Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
চট্টগ্রামে ছাত্রলীগ নেতার দখলে ১০ কোটি টাকার সরকারি জায়গা!

বাংলাদেশ

ইউএনবি
25 September, 2019, 07:35 pm
Last modified: 25 September, 2019, 07:42 pm

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার দখলে ১০ কোটি টাকার সরকারি জায়গা!

ছাত্রলীগ নেতা রমজান বলেন, “এ জায়গায় আমি কি করব, না করব তা আমার ব্যাপার। এ নিয়ে অন্য কেউ কিছু বলার কে?”
ইউএনবি
25 September, 2019, 07:35 pm
Last modified: 25 September, 2019, 07:42 pm
ছাত্রলীগ নেতা মো. রমজান আলী। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রায় ১০ কোটি টাকা মূল্যের সরকারি জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছে মো. রমজান আলী নামে এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে।

তিনি উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ১নং ওয়ার্ড কদম রসুল জাহানাবাদ এলাকায় মুন্সী মিয়ার ছেলে এবং ১ নং কদম রসুল ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

স্থানীয়রা অভিযোগ করেছেন, ছাত্রলীগ নেতা রমজান কদমরসুল জাহানাবাদ এলাকায় (ছালেহ কার্পেট) মহাসড়কের পশ্চিম পাশের সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অন্তত ৮ একর জায়গা দীর্ঘদিন ধরে দখল করে সেখানে দোকান, ভাড়া ঘর, ডিপো বানিয়ে তা ভাড়া দিচ্ছেন। এছাড়া সেখানে একটি পুকুরও তিনি ভরাট করেছেন। দীর্ঘদিন ধরে তিনি দখলকৃত জায়গায় দোকান, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে লাখ টাকা ভাড়া আদায় করছেন।

সম্প্রতি সেখানে একটি গেট স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও পরিবেশ দূষণমূলক কিছু কর্মকাণ্ড শুরু হওয়ায় এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে। এ নিয়ে এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করেন, এ দখলদারিত্ব বজায় রাখতে রমজান আলী বেপরোয়া হয়ে একেবারে ‘সরকারি চলাচলের রাস্তার ওপর গেট তৈরি করেছেন’। নিজের ইচ্ছেমতো তিনি গেটটি খোলেন বা বন্ধ রাখেন। এতে গ্রামবাসীর চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এছাড়া দখলকৃত জায়গা অন্য একটি প্রতিষ্ঠানকে ভাড়া দেয়ার পর সেখানে কারখানার বর্জ্য ফেলে পুরো এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। এই কারণে এলাকার সর্বত্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরকারি চলাচলের রাস্তার ওপর গেট তৈরির অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা রমজান আলীর বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা বোরহান উদ্দিন অভিযোগ করে বলেন, “প্রকাশ্যে সরকারি কোটি কোটি টাকার সম্পদ দখল করে রেখেছেন রমজান। তার ওপর চলাচলের রাস্তায় গেট, সরকারি খালে মাটি ভরাট, কারখানার বর্জ্য ফেলে দূষণ ও দুর্গন্ধ ছড়ানোসহ নানাভাবে তিনি এলাকার মানুষকে অতিষ্ট করে তুলেছেন।”

এ ব্যাপারে ভাটিয়ারীর ইউপি চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিন বলেন, “ছাত্রলীগ নেতা রমজান আলী সরকারি ৮-১০ একর জায়গা দখল করে রেখেছে। সেখানে দোকান, ডিপো, ভাড়া ঘরসহ বিভিন্ন স্থাপনা করে লাখ লাখ টাকা আয় করছে। গ্রামের যুবকরা সম্প্রতি তার দখলের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিক্ষোভ করেছে। এ জায়গা দখলমুক্ত করার দাবি জানাচ্ছে এলাকাবাসী।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগ নেতা রমজান আলী বলেন, “সেখানে সরকারি জায়গার পাশাপাশি আমার ব্যক্তিগত কিছু জায়গাও আছে। আর সরকারি জায়গা হলেও কোন সিটভুক্ত রাস্তা নেই। তাই আমি রাস্তা বন্ধ করেছি।” 

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “এ জায়গায় আমি কি করব, না করব তা আমার ব্যাপার। এ নিয়ে অন্য কেউ কিছু বলার কে?”

এ ব্যাপারে জানতে চাইলে সওজের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ বলেন, “বিষয়টি এতোদিন আমার জানা ছিল না। এ ব্যাপারে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।”

Related Topics

টপ নিউজ

ছাত্রলীগ / চট্টগ্রাম / সরকারি জমি দখল / সওজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • চট্টগ্রামে শিশু ধর্ষণ: ৫ কর্মদিবসে অভিযোগপত্র জমা দিল পুলিশ
  • তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান: আ.লীগ-ছাত্রলীগের ৬ নেতা-কর্মী কারাগারে
  • চট্টগ্রামে বাস-সিএনজি-মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু, বিক্ষোভে বিআরটিসি বাসে আগুন
  • চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১
  • 'ক্ষমতার জন্য বিএনপি গড়িনি': জিয়াউর রহমানের শেষ ও ট্র্যাজিক চট্টগ্রাম সফর নিয়ে রাজনৈতিক সতীর্থের স্মৃতিচারণা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net