Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 07, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 07, 2026
বিশ্বজুড়ে কাজ করছে না মেটার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 March, 2024, 09:45 pm
Last modified: 06 March, 2024, 11:59 am

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

বিশ্বজুড়ে কাজ করছে না মেটার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও থ্রেডস

মেটা'র প্রযুক্তিগত বিভ্রাটের কারণে এ সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্ল্যাটফর্মগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে গিয়েছে। লগ-ইন উইন্ডোতে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রবেশ করালেও ‘ভুল পাসওয়ার্ড’ বার্তা দেখানো হচ্ছে।
টিবিএস রিপোর্ট
05 March, 2024, 09:45 pm
Last modified: 06 March, 2024, 11:59 am
ছবি: রয়টার্স

হঠাৎ করেই ফেসবুক আপনাকে বের করে দিলো? ভাবছেন আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা? অথবা কেউ আপনার আইডিটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে ভেবে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন? না, এ সমস্যা আপনার একার নয়। ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, থ্রেডস — মেটা'র মালিকানাধীন এ অ্যাপ্লিকেশনগুলোতে প্রবেশ করতে পারছেন না ব্যবহারকারীরা।

দ্য ভার্জ, দ্য ইন্ডিপেন্ডেন্ট, হিন্দুস্তান টাইমসসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বজুড়েই এ সমস্যার মুখে পড়েছেন মেটা'র এ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ব্যবহারকারীরা।

মঙ্গলবার (৫ মার্চ) বাংলাদেশ সময় রাত সোয়া নয়টার পর থেকে ব্যবহারকারীরা আর ফেসবুক-ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছেন না বলে জানা গেছে। তবে মেটা'র মালিকানাধীন আরেক অ্যাপ্লিকেশন হোয়াটসঅ্যাপ স্বাভাবিক রয়েছে। অনেক ব্যবহারকারীই যোগাযোগের জন্য বিকল্প হিসেবে হোয়াটসঅ্যাপ বেছে নিয়েছেন।

We're aware people are having trouble accessing our services. We are working on this now.

— Andy Stone (@andymstone) March 5, 2024

মেটা'র যোগাযোগ প্রধান অ্যান্ডি স্টোন এক্স-এর এক পোস্টে এ সমস্যার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মেটা জানে 'এর সার্ভারে প্রবেশ করতে অসুবিধার মুখে পড়ছে মানুষ'। তিনি আরও জানান, মেটা সমস্যাটির সমাধানে কাজ করছে।

মেটা'র প্রযুক্তিগত বিভ্রাটের কারণে এ সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। অনেক ব্যবহারকারীর অ্যাকাউন্ট প্ল্যাটফর্মগুলো থেকে স্বয়ংক্রিয়ভাবে লগ-আউট হয়ে গিয়েছেন। লগ-ইন উইন্ডোতে ইউজারনেম ও পাসওয়ার্ড প্রবেশ করালেও 'ভুল পাসওয়ার্ড' বার্তা দেখা যাচ্ছে।

আবার কারও কারও ক্ষেত্রে লগ-ইনের চেষ্টা করলে ফেসবুক থেকে একটি বার্তা দেখানো হচ্ছে। সেখানে বলা হয়েছে, 'প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ মুহূর্তে ফেসবুক নিষ্ক্রিয় [ডাউন] রয়েছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যে আপনি ফেসবুকে ফিরতে পারবেন।'

ফেসবুকের পক্ষ থেকে পাসওয়ার্ড ভুল বললেও এক্ষেত্রে পাসওয়ার্ড পরিবর্তন বা 'ফরগটেন পাসওয়ার্ড' অপশনে ক্লিক করার দরকার নেই বলে পরামর্শ দিয়েছে প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ৯টু৫ম্যাক।

Related Topics

টপ নিউজ

ফেসবুক / মেটা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪
  • ছবি: সংগৃহীত
    কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে
  • ছবি: খোরশেদ আলম
    বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?
  • ছবি: সংগৃহীত
    ৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের
  • ফাইল ছবি: ইপিএ
    ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • রিলস দিয়েই কথা, রিলসেই বিচ্ছিন্নতা
  • ফেসবুকে বিচারপতিদের ভাবমূর্তি ‘ক্ষুণ্ন’ করায় হাইকোর্টের কর্মকর্তা বরখাস্ত
  • এআই স্টার্টআপ ম্যানাস কিনতে মেটার ২ বিলিয়ন ডলারের চুক্তি আটকে দিল চীন
  • শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি: যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হারল মেটা ও গুগল 

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

হানিট্র্যাপে ফেলে উবার চালককে হত্যা, চক্রের হোতা চাকরিচ্যুত সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

2
ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেনাকাটা নয়: বাংলাদেশকে সোর্সিং হাব হিসেবে দেখছে আলিবাবা, রপ্তানিকারকদের যুক্ত করছে ক্রেতাদের সঙ্গে

3
ছবি: খোরশেদ আলম
বাংলাদেশ

বগুড়ার এই হাটে এখনও ভার পদ্ধতিতে ধান বিক্রি হয়; কী এই পদ্ধতি?

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৩৯ দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন, ভিসা বন্ধে ট্রাম্পের নির্দেশ অবৈধ ঘোষণা মার্কিন আদালতের

5
ফাইল ছবি: ইপিএ
আন্তর্জাতিক

ইরান এখনো চুক্তিতে রাজি হয়নি, কারণ তারা ‘শক্তিশালী ও অহংকারী’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net