Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
অপরিশোধিত, পরিশোধিত তেল কিনতে মস্কোর সঙ্গে আলোচনায় ঢাকা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
25 August, 2022, 11:35 am
Last modified: 25 August, 2022, 11:42 am

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

অপরিশোধিত, পরিশোধিত তেল কিনতে মস্কোর সঙ্গে আলোচনায় ঢাকা

রাষ্ট্রদূত বলেন, রাশিয়ার সামরিক অভিযানের পর বাংলাদেশসহ বিশ্বে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে, তার জন্য রাশিয়া নয় বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দায়ী।
টিবিএস রিপোর্ট
25 August, 2022, 11:35 am
Last modified: 25 August, 2022, 11:42 am
বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মনটিটস্কি। ফাইল ছবি: রয়টার্স

বাংলাদেশে অপরিশোধিত ও পরিশোধিত তেল রপ্তানির বিষয়ে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্তিতস্কি। সেইসঙ্গে, দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বাংলাদেশের অবকাঠামো আধুনিকায়ন করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে জানান তিনি।  

বুধবার (২৪ আগস্ট) ঢাকার রুশ দূতাবাস ও স্পুটনিক নিউজ এজেন্সি অ্যান্ড রেডিও-এর যৌথ সহযোগিতায় আয়োজিত 'সিক্স মান্থস অফ দ্য স্পেশাল মিলিটারি অপারেশন ইন ইউক্রেন: ইটস রেজাল্টস অ্যান্ড পার্সপেক্টিভ। রাশিয়া-বাংলাদেশ রিলেশনস ইন দ্য কন্টেক্সট অফ ইকোনমিক ক্রাইসিস' শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। ঢাকার রুশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়। 

রাষ্ট্রদূত বলেন, ওয়াশিংটন ও তার মিত্রদের চক্রান্ত জ্বালানি খাতে বাংলাদেশ-রাশিয়ার ফলপ্রসূ সহযোগিতাকে নষ্ট করতে পারেনি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বিনা বাধায় এবং শিডিউল অনুযায়ী চলছে।

সম্প্রতি, গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টস বিভি ভোলা দ্বীপের গ্যাসক্ষেত্রে একটি নতুন কূপ খনন কাজ শুরু করেছে। চলতি বছরে আরও দুটি কূপ অনুসন্ধানের কাজ শুরু হবে, এমন আশা করা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। 

"এই উদ্যোগ বাংলাদেশের নিজস্ব খনিজ সম্পদ অনুসন্ধান এবং দেশের জ্বালানি নিরাপত্তা সুসংহত করতে অবদান রাখবে," যোগ করেন রাষ্ট্রদূত। 

গম কেনার ক্ষেত্রেও সরাসরি পর্যায়ে জি-টু-জি ভিত্তিতে রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের। প্রাথমিক পর্যায়ে রাশিয়া থেকে ২ থেকে ৩ লাখ টন গম সরবরাহের সম্ভাবনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

পূর্বে স্বাক্ষরিত চুক্তি অনুসারে, বাংলাদেশে পটাশ সার সরবরাহ করতেও রাশিয়া প্রস্তুত বলে জানান রাষ্ট্রদূত। কারণ অজৈব সার এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের ওপর এখন আর মার্কিন নিষেধাজ্ঞা নেই। 

এছাড়া, বাংলাদেশি ওষুধ ও কৃষিপণ্য ক্রয়ের জন্য রাশিয়ার আগ্রহ বাড়ছে। মার্চে বাংলাদেশ থেকে আলু সরবরাহের ওপর রাশিয়ার ফাইটোস্যানিটারি কর্তৃপক্ষ যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাও প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বাংলাদেশ থেকে আমের প্রথম লট রাশিয়া পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যান্য ব্যাংকের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

অধিকন্তু, করেসপন্ডেন্ট বা বার্তাপ্রেরণ সংক্রান্ত অ্যাকাউন্ট খোলার বিষয়ে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সবসময় ঘনিষ্ঠ যোগাযোগের মধ্যে রয়েছে।

তিনি বলেন, রাশিয়া বিশ্ব বাণিজ্যের দায়িত্বশীল অংশীদার হিসেবে কৃষি পণ্য, সার, তেল, তেলজাত পণ্য এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্য রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক প্রতিশ্রুতি অনুযায়ী সকল বাধ্যবাধকতা পালন করতে চায়।

"আমরা সম্ভাব্য খাদ্য সংকট নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন; বাংলাদেশ ও এশিয়া, আফ্রিকা, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের গুরুত্ব সম্পর্কে আমরা ভালোভাবে সচেতন," বলেন রাষ্ট্রদূত।

এই লক্ষ্যে, রাশিয়া কৃষ্ণ সাগরের বন্দরগুলো দিয়ে ইউক্রেনীয় শস্যের অবাধ রপ্তানি নিশ্চিত করতে সম্মত হয়েছে। তবে এই চুক্তির ব্যবহারিক বাস্তবায়নের ফলে দেখা যায়, এতে মূলত ইউক্রেন থেকে ইউরোপে পণ্য পৌঁছেছে, উন্নয়নশীল দেশগুলোতে নয়। অথচ এই দেশগুলোতেই পণ্যের সবচেয়ে বেশি প্রয়োজন, উল্লেখ করেন তিনি। 

বৈশ্বিক খাদ্য, জ্বালানি এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা কেবল পরিবহন এবং অন্যান্য লজিস্টিক্যাল বাধা কমিয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার মাধ্যমেই পুনরুদ্ধার করা যেতে পারে। আর এটি অর্জনের একমাত্র উপায় হলো, পশ্চিমা দেশগুলো দ্বারা আরোপিত সমস্ত একতরফা ও জবরদস্তিমূলক পদক্ষেপ উঠিয়ে নেওয়া।

তিনি আরও উল্লেখ করেন, রাশিয়ার সামরিক অভিযানের পর বাংলাদেশসহ বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তার জন্য রাশিয়া নয় বরং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দায়ী।

"সুতরাং আমাদের দোষারোপ করবেন না," যোগ করেন তিনি। 

তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন একমেরু বিশ্ব এখন রাশিয়া, চীন, ভারত এবং অন্যান্য দেশের নেতৃত্বে বহুমুখী বিশ্বব্যবস্থায় পরিণত হয়েছে।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংলাপের জায়গাগুলোকে আরও শক্তিশালী করে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যেনো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদ আন্তর্জাতিক উত্তেজনা কমাতে এবং সংঘাত প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই সংস্থাগুলোর অবশ্যই নির্ভরযোগ্য উপায়ে নিরাপত্তা এবং সমস্ত দেশ ও জনগণের মঙ্গল নিশ্চিত করার জন্য কাজ করা উচিত বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। 
 

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ-রাশিয়া সম্পর্ক / অপরিশোধিত জ্বালানি তেল / রাশিয়া / বাংলাদেশ / দ্বিপাক্ষিক সম্পর্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
    মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের
  • ছবি: সংগৃহীত
    পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা
  • ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
    ৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই
  • কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
    কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
  • ছবি: টিবিএস
    স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

Related News

  • বাংলাদেশসহ ৬০ দেশের ওপর ১০%–১২.৫% নতুন শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • সিরিয়ার বিমানঘাঁটিতে আবারও সরঞ্জাম পাঠাল রাশিয়া, কৌশলগত অবস্থান ধরে রাখার চেষ্টা
  • ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • লেবাননে ইসরায়েলের হামলায় একই পরিবারের চার বাংলাদেশি আহত
  • কিয়েভে বড় হামলার হুঁশিয়ারি রাশিয়ার, বিদেশি নাগরিকদের শহর ছাড়ার নির্দেশ

Most Read

1
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

মশক নিধনসংক্রান্ত মার্কিন সফর অনুমোদন না পাওয়ার পেছনে ‘ভুল তথ্য ও ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পল্লবীতে ফ্ল্যাট থেকে বৃদ্ধার পচা-গলা লাশ উদ্ধার; একই বাসায় থেকেও জানতেন না মেয়ে, খবর রাখেনি ছেলেরা

3
ছবি: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

৮০ বছর ধরে অমীমাংসিত বিখ্যাত এক গাণিতিক সমস্যার সমাধান করল এআই

4
কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম
অর্থনীতি

কাগুজে প্রতিষ্ঠান ও ঋণ: এভাবেই ইসলামী ব্যাংকের শেয়ার হাতিয়ে নেয় এস আলম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ায় কোনো বাধা নেই: কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

দুই সপ্তাহের মধ্যে বিএসইসি পুনর্গঠন, নিয়োগ পাবেন অরাজনৈতিক ও দক্ষ ব্যক্তিরা: অর্থমন্ত্রী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net