Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫, শনাক্ত ৩,০২৭

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
07 July, 2020, 02:40 pm
Last modified: 07 July, 2020, 11:46 pm

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৫৫, শনাক্ত ৩,০২৭

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫৫ জনসহ মোট দুই হাজার ১৫১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন তিন হাজার ২৭ জন শনাক্তসহ মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
টিবিএস রিপোর্ট
07 July, 2020, 02:40 pm
Last modified: 07 July, 2020, 11:46 pm

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৫৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দুই হাজার ১৫১ জনে পৌঁছালো।

প্রথম কোভিড-১৯ শনাক্তের ১২২তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। 

মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। 

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশের ৭৪টি ল্যাবে ১৩ হাজার ১৭৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার  ৯৫৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৭৮ হাজার ১০২ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯ দশমিক ৩১ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪৬ দশমিক ৩১ শতাংশ এবং মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ। মৃতদের মধ্যে পুরুষ ৪৬ জন এবং নারী ৯ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

  • মোট শনাক্ত:  ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জন।
  • মারা গেছেন: ২ হাজার ১৫১ জন।
  • মোট সুস্থ: ৭৮ হাজার ১০২ জন।
  • মোট নমুনা পরীক্ষা: ৮ লাখ ৭৩ হাজার ৪৮০টি।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার। 

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ৩৭৩ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৬৭ লাখ ৫৩ হাজার ৯২ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৫ লাখ ৪১ হাজার ৮৫ জনের। বাকি ৪৪ লাখ ৬২ হাজার ১৯৬ জন মৃদু বা মারাত্মক উপসর্গ নিয়ে এই রোগের সঙ্গে লড়াই করে যাচ্ছেন।

কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যায় সবার ওপরে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত ৩০ লাখ ৪১ হাজার ৩৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত করেছে দেশটি। এ শনাক্তের জন্য তারা ৩ কোটি ৮২ লাখ ১৮ হাজার টেস্ট করে। শনাক্তের দিক থেকে দ্বিতীয়তে আছে ব্রাজিল। দেশটির ১৬ লাখ ২৫ হাজার ৭১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তিন নম্বরে রয়েছে রাশিয়া যাদের শনাক্তের সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার ২৩০। 

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

  • যুক্তরাষ্ট্র: ১ লাখ ৩২ হাজার ৯৮১ জন।
  • ব্রাজিল: ৬৫ হাজার ৫৫৬ জন।
  • যুক্তরাজ্য: ৪৪ হাজার ২৩৬ জন।
  • ইতালি: ৩৪ হাজার ৮৬৯ জন।
  • মেক্সিকো: ৩১ হাজার ১১৯ জন।
  • ফ্রান্স: ২৯ হাজার ৯২০ জন।
  • স্পেন: ২৮ হাজার ৩৮৮ জন।
  • ভারত: ২০ হাজার ১৮৪ জন।
  • ইরান: ১১ হাজার ৭৩১ জন।
  • পেরু: ১০ হাজার ৭৭২ জন।    
     

Related Topics

টপ নিউজ

নিয়মিত অনলাইন ব্রিফিং / স্বাস্থ্য অধিদপ্তর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রাজীব ধর
    ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?
  • কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
    কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন
  • ছবি: রয়টার্স
    এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা
  • ছবি: রয়টার্স
    চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান
  • হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
    হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

Related News

  • দেশে হামে আক্রান্ত হয়ে ১ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৭
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬৫৬
  • হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৬৪৮
  • দেশে হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৬২৮
  • শোকজের জবাব দিতে ৪৮ ঘণ্টা সময় পেলো আদ্-দ্বীন হাসপাতাল

Most Read

1
ছবি: রাজীব ধর
অর্থনীতি

ফুটবলে সমর্থনের বাইরে: বাংলাদেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে এগিয়ে কে, ব্রাজিল না আর্জেন্টিনা?

2
কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ছবি: রয়টার্স
খেলা

কাটছে ভিসা জটিলতা, কেপ ভার্দের সেই গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে মার্কিন প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই’তে আমেরিকাকে টেক্কা নয়, চীন সম্পূর্ণ এক ভিন্ন খেলায় নেমেছে

4
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

প্রধানমন্ত্রীর চীন সফরে নবায়নযোগ্য জ্বালানি ও ইভি খাতে বড় বিনিয়োগ চাইবে ঢাকা

5
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

চুক্তির খসড়া প্রকাশ: ৩০০ বিলিয়নের তহবিল, নিষেধাজ্ঞা শিথিলসহ বড় ছাড় পাচ্ছে ইরান

6
হোয়াইট হাউসে আয়োজিত ইউএফসি ম্যাচে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হোয়াইট হাউসে ইউএফসি ম্যাচে স্নাইপার-ড্রোন হামলার পরিকল্পনা ভেস্তে দিল এফবিআই; টার্গেট ছিলেন ট্রাম্প, মাস্ক ও নেতানিয়াহু

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net