Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য অবসানের দাবি   

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
14 February, 2021, 10:20 pm
Last modified: 14 February, 2021, 10:28 pm

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য অবসানের দাবি   

বায়রা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট-এর সদস্য সচিব টিপু সুলতান বলেন, ‍‘‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশ রিক্রুটিং এজেন্সির (বায়রা) ১২০০ সদস্যের অধিকাংশকে বঞ্চিত করে, মাত্র ২৫টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে
টিবিএস রিপোর্ট
14 February, 2021, 10:20 pm
Last modified: 14 February, 2021, 10:28 pm
সংগৃহীত ছবিটি প্রতীকী

মালয়েশিয়ার শ্রমবাজার ২৫টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের হাতে তুলে দেয়ার পায়তারা চলছে বলে অভিযোগ করেছে জনশক্তি রপ্তানিকারকদের একটি অংশ। সব শ্রমবাজারে সব রিক্রুটিং এজেন্সির জন্য সমান সুযোগ রাখার দাবি জানিয়েছে তারা। 

বায়রা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোটের ব্যানারে আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

একই দাবিতে আগামী সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন করবে তারা। 

বায়রা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট-এর সদস্য সচিব টিপু সুলতান বলেন, ‍''বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ১২০০ সদস্যের অধিকাংশকে বঞ্চিত করে, মাত্র ২৫টি এজেন্সির মাধ্যমে মালয়েশিয়াতে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।" 

জনশক্তি রপ্তানীকারকরা জানিয়েছেন, ২০১৬ সালে সম্পাদিত জিটুজি প্লাস চুক্তিতে মালয়েশিয়া সরকার ঘোষণা করেছিল, প্রতি বছর বাংলাদেশ থেকে ৩ লাখ করে ৫ বছরে ১৫ লাখ শ্রমিক নেওয়া হবে। জনপ্রতি সর্বোচ্চ ৩৭ হাজার টাকা ব্যয় নির্ধারণ করে, জনশক্তি রপ্তানির দায়িত্ব দেওয়া হয় মাত্র ১০টি এজেন্সিকে।

এব্যাপারে সদ্য-বিদায় নেওয়া মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান- দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "এটা ছিলো জনশক্তি রপ্তানির ইতিহাসে এক জঘন্যতম ষড়যন্ত্র। ১০ এজেন্সি নিয়ে গঠিত সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক রপ্তানি হলেই শ্রমিকদের সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করা যাবে, অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণে রাখা যাবে, অল্প-সময়ে অধিক সংখ্যক শ্রমিক রপ্তানি করা যাবে-এ রকম নানা ধরনের প্রোপাগান্ডা, অনৈতিক লেনদেন ও রাজনৈতিক শক্তি ব্যবহার করে গঠিত সিন্ডিকেট পুরো ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে নেয়।"

"শ্রমবাজার খুলে দেওয়ার জন্যে বাংলাদেশ সরকার মালইয়েশিয়া সরকারের সঙ্গে একটি প্রটোকলে স্বাক্ষর করে। প্রটোকলটির আওতায় আমরা সকল রিক্রুটিং এজেন্সির জন্য সমান ব্যবসার সুযোগ করে দিতে সরকারের প্রতি আহবান জানাই," তিনি বলছিলেন।

"তবে আমরা জানতে পেরেছি, আগের সেই সিন্ডিকেট রপ্তানি বাজার ফের সচল হতে চলার কারণে তৎপর হয়ে উঠেছে। একারণেই, অন্য সকল এজেন্সি মালিকেরা উদ্বিগ্ন," তিনি যোগ করেন। 

সপ্তাহে খানেক আগে এক জনশক্তি রপ্তানিকারক জানান, "২০১৭-১৮ সালে মালয়েশিয়া যেতে জনপ্রতি খরচ হতো ৪ লাখ টাকা, ২০০৯ সালে এর পরিমাণ ছিল মাত্র দেড় লাখ টাকা। চুক্তি অনুসারে এখন অভিবাসনের খরচ মাত্র ৩৭ হাজার টাকা হওয়ার কথা, কিন্তু ওই সিন্ডিকেটের কারণে খরচের পরিমাণ আরও বেড়েছে।" 

মালয়েশিয়ায় বর্তমানে ৮ লাখ বাংলাদেশি রয়েছেন। এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে একটি সিন্ডিকেটের একচেটিয়া তৎপরতায় অভিভাসনের খরচ অত্যন্ত বেশি হয়ে যাওয়ার অভিযোগে দেশটি বাংলাদেশ থেকে শ্রমিক আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয়। 

এরপর, গেল বছরের অক্টোবরে ফের বাংলাদেশি থেকে অভিবাসী শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিতে রাজি হয় মালয়েশিয়া।

Related Topics

টপ নিউজ

জনশক্তি রপ্তানিতে সিন্ডিকেট / বায়রা / মালয়েশিয়া

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ার হাসপাতালে জামায়াতের সেক্রেটারি জেনারেল
  • শর্তে রাজি না হলে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধই থাকবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
  • ২৭ বছর নিখোঁজ থাকার পর মালয়েশিয়ার জঙ্গল থেকে উদ্ধার: অবশেষে দেশে শরিয়তপুরের আমির হোসেন
  • মধ্যপ্রাচ্যের অস্থিরতায় নতুন শ্রমবাজার খুঁজছে সরকার: প্রবাসী কল্যাণ মন্ত্রী 
  • দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: মাহদী আমিন

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net