Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
June 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, JUNE 15, 2026
কচুরিপানা খাওয়া যায় কিনা পরীক্ষা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ

রংপুর প্রতিনিধি
22 February, 2020, 08:05 pm
Last modified: 22 February, 2020, 08:46 pm

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

কচুরিপানা খাওয়া যায় কিনা পরীক্ষা হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?”
রংপুর প্রতিনিধি
22 February, 2020, 08:05 pm
Last modified: 22 February, 2020, 08:46 pm
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

‘কচুরিপানা’ নিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বক্তব্যের পর সারাদেশে আলোচনা সমালোচনা তৈরি হলে গত ১৮ ফেব্রুয়ারি জাতীয় সংসদে দাঁড়িয়ে ‘কোনও একদিন কচুরিপানা থেকেও খাবার তৈরি হওয়ার সম্ভাবনা’র কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর চারদিন পর নিজের সংসদীয় এলাকায় গিয়ে ফের নিজের বক্তব্যের বিষয়ে আগের অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

তিনি বলেছেন, কচুরিপানা খাওয়া যায় কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে।

শনিবার বিকেলে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে নিজের বাড়িতে সাংবাদিকদের কাছে এ কথা বলেন মন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, “কচুরিপানা খাওয়ার ব্যাপারে আমি সংসদে কথা বলেছি। এটি খাওয়া যায় কিনা সে বিষয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি বোঝা যায় এর ফুড ভ্যালু আছে, তাহলে আমরা দেখবো।”

তিনি আরও বলেন, “আমরা এখন কত কিছুই খাই। একসময় কচুর লতি খেতাম না, এখনতো খাই। একইভাবে মাশরুমকে আমরা বলতাম ব্যাঙের ছাতা, এখন এটি ভালো খাবার।”

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি-২ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, “গরু কচুরিপানা খেতে পারলে আমরা কেন পারব না?”

তার এ বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা ও হাসাহাসি হলে পরের দিনই এর ব্যাখ্যায় তিনি জানান, দেশের মানুষকে কচুরিপানা খেতে বলেননি তিনি। যে কিছু নিয়েই গবেষণা হতে পারে, তাই কচুরিপানাকে খাওয়ার উপযোগী করা যায় কিনা তা নিয়ে গবেষণা করতে বলেছেন তিনি।

একই দিন পরিকল্পনামন্ত্রীর বক্তব্যের পক্ষে যুক্তি দেখিয়ে সংসদে দাঁড়িয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “আজ থেকে ৪০/৫০ বছর আগে ঢাকায় কেউ কচুর লতি খেতো না। কিন্তু এখন কচুর লতি খুব সুস্বাদু খাবার। এটি তরকারি হিসেবে খাওয়া হচ্ছে। আমরা চা খাই, চা পাতা দিয়ে। নতুন কনসেপ্ট এসেছে পাটের পাতা থেকে চা পাতা। দিন তো বদলাচ্ছে। প্রতিদিন নতুন নতুন চিন্তা আসছে। আগে মাশরুম দেখলে বলা হতো হারাম খাবার, ব্যাঙের ছাতা। হয়তো এমন দিন আসবে কচুরিপানা থেকেও খাবার বের হবে। ওয়েট ফর দ্যাট।”

শনিবার নিজের বাড়িতে সম্প্রতি ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বাণিজ্যের ওপর এর প্রভাব নিয়েও কথা বলেন টিপু মুনশি।

তিনি বলেন, “এটা সাময়িক সমস্যা। দেশে যারা আছেন তাদের কোনো সমস্যা নেই। চীন থেকে যারা আসছে তাদের পরীক্ষা-নিরীক্ষা করেই ঢোকানো হচ্ছে বাংলাদেশে। এ নিয়ে এখনই ভয় পাওয়ার কোনো কারণ নেই। সবাই লক্ষ রাখছে কি হয়।”

পেঁয়াজের বাজারে নিত্যপ্রয়োজনীয় এই ভোগ্যপণ্যটির দামের অস্থিতিশীলতার বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের নিজেদের পেঁয়াজ বাজারে উঠা মাত্রই পেঁয়াজের দাম কমে যাবে। আগামী মাসের প্রথম দিকে পেঁয়াজের দাম স্বাভাবিক হবে। রমজান মাস উপলক্ষে আমরা ব্যবস্থা নিয়েছি যাতে এই মাসে পেঁয়াজের দামের প্রভাব না পড়ে। সে অনুযায়ী টিসিবি ব্যবস্থা নিয়েছে।”

Related Topics

টপ নিউজ

বাণিজ্যমন্ত্রী / টিপু মুনশি / পরিকল্পনা মন্ত্রী / এম এ মান্নান / কচুরিপানা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • এলডিসি উত্তরণের পর সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী
  • ধানমন্ডিতে তোফায়েল আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, কাল ভোলায় দাফন
  • চলতি বছর ৫৬ লাখের বেশি চামড়া সংরক্ষণ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • সাভারে ট্যানারি শিল্প স্থানান্তর প্রক্রিয়াটি ছিল ‘ক্লাসিক কেইস অব মিসম্যানেজমেন্ট’: শিল্পমন্ত্রী
  • আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী: সিন্ডিকেট রুখতে কড়া হুঁশিয়ারি

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net