Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 05, 2026
কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনার তদন্তে বড় অগ্রগতির দাবি পুলিশের

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
20 October, 2021, 04:45 pm
Last modified: 20 October, 2021, 04:51 pm

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

কুমিল্লায় পূজামণ্ডপে হামলার ঘটনার তদন্তে বড় অগ্রগতির দাবি পুলিশের

তদন্ত সূত্রটি নিশ্চিত করেছে,  তারা প্রধান সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।
টিবিএস রিপোর্ট
20 October, 2021, 04:45 pm
Last modified: 20 October, 2021, 04:51 pm
ফেনীর একটি মন্দিরে হামলার পরের দৃশ্য। ছবি: টিবিএস

কুমিল্লার ঘটনার তদন্তের বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে পুলিশ। 

তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চপদস্থ সূত্র আজ বিকেলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনার তদন্তে নাটকীয় মোড় এসেছে।

"আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট, মামলার দুই প্রধান আসামির প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বিবৃতি এবং ওই এলাকা সংলগ্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। এগুলোর মাধ্যমেই চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছি আমরা। যে কোনো মুহূর্তে চূড়ামত ব্রিফিং আসতে পারে," বলেন তারা।

তদন্ত সূত্রটি নিশ্চিত করেছে,  তারা প্রধান সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

এর আগে, মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, কুমিল্লার ঘটনার মূল অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।

ঢাকার কুর্মিটোলায় র‍্যাবের সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "প্রধান আসামি বারবার তার অবস্থান পরিবর্তন করছে। আমাদের বিশ্বাস, আমরা শীঘ্রই তাকে ধরতে পারব।" 

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) ফারুক আহমেদ টিবিএসকে বলেন, "আমাদের তদন্তে ইতিবাচক অগ্রগতি হয়েছে।"

গত ১৩ সেপ্টেম্বর কুমিল্লার একটি পূজামণ্ডপে পবিত্র কোরআনকে অবমাননার যে অভিযোগ উঠে তার জেরে দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয়।   

এ ঘটনাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মণ্ডপ, মন্দির, বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়, বাড়িতে অগ্নিসংযোগসহ প্রাণহানির ঘটনাও ঘটে। 

পরে, পুলিশ প্রধান দুই আসামী - ফয়েজ আহমেদ এবং একরাম হোসেন কে গ্রেপ্তার করে। ঘটনার দিন সকালে তারা দুজনই মণ্ডপে চিৎকার করছিল ও পরে ভিডিওটি ফেসবুকে পোস্ট করে।

নানুয়ার দিঘির পূজা উদযাপনের আয়োজক দর্পণ সংঘের সভাপতি সুবোধ রায় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা মণ্ডপে কোরআন দেখিনি। সকালে দুজন লোক হঠাৎ চিৎকার শুরু করে যে প্রতিমার কোলে কোরআন রাখা আছে,"  

মঙ্গলবার ফয়েজ আহমেদের দুই দিনের রিমান্ডে মঞ্জুর করেন ফেনীর এক আদালত। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক বলেন, "কুমিল্লা সদরের আম্রতলী ইউনিয়নের বাসিন্দা ফয়েজ সৌদি আরবে ছিলেন। প্রায় এক বছর আগে দেশে ফেরেন তিনি। বাড়ি ফেরার পর তিনি কুমিল্লা শহরে একটি মোবাইল ফোন সার্ভিসিং দোকান খুলেছিলেন।"  

তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে ফয়েজের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা তা নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

Related Topics

টপ নিউজ

কুমিল্লা সাম্প্রদায়িক হামলা / সাম্প্রদায়িক হামলা / পূজামণ্ডপে হামলা / কুমিল্লা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • রাজস্ব থেকে আসিফ ১৫ কোটি ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক
  • জনগণের দাবি হলে কুমিল্লাকে বিভাগ করা হবে: প্রধানমন্ত্রী
  • দিনে আটক, প্রতিবাদে থানা ঘেরাও, বাস টার্মিনাল অবরোধ, রাতে ছাড়া পেলেন বিএনপি নেতা
  • কুমিল্লায় বিএনপি নেতা আটক; প্রতিবাদে থানা ঘেরাও-বাস টার্মিনাল অবরোধ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

5
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net