Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2021, 10:00 am
Last modified: 23 May, 2021, 11:42 am

Related News

  • সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ
  • 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' জিতলেন সাংবাদিক রোজিনা
  • সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
  • কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা
  • কাশিমপুর কারাফটকে রোজিনার জন্য অপেক্ষা 

জামিন পেলেন সাংবাদিক রোজিনা 

পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন। 
টিবিএস রিপোর্ট
23 May, 2021, 10:00 am
Last modified: 23 May, 2021, 11:42 am
ফাইল ছবি

দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেক্টস অ্যাক্টের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন।  

আজ রোববার রোজিনা ইসলামের জামিন আবেদন বিষয়ে শুনানি হয়। পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তিনি জামিন পান।  

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রোজিনা ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেন।  

রোজিনা ইসলামের আইনজীবী এহসানুল হক সমাজী বলেন, "আদালত আজ মৌখিক আদেশ দিয়েছেন। আশা করি আমরা শীঘ্রই লিখিত আদেশ পেয়ে যাব। কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলে রোজিনা আজই কারাগার থেকে বেরিয়ে আসবেন"। 

এর আগে গত বৃহস্পতিবার (২০ মে) রোজিনা ইসলামের জামিন আবেদনের ওপর শুনানি শেষ হয়। জামিন আবেদনের শুনানি গ্রহণ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ।  

ঘণ্টাব্যাপী শুনানিতে দুই পক্ষের আইনজীবীরা ভার্চ্যুয়ালি অংশ নেন। তবে আদালত তাৎক্ষণিকভাবে সেদিন কোন সিদ্ধান্ত দেননি। 

উল্লেখ্য, রোজিনা ইসলাম গত সোমবার (১৭ মে) বিকাল ৩ টা ৩০ মিনিটে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন সচিবের সঙ্গে মিটিংয়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে তাকে ছয় ঘন্টা একটি কক্ষে আটকে রাখা হয় এবং এই সময়ে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর তাকে পুলিশের কাছে নিয়ে যাওয়া হয়। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা অভিযোগে বলা হয়, তিনি কোভিড-১৯ ভ্যাকসিন কেনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ সরকারি নথি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু রোজিনা এই অভিযোগ অস্বীকার করেন।   

রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় অভিযোগ আনা হয়। 

পরদিন মঙ্গলবার রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের আইনজীবীরা তার জামিন আবেদন জানান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই দিন রোজিনার রিমান্ড আবেদন নাকচ করেন এবং জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে (বৃহস্পতিবার) দিন ধার্য করেন। এরপর আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।   

১৮ মে তার শুনানির পর অন্য এক সাংবাদিকের করা ভিডিও রেকর্ডিংয়ে দেখা যায় রোজিনা বলছেন, 'স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে আমার করা রিপোর্টের জের ধরেই আমার সাথে এখন অন্যায় আচরণ করা হচ্ছে।'   

অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম সরকারি দুর্নীতি নিয়ে করা প্রতিবেদনের জন্য পরিচিত। সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যখাতে দুর্নীতি উন্মোচনকারী বেশ কিছু প্রতিবেদন করেছেন তিনি।  

রোজিনার করা সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগে ঘুষ নেয়া, মহামারিকালে জরুরি চিকিৎসা সেবা সামগ্রী ক্রয়ে অনিয়ম, এয়ারপোর্টে বিদেশ থেকে সাহায্য হিসেবে আসা জরুরি চিকিৎসা সামগ্রী ১০ মাস ধরে আটকে রাখার মত বিষয়গুলো উঠে এসেছে।   

 

Related Topics

টপ নিউজ

রোজিনা ইসলাম / সাংবাদিক রোজিনা ইসলাম

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ
  • 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড' জিতলেন সাংবাদিক রোজিনা
  • সাংবাদিক রোজিনা ইসলামের ব্যাংক হিসাব তলব
  • কারাগার থেকে মুক্তি পেলেন সাংবাদিক রোজিনা
  • কাশিমপুর কারাফটকে রোজিনার জন্য অপেক্ষা 

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net