Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
মেট্রো রেল ডিপো ও বিভাজকে সবুজায়নের পরিকল্পনা

বাংলাদেশ

আরিফুল ইসলাম মিঠু
27 November, 2022, 03:00 pm
Last modified: 27 November, 2022, 03:23 pm

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

মেট্রো রেল ডিপো ও বিভাজকে সবুজায়নের পরিকল্পনা

দিয়াবাড়ি ডিপোতে খোলা জায়গায় এখন ৪২০টি দেবদারু, ৫৬টি সোনালু, ৬০টি বকুল এবং ৫৪টি পাম গাছসহ স্থানীয় বেশকিছু প্রজাতির গাছ রয়েছে। ডিপোতে ফুল ও লতানো গাছও রয়েছে। ডিপো এলাকায় ৫০টি ড্রাগন ফল, ১৫টি আম ও ২০টি কাঁঠাল গাছসহ ফল গাছও রোপণ করেছে কর্তৃপক্ষ।
আরিফুল ইসলাম মিঠু
27 November, 2022, 03:00 pm
Last modified: 27 November, 2022, 03:23 pm
ছবি-রাজীব ধর/টিবিএস

আধুনিক যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার সঙ্গে পরিবেশের সম্পর্ক নিরূপণ করাটা কঠিন।

তবে মেট্রো রেল ডিপো ও উড়াল রেলপথের নিচে গাছ লাগানোর পরিকল্পনা ঢাকাকে বাসযোগ্য এক সবুজ শহরে রূপান্তরিত করার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উত্তরার দিয়াবাড়ি মেট্রোরেল ডিপোতে ইতোমধ্যে কয়েক হাজার গাছ রোপণ করেছে মেট্রোলেন নির্মাণ ও পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। উড়াল মেট্রোপথের নিচে সড়ক বিভাজকে ফুল ও বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী গাছ লাগানোর পরিকল্পনাও নিয়েছে তারা।

ডিএমটিসিএল কর্মকর্তাদের মতে, মেট্রো রেল ডিপো ঘন সন্নিবিষ্ট ও একেকটি ডিপোতে প্রায় ৫২টি অবকাঠামো থাকে। তবে ডিপোর ভিতর ও সংলগ্ন এলাকায় কিছু খোলা জায়গা রয়েছে।

দিয়াবাড়ি ডিপোতে খোলা জায়গায় এখন ৪২০টি দেবদারু, ৫৬টি সোনালু, ৬০টি বকুল এবং ৫৪টি পাম গাছসহ স্থানীয় অনেক প্রজাতির গাছ রয়েছে। ডিপোতে ফুল ও লতানো গাছও রয়েছে। ডিপো এলাকায় ৫০টি ড্রাগন ফল, ১৫টি আম ও ২০টি কাঁঠাল গাছসহ ফল গাছও রোপণ করেছে কর্তৃপক্ষ।

দিয়াবাড়ির মতোই সবগুলো মেট্রোরেল ডিপো বিভিন্ন গাছ রোপণের মাধ্যমে সবুজায়নের আওতায় আনা হবে বলে জানিয়েছে তারা। কর্মকর্তারা বলছেন, উত্তরা-আগারগাঁও এলাকায় পরীক্ষামূলকভাবে সড়ক বিভাজকে ফুলের গাছ লাগানোর পরিকল্পনা করছেন তারা।

ডিএমটিসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর এমএএন সিদ্দিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'নির্মাণকাজ শেষে যেটুকু জমি অবশিষ্ট থাকবে আমরা সেখানে উপযুক্ত প্রজাতির গাছ লাগাব।'

উদাহরণস্বরূপ, তিনি সড়ক বিভাজকে আলঙ্কারিক লতা, ঝোপসহ এমন সব গাছ রোপনের পরিকল্পনার কথা জানান যেগুলোর জন্য খুব বেশি সূর্যালোক ও যত্ন নেওয়ার প্রয়োজন নেই। ঝোপগুলো পথচারীদের অবাধ চলাফেরা ও দখলদারদেরও রোধ করবে।

'সড়ক বিভাজকগুলো পড়ে থাকলে হয় আবর্জনা ফেলার জায়গায় পরিণত হবে নয়তো দখল হয়ে যাবে,' বলেন তিনি।

'আমরা ডিসেম্বরের শুরুতে আগারগাঁও থেকে উত্তরা ডিপো পর্যন্ত সড়ক বিভাজকে কিছু মৌসুমী ফুলের গাছ লাগাব,' বলেন তিনি। পরীক্ষা্মূলক কার্যক্রম সফল হলে পুরো মেট্রোরেল করিডোর সবুজায়নের আওতায় আনা হবে।

ডিএমটিসিএল কর্মকর্তারা জানান, রেলপথের নিচে গাছ লাগানো দুটি বিষয়ের ওপর নির্ভর করবে। প্রথমত গাছগুলো ছোটখাটো হবে ও দ্বিতীয়ত এগুলো শহরের রাস্তার সৌন্দর্য বর্ধন করবে।

এমএএন সিদ্দিক বলেন, বাগান করার ন্য উপযুক্ত দোআঁশ মাটি বিভাজকে জমা করা হয়েছে। তাছাড়া নিচে পাকা করা নেই। ফলে গাছের শিকড় মাটির গভীরে পৌঁছাতে পারবে।

বৃক্ষরোপণের পরে সামান্য কিছু যত্ন নেওয়া হলেই গাছগুলো কমপক্ষে চার বছর বেঁচে থাকবে বলে আশা করেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক।

'আপনি জ্যামে আটকে গেলেও সবুজ ও ফুলেল রাস্তা দেখে মন সতেজ থাকবে,' বলেন তিনি।

Related Topics

টপ নিউজ

মেট্রোরেল / মেট্রো রেল ডিপো / ডিপো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কাল থেকে মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীরা ২৫% ছাড় পাবেন
  • ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল, ছুটির দিনগুলোতে চলবে বিশেষ সময়সূচিতে
  • মেট্রোরেল প্রকল্পের অস্বাভাবিক ব্যয় কমাতে বিদেশি বিশেষজ্ঞ নিয়োগের পরিকল্পনা সরকারের
  • মেট্রোরেলের ভাড়ায় ৬৫ বছরের বেশি প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫% ছাড়ের সিদ্ধান্ত
  • মেট্রোরেলের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পেতে যাচ্ছেন বয়স্ক ও প্রতিবন্ধীরা

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net