Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 01, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 01, 2026
সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

বাংলাদেশ

ইউএনবি
23 January, 2023, 05:30 pm
Last modified: 23 January, 2023, 05:32 pm

Related News

  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

সাংবাদিক রোজিনার বিরুদ্ধে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ

সোমবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিবের করা অনাস্থা আবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।
ইউএনবি
23 January, 2023, 05:30 pm
Last modified: 23 January, 2023, 05:32 pm
ছবি: সংগৃহীত

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে 'অবৈধভাবে স্পর্শকাতর সরকারি নথি সংগ্রহ ও ছবি তোলার'- চেষ্টার অভিযোগ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করতে বলেছে ঢাকার একটি আদালত।

সোমবার (২৩ জানুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিবের করা অনাস্থা আবেদন গ্রহণ করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মুহাম্মদ তোফাজ্জল হোসেন এ আদেশ দেন।

আদালত পরবর্তী শুনানির জন্য ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

জামিনে থাকা রোজিনা আদালতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্রশান্ত কর্মকার।

গত বছরের ১১ অক্টোবর অভিযোগ থেকে রোজিনার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে গোয়েন্দা পুলিশ।

স্বাস্থ্য খাতে প্রতিবেদনের জন্য পরিচিত রোজিনাকে ২০২১ সালের ১৭মে পুলিশের কাছে হস্তান্তর করার আগে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে সচিবালয়ে বন্দি করে রাখা হয়েছিল।

মামলার নথি অনুসারে, তিনি কোভিড-১৯ ভ্যাকসিন কেনা সম্পর্কিত সরকারি নথির ছবি তুলেছিলেন বলে অভিযোগ রয়েছে।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট এবং দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় রোজিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

২০২১ সালের ১৮ মে ঢাকার একটি আদালত রোজিনাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য পুলিশের দাবি নাকচ করে কারাগারে পাঠায়।  ওই দিন রোজিনাকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

২০২১ সালের ২৩মে তিনি ঢাকার একটি আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

Related Topics

টপ নিউজ

রোজিনা ইসলাম / পিবিআই / মামলার তদন্ত

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ছবি: রয়টার্স
    ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
    বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা
  • জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
    ৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

Related News

  • ইন্টারপোলের সহায়তায় হত্যা মামলার আসামিকে দুবাই থেকে দেশে আনল পিবিআই
  • সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচারের দাবি আইনজীবীর
  • সংস্কারের অংশ হিসেবে পুলিশের গায়ে উঠল নতুন পোশাক
  • সাবেক পিবিআই প্রধান বনজ কুমারের মামলায় খালাস পেলেন সাংবাদিক ইলিয়াস
  • গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে ইসি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক

2
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ট্রাম্প

4
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

5
বিশাল ব্যবধানে শীর্ষ সরবরাহকারী হিসেবে অবস্থান ধরে রেখেছে কাজাখস্তান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বিশ্বের ইউরেনিয়াম সরবরাহ নিয়ন্ত্রণ করছে যারা

6
জাপানের টোকিওতে একটি ফুটপাত দিয়ে পথচারীরা হেঁটে যাচ্ছেন। ছবি: ফ্রাঙ্ক রবিকন/ইপিএ
আন্তর্জাতিক

৫ বছরে জাপানের জনসংখ্যায় রেকর্ড ধস: আদমশুমারিতে উদ্বেগজনক চিত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net