Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 04, 2026
অনলাইনে কোরবানির পশু বিক্রির শীর্ষে চট্টগ্রাম বিভাগ

বাংলাদেশ

শাহাদাৎ হোসেন চৌধুরী
18 July, 2021, 12:05 pm
Last modified: 18 July, 2021, 03:12 pm

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

অনলাইনে কোরবানির পশু বিক্রির শীর্ষে চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগে গত ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ৯৮১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকার কোরবানির পশু বিক্রি হয়েছে। ৮টি বিভাগের মধ্যে অনলাইনে পশু বিক্রির ৫৪ শতাংশই হয়েছে চট্টগ্রামে।
শাহাদাৎ হোসেন চৌধুরী
18 July, 2021, 12:05 pm
Last modified: 18 July, 2021, 03:12 pm
টিবিএস ইনফোগ্রাফ

সারা দেশে অনলাইনে কোরবানির পশু বিক্রির শীর্ষে রয়েছে চট্টগ্রাম বিভাগ। দেশের ৮টি বিভাগের মধ্যে গত ১৬ জুলাই পর্যন্ত শুধুমাত্র চট্টগ্রাম বিভাগ থেকেই অনলাইনে ৫৪ ভাগ কোরবানির পশু বিক্রি হয়েছে।

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে কোরবানির পশু ক্রয়ের জন্য অনলাইন প্ল্যাটফর্মকে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। সংক্রমণ এড়াতে বাজারে না গিয়ে নগর এবং বিভিন্ন উপজেলার খামারে গিয়ে ক্রেতারা পশু সংগ্রহ করছেন।

প্রাণীসম্পদ অধিদপ্তরের অনলাইনে কোরবানি যোগ্য গবাদিপশু বিক্রয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বিভাগে গত ১৬ জুলাই পর্যন্ত অনলাইনে ৯৮১ কোটি ৬৮ লাখ ৯১ হাজার টাকার পশু বিক্রি হয়েছে। এই সময়ে চট্টগ্রাম সহ ৮  বিভাগে পশু বিক্রি হয়েছে ১ হাজার ৮৩২ কোটি ৯৭ লাখ ৮৩ হাজার ২৫৭ টাকার পশু।

গত ১৬ জুলাই একদিনেই চট্টগ্রাম বিভাগে অনলাইনে বিক্রি হয়ছে ৫০ কোটি ৫০ লাখ ৭৩ হাজার ৫০০ টাকার পশু। এদিন চট্টগ্রাম সহ ৮ টি বিভাগে বিক্রি হয়েছে ১৬৭ কোটি ৯২ লাখ ৮১ হাজর ৫৮৫ টাকার পশু। 

অনলাইনে পশু বিক্রি বাড়ায় সাড়া নেই বাজারগুলোতে। এতে বিপাকে পড়েছেন বাজার ইজারাদাররা। কোটি টাকা দিয়ে বাজার ইজারা নিলেও আগের বছরগুলোর তুলনায় পশু বিক্রি কম হওয়ায় ইজারা মূল্য উঠে আসবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন ইজারাদাররা।

চট্টগ্রাম জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে, চট্টগ্রাম জেলায় মোট ২২২টি পশুর হাট রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীতে রয়েছে ১২টি। বাকিগুলো জেলার ১৫টি উপজেলায় অবস্থিত। পশুর হাটের মধ্যে ৬০ টি স্থায়ী এবং ১৬২ টি অস্থায়ী।

চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সেতু ভূষণ দাশ বলেন, "চট্টগ্রামে এবার কোরবানির পশুর চাহিদা ৮ লাখ ৯ হাজার। যার বাজার মূল্য প্রায় ৮ হাজার কোটি টাকা। এর মধ্যে চট্টগ্রাম মহানগর এবং জেলার ১৫ টি উপজেলায় ৪ হাজার ২১৭ টি স্থায়ী এবং ১৩ হাজার মৌসুমী খামারে পশু প্রস্তুত আছে ৭ লাখ ৫২ হাজার। লকডাউন পরিস্থিতি শিথিল হওয়ায় সড়ক পথে চাহিদার বাকি ৫৭ হাজার পশু দেশের বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে।"

তিনি আরও বলেন, "গত বৃহষ্পতিবার (১৫ জুলাই) পর্যন্ত চট্টগ্রামে অনলাইনে ৩৫ হাজার এবং অফলাইনে ৭১ হাজার গরু বিক্রি হয়েছে। এসব পশুর বাজার মূল্য প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। কোরবানি পর্যন্ত অনলাইনে পশু বিক্রির সংখ্যা ২ লাখ ছাাড়িয়ে যাবে। এর দাম হবে প্রায় ২ হাজার কোটি টাকা। মোট চাহিদার প্রায় ২৫ ভাগ পশু বিক্রি হবে অনলাইনে।"

বিভিন্ন বাজার ইজারাদারের সাথে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় বাজারে পশু বিক্রির পরিমাণ তুলনামুলক কম। অনলাইনে কিংবা চট্টগ্রাম নগরীর বিভিন্ন অলিতে গলিতে পশুর হাট বসানোর কারণেও পশু বিক্রির পরিমাণ কমে গেছে। 

চট্টগ্রাম নগরীর বৃহৎ পশুর হাট সাগরিকা বাজারের ইজারাদার আবুল কামাল আজাদ বাবুল বলেন, "চলতি বছর ১১ কোটি টাকা দিয়ে সাগরিকা বাজার ইজারা নিয়েছি। অনলাইনে পশু বিক্রি এবং শহরের অলিতে গলিতে পশুর হাট বসানোর কারণে ইজারার টাকা উঠে আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় আছি। তাই প্রশাসনের কাছে দাবি জানাই যে, চট্টগ্রাম নগরীতে অনুমোদন ছাড়া যেসব পশুর হাট রয়েছে সেগুলো যাতে বন্ধ করে দেওয়া হয়।" 

অনুমোদনহীন পশুর হাট বসানোর প্রবণতা চট্টগ্রাম শহরের বাইরের বিভিন্ন উপজেলায় রয়েছে বলে জানিয়েছেন সেখানকার ইজারাদাররা। 

উত্তর চট্টগ্রামের বৃহৎ গরুর বাজার মিরসরাইয়ের মিঠাছরায় চলতি বছরে ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার টাকার ইজারা দেয় সরকার। অনলাইনে বিক্রি এবং অনুমোদনহীন বাজারে পশুর হাট বসানোর কারণে এ বছর মূলধন উঠে আসা নিয়ে সংশয়ে রয়েছেন ইজারাদারেরা। 

মিঠাছরা বাজারের ইজারাদার সাইফুল ইসলাম বলেন, "অনলাইনে কোরবানির পশু বিক্রি হওয়ার কারণে বাজারে পশু বিক্রি অনেক কম। তাছাড়া বিভিন্ন স্থানে অনুমোদনহীন পশুর হাট বসানোর কারণেও চরম আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছি আমরা।"

অনুমোদনহীন পশুর হাট বন্ধে সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান সাইফুল ইসলাম। 

মিরসরাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল পোদ্দার বলেন, "কোরবানি উপলক্ষে এবার মিরসরাইয়ের প্রায় ৪০০ বাণিজ্যিক গরুর খামারে ৪০ হাজার গরু প্রস্তুত করা হয়। শুক্রবার (১৬ জুলাই) পর্যন্ত অনলাইনে ৮ হাজার গরু বিক্রি হয়েছে। কোরবানির ঈদ পর্যন্ত অনলাইনে প্রায় ১৪ হাজার গরু বিক্রির সম্ভাবনা রয়েছে।"

তিনি আরও বলেন," অনলাইনে কোরবানির পশু বিক্রি বাড়ায় হাসিল বাবদ সরকার রাজস্ব হারালেও করোনার সংক্রমণ প্রতিরোধে এই উদ্যোগ খুবই ইতিবাচক। এতে খামারি এবং ক্রেতা উভয়েই লাভবান হচ্ছে।"

নাহার এগ্রো গ্রুপের সহকারী ব্যবস্থাপক সোহেল রানা বলেন, "কোরবানি উপলক্ষে আমাদের ৪৫০টি গরু প্রস্তুত রয়েছে। গত শুক্রবার পর্যন্ত ১৮৭ টি গরু বিক্রি হয়েছে। চট্টগ্রাম নগরীর বায়োজিদ লিংক রোডস্থ খামার থেকে অনলাইন এবং অফলাইনে এসব গরু বিক্রি হচ্ছে।"

অনলাইনে কোরবানির পশু ক্রেতা রাহাত আল প্রিতম বলেন, "করোনা পরিস্থিতি যে ভয়াল আকার ধারণ করেছে তাতে পশুর হাটে গিয়ে গরু কিনতে সাহস পাইনি। তাই অনলাইনে গরু দেখে খামার থেকে কোরবানির পশু ক্রয় করেছি।"
 

Related Topics

টপ নিউজ

কোরবানি / কোরবানির পশু / ডিজিটাল কোরবানির পশুর হাট / অনলাইন গরুর হাট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার
  • ছবি: পিটিআই
    দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি
  • কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
    ‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি
  • ছবি: সংগৃহীত
    মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব
  • মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
    মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

Related News

  • দেশীয় পশুতেই শতভাগ কোরবানি সম্পন্ন, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
  • সারাদেশে অবিক্রীত রয়ে গেছে ২২ লাখের বেশি কোরবানির পশু
  • ব্রাহ্মণবাড়িয়ায় ক্রেতা সংকটে সড়কে ফেলে যাওয়া চামড়া অপসারণ করল পৌরসভা
  • কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রী
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের ‘প্রগতি স্কিম’-এ অন্তর্ভুক্তির নির্দেশ: সর্বজনীন পেনশনে জোর দিচ্ছে সরকার

2
ছবি: পিটিআই
আন্তর্জাতিক

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ড: নিহত ২১, আহত ৫ বাংলাদেশি

3
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন ও তার বান্ধবী ঘিসলেইন ম্যাক্সঅয়েলের সাথে কোনোপ্রকার সম্পর্ক থাকার কথা মেলানিয়া ট্রাম্প বরাবরই অস্বীকার করে আসছেন। তবে এই যুগলের সাথে বিভিন্ন ছবিতে তাকে দেখা গেছে। ছবি: দ্য ডেইলি বিস্ট
আন্তর্জাতিক

‘মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট’: ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মরুভূমির দেশ হয়েও যে কারণে বালু আমদানি করে সৌদি আরব

5
মিরপুরের বাসার এই কক্ষ থেকে নূরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মায়ের মৃত্যুতে অবহেলার অভিযোগ: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে অব্যাহতি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net