Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
আবরার হত্যার ঘটনায় আলোচিত অমিত গ্রেপ্তার

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2019, 01:40 pm
Last modified: 10 October, 2019, 01:42 pm

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

আবরার হত্যার ঘটনায় আলোচিত অমিত গ্রেপ্তার

আবরারকে শের-ই-বাংলা হলের যে কক্ষে আটকে রেখে কয়েক ঘণ্টা নিপীড়ন চালানো হয়েছে, সেই ২০১১ নম্বর কক্ষেরই অন্যতম আবাসিক ছাত্র অমিত...
টিবিএস রিপোর্ট
10 October, 2019, 01:40 pm
Last modified: 10 October, 2019, 01:42 pm

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যার ঘটনায় অমিত সাহাকে গ্রেপ্তার করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা।

বৃহষ্পতিবার সকাল ১১টার দিকে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানান অতিরিক্ত উপ-কমিশনার রাকিব-আল-মাসুদ। 

সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র অমিত বুয়েট ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক। আবরারকে শের-ই-বাংলা হলের যে কক্ষে আটকে রেখে কয়েক ঘণ্টা নিপীড়ন চালানো হয়েছে, সেই ২০১১ নম্বর কক্ষেরই অন্যতম আবাসিক ছাত্র অমিত। আলোচিত এ হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন হিসেবে তার নাম আসার পরও মামলায় তার নাম না থাকা নিয়ে গত দুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছিল। 

গোয়েন্দা শাখার সূত্রে জানা যায়, আবরার হত্যার ঘটনায় অমিতের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও ঘটনার সময় অমিত সেখানে উপস্থিত ছিলেন কি না সে বিষয়ে তারা নিশ্চিত নন বলেও জানা গেছে। 

যুগ্ম কমিশনার মাহবুব আলম জানা, অমিতকে গোয়েন্দা শাখার দপ্তরে নেওয়া হয়েছে। 

এর আগে আবরারের বাবা বরকতুল্লাহ বুয়েট কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের অনেককেই মামলায় বাদ দেওয়া হয়েছে। যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামী করা হয়নি।”

তিনি বাদ-পড়াদের মামলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তবে তিনি এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসিটিভির ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি পাবে।”

Related Topics

টপ নিউজ

অমিত সাহা / আবরার হত্যা / বুয়েট শিক্ষার্থী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • আবরার ফাহাদ স্মরণে আগ্রাসনবিরোধী আট স্তম্ভ উদ্বোধন
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
  • গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর
  • সমাজের উচ্চপর্যায়ের কেউ দুর্ঘটনায় জড়িত থাকলে বিচার হয় না: উপদেষ্টা নাহিদ
  • সড়ক দুর্ঘটনায় বুয়েট শিক্ষার্থী নিহত: গ্রেপ্তার ৩ জনের মধ্যে দুজনের শরীরে মিলেছে অ্যালকোহল

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net