Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর

বাংলাদেশ

শাহাদাত হোসেন
16 May, 2024, 10:15 am
Last modified: 16 May, 2024, 01:38 pm

Related News

  • খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে দায় এড়িয়ে ‘নিরাপদে চলছে’ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ!
  • ছোলামুড়ি-চটপটিসহ ৬ পথখাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু রয়েছে
  • বাজার থেকে এসএমসি প্লাস ও রিচার্জের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন দেবে কে? নেই কোনো স্পষ্ট উত্তর

কোনো সরকারি অনুমোদন ছাড়াই পাঁচটি ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে সাত কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
শাহাদাত হোসেন
16 May, 2024, 10:15 am
Last modified: 16 May, 2024, 01:38 pm
ইলাস্ট্রেশন: টিবিএস

ইলেক্ট্রোলাইট ড্রিংকস উৎপাদনকারী কোম্পানিগুলো প্রশ্ন তুলেছে, এ ধরনের পানীয়ের অনুমোদন দেয়ার জন্য কোন কর্তৃপক্ষ দায়ী? তারা দাবি করেছেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনে (বিএসটিআই) আবেদন করার পরেও তারা অনুমোদন পাননি।

সম্প্রতি কোনো সরকারি অনুমোদন ছাড়াই পাঁচটি ইলেক্ট্রোলাইট পানীয় বিক্রির অভিযোগে সাত কোম্পানির মালিকের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ)।

ড্রিংকগুলো হলো একমি ও এসএমসি কোম্পানির এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা ব্রেভারেজ লিমিটেডের ব্রুভানা, দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টারবো।

১৪ মে বিএফএসএ পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসান ইলেক্ট্রোলাইট পানীয় নিষিদ্ধ করার জন্য বিশুদ্ধ খাদ্য আদালতে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা করেন।

কামরুল হোসেন টিবিএসকে বলেন, "বিএসটিআই বা ঔষধ প্রশাসন কারও থেকে এসব ইলেক্ট্রোলাইট ড্রিংকসের অনুমোদন নেওয়া হয়নি। 'নিরাপদ খাদ্য আইন ২০১৩' অনুযায়ী মামলা করা হয়েছে। এছাড়া পণ্যের গায়ে বিভিন্ন স্বাস্থ্যগত অভিব্যক্তি রয়েছে যেটি নিরাপদ খাদ্য আইন অনুযায়ী অপরাধ।"

সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) মার্কেটিং এর জেনারেল ম্যানেজার খন্দকার শামীম রহমান টিবিএসকে বলেন, "ইলেক্ট্রোলাইট ড্রিংকস নিয়ে আমরা বিএসটিআইয়ের সাথে বসেছিলাম। কিন্তু বিএসটিআই যেসব পণ্যের অনুমোদন দিতে পারে সে তালিকায় ইলেক্ট্রোলাইট ড্রিংকস নেই। তাদের পক্ষ থেকে তখন বলা হয়, এটার অনুমোদন লাগবে না। যখন নতুন করে এটাকে ক্যাটাগরিতে যুক্ত করা হবে তখন অনুমোদন দেয়া হবে।" 

তিনি বলেন, ইলেক্ট্রোলাইট ড্রিংকস যেহেতু ঔষধ না সেহেতু ঔষধ প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়ার কোনো দরকার নেই। ইলেক্ট্রোলাইট ড্রিংকস ক্লান্তি দূর করে এবং এটি স্বাস্থ্যকর পানীয়।

তিনি প্রশ্ন করেছেন, "এখানে এ পণ্যের অনুমোদন পাওয়ার জন্য কোন ব্যবস্থা নেই। তাহলে অনুমোদন প্রদানের দায়িত্ব কার?"

অনুমোদনের বিষয়ে বিএসটিআই-এর উপপরিচালক মো: রিয়াজুল হক ইলেক্ট্রোলাইট পানীয়ের জন্য এখনো কোনো ক্যাটাগরি না থাকার বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, "ইলেক্ট্রোলাইট ড্রিংকস বাধ্যতামূলক পণ্যের আওতায় পড়ে না। এ কারণে আমরা অনুমোদন দিতে পারিনি। কিন্তু যেহেতু বিভিন্ন দেশে এর ব্যবহার রয়েছে, আমরা মান তৈরির বিষয়ে আলোচনা করছি। তারপর অনুমোদন দেয়া যাবে।"

খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, "একটা পণ্য বাজারে আছে, তাহলে এটার অনুমোদন দিল কে? যে পণ্যই হোক, ব্যবসা করার জন্য অনুমোদন নিতে হবে। আইন অনুযায়ী ব্যবসা করতে হবে।"

Related Topics

টপ নিউজ

ইলেক্ট্রোলাইট পানীয় / বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ / বিএসটিআই / বিশুদ্ধ খাদ্য আদালত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • খাদ্যপণ্যের নমুনার বেশিরভাগেই পাওয়া যাচ্ছে অতিরিক্ত ট্রান্স ফ্যাট, সতর্ক করল নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
  • নকল ও ভেজাল কসমেটিকসে বাজার সয়লাব: বিদ্যমান আইন ও বাস্তবতা এবং সরকারের করণীয়
  • নিরাপদ খাদ্য নিশ্চিতে দায় এড়িয়ে ‘নিরাপদে চলছে’ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ!
  • ছোলামুড়ি-চটপটিসহ ৬ পথখাবারে উচ্চমাত্রার ডায়রিয়ার জীবাণু রয়েছে
  • বাজার থেকে এসএমসি প্লাস ও রিচার্জের সব ড্রিংকস প্রত্যাহারের নির্দেশ

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net