Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
চট্টগ্রাম বন্দরে ডুবে থাকা শতবর্ষী জাহাজের খণ্ডবিশেষ উদ্ধার 

ফিচার

টিবিএস রিপোর্ট 
22 August, 2024, 01:05 pm
Last modified: 22 August, 2024, 01:11 pm

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ

চট্টগ্রাম বন্দরে ডুবে থাকা শতবর্ষী জাহাজের খণ্ডবিশেষ উদ্ধার 

জাহাজটিতে ১৫০ বছরের পুরানো মুদ্রা পাওয়া গেছে। তাছাড়া, তামা-পিতল ও রুপার আসবাবপত্র যেমন- প্লেট, হাঁড়ি-পাতিল, গ্লাস, পানির পাত্র, চামচ, বিভিন্ন নকশা করা ব্যবহার্য শৌখিন জিনিসও পাওয়া গেছে। শৌখিন জিনিসের মধ্যে, মোমবাতির দানি, ফুলের টপ, আলমারির নকশা, হ্যারিকেন ও কুপি, হাতির দাঁত, দুরবিন সহ আরো অনেক জিনিস রয়েছে। এই সকল উদ্ধারকৃত জিনিস দেখলে ধারণা করা যায়, এই জাহাজটি ব্রিটিশ আমলের। ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলীর এই স্থানে ডুবে যায়। 
টিবিএস রিপোর্ট 
22 August, 2024, 01:05 pm
Last modified: 22 August, 2024, 01:11 pm
উদ্ধারকৃত জাহাজের খণ্ডবিশেষ ও ব্রিটিশ আমলের বিভিন্ন জিনিস। ছবি: টিবিএস।

কর্ণফুলী নদীর চট্টগ্রাম বন্দর চ্যানেলে একটি ডুবে যাওয়া জাহাজের খণ্ডিত অংশ উদ্ধার করেছে হিরামন স্যালভেজ লিমিটেড নামে একটি দেশীয় প্রতিষ্ঠান। দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় চট্টগ্রাম বন্দরের ডাঙ্গারচর ঘাটের কাছা থেকে এই জাহাজটি উদ্ধার করা হয়। 

উদ্ধারকারী সংস্থা হিরামন স্যালভেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন টিবিএসকে বলেন, "এটি ব্রিটিশ আমলে ডুবে যাওয়া জাহাজ হতে পারে। কারণ উদ্ধার হওয়া জাহাজে সেই সময়কার লোগো সমৃদ্ধ মুদ্রা এবং বিভিন্ন পণ্য রয়েছে। এছাড়া জাহাজটির ইঞ্জিন কয়লাচালিত। প্রায় দেড়শ বছর আগের জাহাজগুলো কয়লা চালিত ইঞ্জিন দিয়ে চলতো। তাই আমরা ধারণা করছি জাহাজটি দেড়শ বছরের কাছাকাছি সময়ে ডুবেছিল।"

তিনি আরো বলেন, "জাহাজটিতে ১৫০ বছরের পুরানো মুদ্রা পাওয়া গেছে। তাছাড়া, তামা-পিতল ও রুপার আসবাবপত্র যেমন- প্লেট, হাঁড়ি-পাতিল, গ্লাস, পানির পাত্র, চামচ, বিভিন্ন নকশা করা ব্যবহার্য শৌখিন জিনিসও পাওয়া গেছে। এর মধ্যে, মোমবাতির দানি, ফুলের টপ, আলমারির নকশা, হ্যারিকেন ও কুপি, হাতির দাঁত, দুরবিন সহ আরো অনেক জিনিস রয়েছে। এই সকল উদ্ধারকৃত জিনিস দেখলে ধারণা করা যায়, এই জাহাজটি ব্রিটিশ আমলের। ভারত উপমহাদেশে জাহাজটি বাণিজ্য করতে এসে কর্ণফুলীর এই স্থানে ডুবে যায়। 

জাহাজটির উদ্ধার কাজে নিয়োজিত একজন সিনিয়র ডুবুরি মো. জহির বলেন, "এই জাহাজটি নদীর ৬০ ফুট গভীরে ছিল এবং বালি ও মাটি জমে, চর পড়ে গিয়েছিল। পরবর্তীতে আমরা ড্রেজিং করে জাহাজটি উন্মুক্ত করি এবং দক্ষ ডুবুরিদের মাধ্যমে জাহাজের মাঝখানে ওয়্যার সলিং করে কেটে দুই ভাগে বিভক্ত করি।"

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কর্তৃপক্ষ হিরামন স্যালভেজ লিমিটেডকে অজ্ঞাত ধ্বংসাবশেষ উদ্ধারের অনুমতি দেয় এবং সাধারণ ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য আল মাদাদ নামে একটি কোম্পানিকে অনুমেতি দেওয়া হয়।  আল মাদাদ সেখানে আল আমানত নামে তাদের কাজ পরিচালনা করবে। সম্প্রতি কর্ণফুলীর তীর সংলগ্ন ধানগর চর এলাকা থেকে ওই পুরানো অজ্ঞাত ধ্বংসাবশেষ উদ্ধার করেছে হিরামন। 

জাহাজ সংশ্লিষ্টরা বলছেন, জাহাজটি উদ্ধার হওয়ায় বন্দর চ্যানেলে জাহাজের চলাচল নিরাপদ হয়েছে। সেখানে পলি জমা কিংবা ডুবো চর সৃষ্টির আশঙ্কা আর থাকবে না। 

বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক খায়রুল আলম সুজন বলেন, বন্দর চ্যানেল থেকে জাহাজ উদ্ধারের ফলে জাহাজ চলাচল নিরাপদসহ ড্রেজিং খরচ কমবে। জাহাজটি কত বছর আগে ডুবেছে তা নিশ্চিত করে বলা না গেলেও এটি অনেক বছর আগের তা নিশ্চিত করে বলা যায়। কারণ শতবছর আগে জাহাজগুলোর চলতো কয়লা দিয়ে চালিত ইঞ্জিনের মাধ্যমে। 

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম বন্দর / কর্ণফুলী নদী / জাহাজ উদ্ধার / ব্রিটিশ আমল / উদ্ধার / ডুবুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?
  • ছবি: টিবিএস
    ‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি
  • ছবি: সংগৃহীত
    বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান
  • মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    ‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা
  • ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
    ১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
  • ছবি: রয়টার্স
    ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

Related News

  • কুমিল্লার চৌদ্দগ্রামে বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার
  • চট্টগ্রাম বন্দরে আসার পথে কন্টেইনার জাহাজে এক ক্রু সদস্যের মৃত্যু  
  • এনসিটি পরিচালনায় চিটাগাং ড্রাই ডকের মেয়াদ আরও ৬ মাস বাড়াল সরকার
  • চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে প্রতিযোগিতায় ডিপি ওয়ার্ল্ড ও আরএসজিটি
  • চট্টগ্রাম বন্দরে এল ৭৪,০০০ টন ডিজেলবাহী দুই জাহাজ

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

দেশে আনঅফিশিয়াল সাবস্ক্রিপশন বাজারের রমরমা ব্যবসা—কিন্তু কেন?

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘ওড়না বেঁধে ধর্ষণ, আলামত গোপনের জন্য মাথা কাটি’: আদালতে রামিসার ঘাতক সোহেলের জবানবন্দি

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান

4
মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘বাংলাদেশে কাকে খুন করিয়েছিলেন’ মন্তব্যের জেরে মমতার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

5
১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি
বাংলাদেশ

১ ঘণ্টা কলম বিরতি পালনের নির্দেশনা নেই, সেবা না দিলে ব্যবস্থা: ইসলামী ব্যাংকের এমডি

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের ধাক্কায় ইথিলিন সংকট, জাপানে খাবার টেবিল থেকে ‘হারিয়ে যেতে পারে’ কলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net