Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
আগামী বছর এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে রোমানিয়া: মোমেন

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 December, 2022, 10:15 am
Last modified: 07 December, 2022, 10:25 am

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

আগামী বছর এক লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে রোমানিয়া: মোমেন

এই নিয়োগের বেশিরভাগই দেশটির নির্মাণখাতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
টিবিএস রিপোর্ট
07 December, 2022, 10:15 am
Last modified: 07 December, 2022, 10:25 am
ছবি: ইউএনবি

বাংলাদেশ থেকে আগামী বছর এক লাখ শ্রমিক নিয়োগ দেবে দক্ষিণপূর্ব ইউরোপীয় দেশ রোমানিয়া। এই নিয়োগের বেশিরভাগই দেশটির নির্মাণখাতে দেওয়া হবে বলে মঙ্গলবার (৬ ডিসেম্বর) সাংবাদিকদের জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "গত বছর থেকেই রোমানিয়ায় লোক যেতে শুরু করেছে। আগামী বছর এক লাখের বেশি শ্রমিক নিয়োগ দেবে দেশটি, বিশেষ করে নির্মাণ শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে। আগের মতোই তারা (রোমানিয়া) এখানে একটি অস্থায়ী কনস্যুলেট অফিস খুলবে।"

রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত তাকে বিষয়টি অবহিত করেছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

"দীর্ঘদিন ধরে, আমাদের শ্রমিকরা কেবল মধ্যপ্রাচ্যেই যাচ্ছে। তাদের অন্য দেশে পাঠানো যায় কিনা, তা আমরা দেখার চেষ্টা করছি," যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, "বাংলাদেশে রোমানিয়ার কোনো কনস্যুলেট নেই। আমি তাদের একটি কনস্যুলেট অফিস খুলতে বলেছি। কিন্তু তারা এর জন্য এত টাকা খরচ করতে চায় না। একই অবস্থা মাল্টা, হাঙ্গেরি, বুলগেরিয়াসহ কয়েকটি দেশে।"

"পরে, যখন আমরা লোকাল হসপিটালিটি প্রদানের বিষয়ে কথা বলি, তখন তারা রাজি হয় এবং ১৪ হাজার ভিসা দেয়। তাদের দেশে নির্মাণ কাজের জন্য লোক প্রয়োজন," বলেন মন্ত্রী।

বুলগেরিয়ার পর রোমানিয়াও বাংলাদেশি দক্ষ জনশক্তির জন্য দুয়ার খুলে দিয়েছে। পূর্ব ইউরোপে বাংলাদেশিদের জন্য খামার, নির্মাণ এবং পরিষেবা খাতে কাজের সুযোগ প্রসারিত হচ্ছে।

২০২১ সালের অক্টোবরে দুই দেশের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রীদের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার পর, রোমানিয়া ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার অফিস খুলতে সম্মত হয়।

এর আগে, ১৯৭৫ সালে বাংলাদেশ রোমানিয়াতে তার প্রথম মিশন চালু করেছিল; কিন্তু ১৯৯৫ সালে এটি বন্ধ হয়ে যায়। ২০০০ সালে রোমানিয়াও বাংলাদেশে তার মিশন বন্ধ করে দেয়। তবে সম্প্রতি রোমানিয়ায় পুনরায় দূতাবাস চালু করেছে বাংলাদেশ।

চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সাংবাদিকদের বলেছিলেন, রোমানিয়া ৩,৪০০ মুলতুবি ভিসাসহ প্রায় ৫,০০০ ভিসা দিতে তিন মাসের জন্য ঢাকায় ছয় সদস্যের কনস্যুলার দল পাঠাচ্ছে।

এ বিষয়ে ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং (বিএমইটি)-এর মহাপরিচালক মোঃ শহিদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আগে বাংলাদেশিদের রোমানিয়ার ভিসা পেতে ভারতে যেতে হতো। আমাদের সরকারের প্রচেষ্টায় রোমানিয়া ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার অফিস খুলেছে; এতে আমাদের কর্মীরা এতে উপকৃত হচ্ছেন।"

জাতিসংঘের কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্সের কার্যালয় অনুসারে, ২০২০ সাল পর্যন্ত প্রায় ১৬১ জন বাংলাদেশি রোমানিয়ায় বসবাস করছিলেন। তবে সংস্থাটির মতে, অনেক বাংলাদেশি প্রায়শই ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর জন্য অবৈধ রুট ব্যবহার করে থাকেন, যা আনুষ্ঠানিক হিসাবে উল্লেখ থাকে না। সংস্থাটি বলছে, ওই বছর কমপক্ষে ২১ জন বাংলাদেশি অবৈধভাবে রোমানিয়ায় গেছেন।

২০২০ সালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সরকারী ব্যবস্থায় রোমানিয়াগামী প্রত্যেক কর্মীদের জন্য অভিবাসন খরচ ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করেছে। যেখানে প্রাইভেট এজেন্সির মাধ্যমে যেতে জনপ্রতি খরচ পড়ে কমপক্ষে ১০ থেকে ১২ লাখ টাকা।

 

Related Topics

টপ নিউজ

রোমানিয়া / বাংলাদেশ / জনশক্তি রপ্তানি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • ইরান যুদ্ধের ধাক্কা: ২০২৬-২৭ অর্থবছরে ভর্তুকির চাহিদা বেড়ে ১ লাখ ২০ হাজার কোটি টাকা
  • বড়পুকুরিয়া কয়লা খনি: পানি থেকে কয়লা তুলে টিকে আছেন যে নারীরা
  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • খুচরা বিক্রেতাদের ওপর উৎসে কর বসানোর উদ্যোগ সরকারের, লক্ষ্য অতিরিক্ত ৬,০০০ কোটি টাকার রাজস্ব

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net