Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
সুন্দরবন বন্ধ থাকার সময় বন অপরাধ বেড়ে যায় কয়েকগুণ

বাংলাদেশ

আওয়াল শেখ
31 August, 2023, 03:50 pm
Last modified: 31 August, 2023, 03:49 pm

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর

সুন্দরবন বন্ধ থাকার সময় বন অপরাধ বেড়ে যায় কয়েকগুণ

আওয়াল শেখ
31 August, 2023, 03:50 pm
Last modified: 31 August, 2023, 03:49 pm
ছবি: টিবিএস

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, বছরে ৯২ দিন বন বন্ধ থাকার সময় সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা ও হরিণ শিকারের মতো বন অপরাধ অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।

সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষা, বন্যপ্রাণী ও নদী-খালের মাছের বিচরণ ও প্রজনন কার্যক্রমের সুরক্ষায় প্রতি বছর তিন মাস (জুন–আগস্ট) সুন্দরবনে পর্যটক প্রবেশ, সাধারণ মানুষের চলাচলসহ নদী ও খালে মাছ ধরা নিষিদ্ধ থাকে।

গবেষণায় বলা হয়েছে, বিকল্প কর্মসংস্থান না থাকায় ও সরকার থেকে কোনো আর্থিক সহায়তা না পাওয়ায় এই সময় বনজীবীরা জীবিকা নির্বাহের জন্য বিষ দিয়ে মাছ ধরা এবং হরিণ শিকারের মতো কাজ করেন। 

জীবিকার জন্য সুন্দরবনের ওপর প্রায় ৭০ হাজার পরিবার নির্ভরশীল। 

২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের আগস্ট পর্যন্ত গবেষকরা সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁইপাই রেঞ্জের চাঁদপাই এলাকা ও পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকার ৬০ জন বনজীবীর সঙ্গে কথা বলেছেন। 

২০২২ ও চলতি বছর সুন্দরবন বন্ধ থাকার সময়ে অপরাধের চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, বন্ধ থাকার সুযোগে একশ্রেণির অসাধু জেলে অবৈধভাবে সুন্দরবনের মধ্যে প্রবেশ করে বনের গহীনে চিংড়ি শুকানোর স্থান গড়ে তোলেন। ওই স্থান তৈরি করতে কাটা হয় গাছ। আর চিংড়ি ধরতে সুন্দরবনের বিভিন্ন খালে প্রয়োগ করা হয় বিষ। চিংড়ি শুকাতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় সুন্দরী গাছও। 

গত বছর খুলনা রেঞ্জ থেকে কমপক্ষে পাঁচটি চিংড়ি শুকানোর স্থান চিহ্নিত করে তা উচ্ছেদ করেছে বন বিভাগ। ওই সময় অন্তত ১ হাজার কেজি শুঁটকি জব্দ করা হয়। আর বিষ দিয়ে ধরা চিংড়ি জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কেজি। এসব কাজে জড়িত থাকার অপরাধে অন্তত ২৫ জনের নামে মামলা করে বন বিভাগ।

এ বছরের জুন থেকে ২০ আগস্ট পর্যন্ত পাওয়া তথ্যে দেখা গেছে, খুলনা ও সাতক্ষীরা রেঞ্জ থেকে ১৪টি ট্রলার, ২৪৮টি নৌকা, একটি পিকআপ, ৫টি মোটরসাইকেল জব্দ করেছে বন বিভাগ। এ সময় ১ হাজার কেজিরও বেশি শুঁটকি চিংড়ি ও তাজা চিংড়ি আটক করা হয়েছে। প্রায় ৩০০ আসামির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এ সময় বিষের বোতল, হরিণধরা ফাঁদও জব্দ করেছে বন বিভাগ।

জানতে চাইলে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের বলেন, 'বন বন্ধ থাকার সময়ে বন অপরাধ অনেক বেড়ে যাচ্ছে। স্বল্প লোকবল দিয়ে এত বড় বনের নিরাপত্তা দেওয়া কঠিন হয়ে পড়েছে।'

তিনি আরও বলেন, 'বনজীবীদের বিকল্প খাদ্য সহায়তা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সিদ্ধান্তটি পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় হয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় আছে।'

Related Topics

টপ নিউজ

সুন্দরবন / অপরাধ / বন অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
    অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের
  • ছবি: টিবিএস
    সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • ছবি: সংগৃহীত
    ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ
  • কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
    কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
  • ছবি: বাসস
    সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’, অস্ত্র-গোলাবারুদসহ আটক ৩
  • সমন্বিত অভিযানে সুন্দরবনে বেড়েছে বাঘ, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী: বন বিভাগ
  • বাগেরহাটে ধানক্ষেত থেকে উদ্ধার ১৩ ফুট লম্বা অজগর, সুন্দরবনে অবমুক্ত
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর

Most Read

1
দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনে ডেমু ট্রেন। ছবি: বিপুল সরকার সানি/টিবিএস
বাংলাদেশ

অচল পড়ে থাকা ডেমু ট্রেন সচলের নতুন উদ্যোগ সরকারের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধে ফেসবুকে প্রচারণা, অনুমতি নেই বলছে স্কুল কর্তৃপক্ষ

4
কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার
বাংলাদেশ

কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং সম্প্রসারণে এনটিএমসির জন্য ৯৫ কোটি টাকার সরঞ্জাম কিনছে সরকার

5
ছবি: বাসস
বাংলাদেশ

সিটি করপোরেশনের ২ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

6
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net