ডনের রয়্যাল কলেজ অব আর্ট থেকে স্থাপত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

রেদওয়ান আহমেদ

ফ্রিল্যান্স সাংবাদিক রেদওয়ান আহমেদ রোহিঙ্গা সংকট নিয়ে শক্তিশালী প্রতিবেদন ও বাংলাদেশি পোশাক কারখানার শ্রমিকদের ভোগান্তি নিয়ে তদন্ত প্রতিবেদনের জন্য ২২তম 'হিউম্যান রাইটস প্রেস অ্যাওয়ার্ড' জেতার পাশাপাশি প্রশংসা কুড়িয়েছেন। রেদওয়ান স্থানীয় সাংবাদিকদের সমর্থন করার জন্য 'বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া' সহ-প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে তাকে রেহাম আল-ফাররা মেমোরিয়াল জার্নালিজম অনুষ্ঠানে একজন ফেলো মনোনীত করা হয়েছিল।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

মেহেদী শরণ

মেহেদী শরণ বাংলাদেশের "উবার ফর মেইড সার্ভিস" হ্যালোটাস্ক-এর সহ-প্রতিষ্ঠাতা। অ্যাপটি প্রতি ঘণ্টায় বুকিং, মাসিক সাবস্ক্রিপশন সহ গৃহকর্মী নিয়োগের জন্য তাদের যাচাইকরণ এবং সহিংসতা থেকে তাদের রক্ষা করার জন্য সুরক্ষামূলক সেবা প্রদান করে। হ্যালোটাস্ক বিনিয়োগকারীদের কাছ থেকে তহবিল সংগ্রহের পাশাপাশি বিশ্বব্যাংক ও অক্সফাম থেকে অনুদান সংগ্রহ করেছে। কোম্পানিটি ২০২৫ সালের মধ্যে গৃহকর্মীর সংখ্যা ১ লাখে সম্প্রসারিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে পা রাখার চেষ্টা করছে।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

আহমেদ ফাহাদ

উইন্ড.অ্যাপ এর সহ-প্রতিষ্ঠাতা আহমেদ ফাহাদ একটি ক্রস-বর্ডার রেমিট্যান্স প্ল্যাটফর্মের নেতৃত্ব দিচ্ছেন যেটি দ্রুত ও আরো সাশ্রয়ী মূল্যে ব্লকচেইন প্রযুক্তি ও স্টেবলকয়েনের লেনদেন করে। ফাহাদ পাঠাও-এর প্রতিষ্ঠাতা দলেরও অংশ ছিলেন। তিনি বাংলাদেশ ও নেপালে প্রতিষ্ঠানটির বিভিন্ন পরিষেবার নেতৃত্ব দিয়েছেন। একজন স্ব-শিক্ষিত কোডার ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

আব্দুল গাফফার সাদী, মো: তুষার ও মো: শহিদুল ইসলাম

ঢাকা ভিত্তিক দ্রুত লোন-এর প্রতিষ্ঠাতা আব্দুল গাফফার সাদী, মো: তুষার ও মো: শহিদুল ইসলাম ক্ষুদ্র ও ছোট ব্যবসাকে ব্যাংক এবং অর্থায়নকারী সংস্থাগুলো থেকে ঋণ সুরক্ষিত করতে সহায়তা প্রদান করে। ২০১৯ সাল থেকে তারা ২ মিলিয়ন ডলারের বেশি ঋণ সুবিধা প্রদান করেছেন।

ছবি: ফোর্বস-এর ওয়েবসাইট থেকে সংগৃহীত

সুলতান মনি ও মুমতাহিনা আনিকা

সুলতান মনি এবং মুমতাহিনা আনিকা ঢাকা-ভিত্তিক ফিনটেক স্টার্ট-আপ যাতিক প্রতিষ্ঠা করেছেন যেটির লক্ষ্য ক্ষুদ্র কোম্পানিগুলোকে সফটওয়্যার ও হার্ডওয়্যার সমাধান প্রদানের মাধ্যমে হিসেব রক্ষায় সাহায্য করা। যাতিক সম্প্রতি একটি ১.৬ মিলিয়ন ডলারের প্রাক-তহবিল পেয়েছে এর কার্যক্রমকে আরো সুদূরপ্রসারী করার জন্য।

Related Topics

টপ নিউজ

ফোর্বস / এশিয়া / বাংলাদেশি / স্টার্ট-আপ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • অনুপ্রবেশকারী সন্দেহে আটকদের জন্য পশ্চিমবঙ্গের সব জেলায় ‘হোল্ডিং সেন্টার’ স্থাপনের নির্দেশ
  • এশীয় বাজারের জন্য জুন মাসের তেলের দাম কমাতে পারে সৌদি আরব
  • এশিয়ার পলিয়েস্টারে ইরান যুদ্ধের ধাক্কা; সংকটে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলো
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ফরিদপুরের দিপালী
  • এশিয়ায় চলছে তেলের সংকট; এরপরেই ধেয়ে আসছে ইউরোপ ও আমেরিকার দিকে: জেপি মরগান

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net