Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
চাকরি স্থায়ী করার দাবিতে মালিবাগে শ্রমিকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
03 September, 2023, 12:10 pm
Last modified: 03 September, 2023, 01:00 pm

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

চাকরি স্থায়ী করার দাবিতে মালিবাগে শ্রমিকদের অবরোধ, রেল চলাচল বন্ধ

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “সকাল সাড়ে ১০টার পর থেকে এখন পর্যন্ত আমাদের তিনটি ট্রেন আটকে আছে; কয়েক হাজার যাত্রী আটকে আছেন।” 
টিবিএস রিপোর্ট
03 September, 2023, 12:10 pm
Last modified: 03 September, 2023, 01:00 pm

চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর মালিবাগ রেললাইন অবরোধ করেছেন অস্থায়ী রেল শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে মালিবাগ রেললাইন অবরোধের পর এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা ১২টা) ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীণা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে ঠিক সময়ে ছাড়তে পারেনি; স্টেশনে আটকে আছে ট্রেনগুলো।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল সাড়ে ১০টার পর থেকে এখন পর্যন্ত আমাদের তিনটি ট্রেন আটকে আছে; কয়েক হাজার যাত্রীও আটকে আছেন।" 

রেলের উপরস্থ কর্মকর্তারা আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদেরকে আন্দোলন থেকে বিরত করার চেষ্টা করছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ জোনের সহকারী কমিশনার শোভন চন্দ্র জানান, এক ঘণ্টার বেশি সময় ধরে শ্রমিকরা মালিবাগ এলাকায় রেললাইন দখল করে রেখেছে। 

"পুলিশ তাদের সরানোর চেষ্টা করছে; আলোচনা এখনও চলছে," যোগ করেন তিনি।

এদিকে, সকাল ১০টায় কমলাপুর থেকে কিশোরগঞ্জগামী এগারো সিন্ধুর ট্রেনটি আটকে দেওয়া হলে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। 

শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ হোসেন  বলেন, সরকারী গেজেট বাস্তবায়নের মাধ্যমে  চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোনো সমাধান পাননি তারা। এর পরিপ্রেক্ষিতে অস্থায়ী শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও হাজারো শ্রমিকের বিক্ষোভ চলছে। 

রেলওয়েতে নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো চতুর্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা অষ্টম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে এ অবস্থান কর্মসূচি পালন করছেন শ্রমিকরা।

এর আগে, চাকরি স্থায়ী করার দাবিতে হঠাৎ করেই গত ১৬ জুলাই রেলের অস্থায়ী কর্মীরা ট্রেন আটকে রাজধানীর এফডিসি রেলগেটে রেললাইনের ওপর অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। পরে পুলিশের উপস্থিতিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেনের আশ্বাসে আন্দোলনকারীরা রেললাইন থেকে অবস্থান তুলে নেন।
 
Related Topics

টপ নিউজ

রেল অবরোধ / মালিবাগ রেললাইন / ট্রেন চলাচল / ট্রেন অবরোধ / মালিবাগ / ঢাকা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • তাপপ্রবাহে বছরে নষ্ট ২৫ কোটি কর্মঘণ্টা, ঝুঁকিতে ১০ লাখ কর্মসংস্থান
  • চট্টগ্রামে বালুভর্তি পিকআপের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, সাময়িক বন্ধ রেল চলাচল
  • তিন দিনের সফরে রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
  • ঈদে ঢাকায় ৫১,০০০ টন বর্জ্য অপসারণ: সক্ষমতা বাড়লেও নির্ভরতা আউটসোর্সিং কর্মীদের ওপর
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net