Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
বাঘের বিনিময়ে জলহস্তি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 September, 2023, 03:15 pm
Last modified: 21 September, 2023, 03:19 pm

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

বাঘের বিনিময়ে জলহস্তি পেল চট্টগ্রাম চিড়িয়াখানা

দ্বিতীয় ধাপে সপ্তাহখানেক পর আরও একটি জলহস্তী এ চিড়িয়াখানায় আসার কথা রয়েছে।
টিবিএস রিপোর্ট
21 September, 2023, 03:15 pm
Last modified: 21 September, 2023, 03:19 pm
ছবি- টিবিএস

চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় পাঠিয়ে তার বিনিময়ে ঢাকা থেকে একটি জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে। প্রাণিটির  বয়স ১২ বছর।

দ্বিতীয় ধাপে সপ্তাহখানেক পর আরও একটি জলহস্তী এ চিড়িয়াখানায় আসার কথা রয়েছে।

চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ডা. শাহাদাৎ হোসেন শুভ  টিবিএসকে বলেন, "চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে রোমিও-জুলিয়েট নামে এক জোড়া বাঘ ১৯ সেপ্টেম্বর রংপুর চিড়িয়াখানায় পৌঁছে দেওয়া হয়। এর বিনিময়ে বৃহস্পতিবার সকাল ৮টায় এক জোড়া জলহস্তী থেকে প্রথম ধাপে একটি পুরুষ জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় পৌঁছেছে।

প্রাণী বিনিময়ের আওতায় এ জলহস্তী পেয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, জলহস্তীর ওজন প্রায় ১৩০০ কেজি। এ প্রাণী প্রতিদিন ১৫০ কেজি খাদ্য গ্রহণ করে। তাদের প্রধান খাবার সবজি। এছাড়া দানাদার খাবার দেওয়া হয় জলহস্তীকে। এ প্রাণী ২৫ থেকে ৩০ বছর বাঁচে।

এর আগে চট্টগ্রাম চিড়িয়াখানা নির্বাহী কমিটির সভাপতি ও জেলা প্রশাসকের উদ্যোগে প্রাণী বিনিময়ের আওতায় চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে এক জোড়া বাঘ রংপুর চিড়িয়াখানায় এবং এর বিনিময়ে এক জোড়া জলহস্তী চট্টগ্রাম চিড়িয়াখানায় দেওয়ার জন্য মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সচিব অনুমতি দেন।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়,  আগে যেখানে কুমির রাখা হতো, সেখানে নতুন করে তৈরি হয়েছে জলহস্তীর আবাসস্থল। আর কুমিরের খাঁচা তৈরি করা হয়েছে পাহাড়ের পশ্চিম পাশে লেকের মধ্যে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে।

বর্তমানে এ চিড়িয়াখানার জমির পরিমাণ ১০ দশমিক ২ একর।

Related Topics

টপ নিউজ

জলহস্তী / বাঘ / চট্টগ্রাম চিড়িয়াখানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • পাবলো এসকোবারের জলহস্তী মারতে চায় কলম্বিয়া, ভারতে এনে বাঁচাতে চান অনন্ত আম্বানি
  • অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া
  • সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকা পড়া সেই বাঘটি, ফিরেছে ক্ষিপ্রতা
  • বনজুড়ে নানান ফাঁদ, বিপন্ন বন্যপ্রাণী: যেভাবে সুন্দরবনের চোরাশিকারীদের দমন করছেন এক বন কর্মকর্তা  
  • সুন্দরবন থেকে উদ্ধার বাঘটির অবস্থা সংকটাপন্ন

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net