Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
বুয়েটের ‘অক্সিজেট’-এর অনুমোদন পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে বললেন হাইকোর্ট

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
05 July, 2021, 08:55 pm
Last modified: 05 July, 2021, 10:25 pm

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

বুয়েটের ‘অক্সিজেট’-এর অনুমোদন পেতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করতে বললেন হাইকোর্ট

ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। আর একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য খরচ যেখানে দুই থেকে পাঁচ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিস্কৃত এই যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা। কিন্তু, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) ‘অক্সিজেট’ যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দিচ্ছে না।
টিবিএস রিপোর্ট 
05 July, 2021, 08:55 pm
Last modified: 05 July, 2021, 10:25 pm
বুয়েটের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তৌফিক হাসান অক্সিজেট যন্ত্র হাতে ধরে দেখাচ্ছেন। ছবিটি সৌজন্যে প্রাপ্ত

করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে ব্যয়বহুল হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে 'অক্সিজেট' যন্ত্র উদ্ভাবন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়- বুয়েট গবেষকরা। কিন্তু, তা উৎপাদনের অনুমতি মিলছে না। এ অবস্থায় উৎপাদনের অনুমতির জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর লিখিত আবেদন পাঠাতে বললেন হাইকোর্ট। একইসাথে আবেদনের একটি কপি অ্যাটর্নি জেনারেলের কাছেও পাঠাতে বলেছেন আদালত।

'অক্সিজেট' যন্ত্রটি বাণিজ্যিকভাবে উৎপাদন করতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি মিলছে না বলে বিষয়টি আজ সোমবার (৫ জুলাই) হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক।

বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চকে এই আইনজীবী বলেন, "বুয়েটের উদ্ভাবিত 'অক্সিজেট' যন্ত্রটি এরই মধ্যে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদের (বিএমআরসি) অনুমোদন নিয়ে ক্লিনিক্যাল ট্রায়ালের দুটি ধাপ সফলভাবে সম্পন্ন করেছে। ডিভাইসটি দিয়ে হাসপাতালের সাধারণ বেডেই ৬০ লিটার পর্যন্ত হাই-ফ্লো অক্সিজেন দেওয়া সম্ভব। আর একটি হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য খরচ যেখানে দুই থেকে পাঁচ লাখ টাকা, সেখানে বুয়েটের আবিস্কৃত এই যন্ত্রটির উৎপাদন খরচ পড়বে মাত্র ২০-২৫ হাজার টাকা। কিন্তু, ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) 'অক্সিজেট' যন্ত্রটির বাণিজ্যিক উৎপাদনের অনুমতি দিচ্ছে না। এক্ষেত্রে তারা বলেছেন বাণিজ্যিক উৎপাদনে যেতে পারে কোম্পানি, যাদের ফ্যাক্টরি থাকে। বুয়েট তো কোম্পানি নয়।"

ব্যারিস্টার অনিক আর হক আদালতকে বলেন, "হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে করোনায় আক্রান্তদের প্রাণহানি বাড়ছে। এই সংকটকালে 'অক্সিজেট' উৎপাদনের অনুমতি দেওয়া হলে সারাদেশে রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ হত। আর এক্ষেত্রে সময়সাপেক্ষ ও ব্যয়বহুল হাই-ফ্লো নজল ক্যানোলা বিদেশ থেকে কিনতে হতো না।"

এসময় আদালত বলেন, "আমাদের তো আবার বিদেশ থেকে কেনাকাটায় আগ্রহ বেশি। সে যাইহোক, এখানে প্রশ্ন হচ্ছে বুয়েট কি যন্ত্রটি বানিজ্যিক উৎপাদন করতে পারবে? আর উৎপাদন ও কেনাকাটার ক্ষেত্রে কিছু নীতিমালার বিষয় তো রয়েছে।"

এক পর্যায়ে হাইকোর্ট ব্যারিস্টার অনিক আর হককে বুয়েটের উদ্ভাবিত যন্ত্রটির উৎপাদন সংক্রান্ত বিষয় লিখিতভাবে অ্যাটর্নি জেনারেল ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বরাবর পাঠাতে বলেন। এসময় আদালত বলেন, 'আমাদের প্রধানমন্ত্রী ইনোভেটিভ মাইন্ডের। ওনার কাছে ভাল জিনিসের খবর গেলে তা তিনি বিবেচনা করবেন আশা করছি।'

শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণে 'অক্সিজেট' নামের যন্ত্রটি সম্প্রতি উদ্ভাবন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। সহজে ব্যবহার ও বহনযোগ্য এই যন্ত্র কোনো বিদ্যুৎশক্তি ছাড়াই অক্সিজেন সিলিন্ডার বা হাসপাতালে অক্সিজেন লাইনের সঙ্গে যুক্ত করে হাই-ফ্লো ন্যাজাল ক্যানুলার বিকল্প হিসেবে ব্যবহার করা যায় বলে দাবি তাদের।
 

Related Topics

টপ নিউজ

বুয়েট / বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় / অক্সিজেট / হাইকোর্ট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • নির্দিষ্ট মামলা না থাকলে আবুল বারকাতকে দ্রুত মুক্তির নির্দেশ হাইকোর্টের
  • ১ মামলায় দীপু মনির জামিন; বাকি ৬ মামলায় কেন নয় জানতে চেয়ে রুল হাইকোর্টের
  • হাইকোর্টে রিট খারিজ, ৭ জুন বিসিবি নির্বাচনে বাধা নেই
  • বোয়ালিয়া খাল দখল করে স্বদেশ প্রোপার্টিজের বেইলি ব্রিজ নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা
  • সুপ্রিম কোর্টের ভবন থেকে ঝুলন্ত অবস্থায় হাইকোর্ট কর্মচারীর মরদেহ উদ্ধার

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net