Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
১০৪ বছর পর বাড়ি এলো প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের মা দিবসে লেখা চিঠি

ফিচার

টিবিএস ডেস্ক
16 May, 2023, 04:05 pm
Last modified: 16 May, 2023, 04:24 pm

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

১০৪ বছর পর বাড়ি এলো প্রথম বিশ্বযুদ্ধের সৈনিকের মা দিবসে লেখা চিঠি

উত্তর-পশ্চিম ফ্রান্সের রণাঙ্গন থেকে মা দিবসের আগেরদিন নিজের মাকে এই আবেগপূর্ণ চিঠি লিখেছিলেন কার্ল হাও নামের এক মার্কিন সৈনিক।
টিবিএস ডেস্ক
16 May, 2023, 04:05 pm
Last modified: 16 May, 2023, 04:24 pm
প্রয়াত সৈনিক কার্ল হাও-এর নাতনি জ্যান বেলিস-স্কয়ারস (বামে), কার্লের লেখা চিঠি (ডানে)। ছবি: মাইহেরিটেজ

১৯১৯ সালের উত্তর-পশ্চিম ফ্রান্স। মা দিবসের আগেরদিন এক তরুণ আমেরিকান সৈনিকের নিজের মায়ের কথা খুব মনে পড়ছিল। সাথেসাথে তিনি তা-ই করলেন যা ঐ সময়কার অন্যান্য ছেলেরা করতো। মায়ের কাছে আবেগপূর্ণ একটি চিঠি লিখলেন তিনি। এটা ছিল রণাঙ্গন থেকে এক সন্তানের তার মায়ের কাছে লেখা চিঠি; যে চিঠি পড়লে মায়ের মন বিগলিত হতে বাধ্য। সম্প্রতি ইউএসএ টুডে'র এক প্রতিবেদনে উঠে এসেছে ১০৪ বছর পর সেই চিঠির বাড়ি পৌঁছানোর গল্প।

প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ওই মার্কিন সৈন্যের নাম ছিল কার্ল হাও। মাকে তিনি চিঠিতে লিখেছিলেন, "কিভাবে আমি আগামীকাল ঘরে ঢুকেই তোমাকে সারপ্রাইজ দিব? দিনের এমন কোনো সময় নেই যখন তোমার কথা আমার মনে পড়ে না। তোমার কথা চিন্তা করা এবং তোমার দেওয়া সুন্দর উপদেশগুলো সবসময়ই উজ্জ্বল নক্ষত্রের মতো আমাকে পথ দেখায়। এই পৃথিবীর কোনোকিছুই আমার কাছ থেকে এই উজ্জ্বল আলোকবর্তিকা ছিনিয়ে নিতে পারবে না।"

সম্ভবত সেদিন মাকে নিয়ে খুব বেশিই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তরুণ কার্ল। তিনি জানিয়েছিলেন, সাধারণ সময়ে এরকম চিঠি তিনি লেখেন না। "কিন্তু আমার মনে হয় মা দিবসে লেখা চিঠিতে এই আবেগ-অনুভূতিগুলো লিখে প্রকাশ করা উচিত",বলেচিলেন কার্ল।

ইউনিফর্ম পরা কার্ল হাও। ছবি: মাইহেরিটেজ

কার্লের সেই চিঠি লেখার ১০০ বছরেরও বেশি সময় পর চিঠিটি মাত্র ১৫০ ডলারে নিলামে তোলা হয় ইবে'তে। কিন্তু মাইহেরিটেজ-এর এক গবেষক যখন এটি খুঁজে পান, তখন তিনি বুঝতে পারেন কী অমূল্য রত্ন এই চিঠিটি! 

কিন্তু গবেষক কি পারবেন কার্ল হাও-এর পরিবারকে খুঁজে বের করতে? 

খুঁজে পেলেন অমূল্য সম্পদ

ই-কমার্স সাইট ইবে'তে ঘুরতে ঘুরতে হঠাৎ কার্লের চিঠিটা চোখে পড়ে গবেষক রোই ম্যান্ডেলের। মাইহেরিটেজ-এর গবেষণা পরিচালক হিসেবে ম্যান্ডেল সাথেসাথেই বুঝতে পারেন এই চিঠির ঐতিহাসিক গুরুত্ব কতখানি।

"আমরা চিঠিটা পড়েছি এবং এটা এত সুন্দর একটা চিঠি ছিল যে আমরা ঠিক করে ফেলি, চিঠিটা তার পরিবারের কাছে পৌঁছে দিতেই হবে। চিঠিটা অবশ্যই এর সঠিক মালিকের হাতে যাওয়া দরকার, ইবে'তে বিক্রির জিনিস নয় এটা", ইসরায়েলের তেল আবিব থেকে ইউএসএ টুডে'কে বলেন ম্যান্ডেল।

গবেষক রোই ম্যান্ডেল দেড়শো ডলারে চিঠিটি কিনে নেন ইবে থেকে। ছবি: মাইহেরিটেজ

অতঃপর ইবে থেকে দেড়শো ডলারে চিঠিটা কিনে নেয় মাইহেরিটেজ নামের এই অনলাইন জিনিয়ালজি প্ল্যাটফর্ম এবং কার্ল হাও এর পরিবার অনুসন্ধানে নেমে পড়ে। এই প্ল্যাটফর্মে থাকা ১৯.৪ বিলিয়ন ঐতিহাসিক নথিপত্র থেকে যেকেউ চাইলে তার পারিবারিক, বংশানুক্রমিক ইতিহাস বের করতে পারে।

প্রথমে গবেষক দল চিঠিতে থাকা স্বাক্ষর, ডেলিভারির ঠিকানা এবং কার্লের মায়ের নাম দিয়ে খোঁজখবর নেওয়া শুরু করে। সেই সূত্র ধরে তারা যুক্তরাষ্ট্রের আদমশুমারির নথিপত্রে কার্লের পরিবারের বিস্তারিত তথ্য, কার্লের সেনাবাহিনীতে নাম লেখানো এবং তার বিয়ে ও মৃত্যুর তারিখ খুঁজে বের করে। ১৯২৮ সালে মাত্র ৩৬ বছর বয়সে যক্ষ্মা রোগে ভুগে মারা যান কার্ল হাও।

শীঘ্রই গবেষকরা কার্লের একমাত্র মেয়ের মৃত্যুর পর ছাপা হওয়া শোক সংবাদ খুঁজে পান। বাবার মৃত্যুর সময় মেয়েটির বয়স ছিল মাত্র ৬ বছর। এরপর আস্তে আস্তে পাওয়া যায় কার্লের মেয়ের ঘরের নাতি-নাতনির নাম। এদের একজনের নাম জ্যান বেলিস-স্কয়ারস, তিনি যুক্তরাষ্ট্রের ওরেগ্যান রাজ্যের বেভারটনের বাসিন্দা।

অবশেষে বাড়ি এলো চিঠি

কার্ল হাও নিজের মাকে চিঠি লেখার ১০৪ বছর পর শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাল তার চিঠি। যে নাতনিকে দেখার সৌভাগ্য তার হয়নি, সেই নাতনিই চলতি বছরের এপ্রিলের শেষদিকে তার চিঠি গ্রহণ করলেন। একেবারে মা দিবসের ঠিক আগেআগে!

১৯১৯ সালে মা দিবসের আগেরদিন কার্লের লেখা চিঠি। ছবি: মাইহেরিটেজ

প্রয়াত নানার চিঠি হাতে পেয়ে অভিভূত জ্যান বেলিস-স্কয়ারস এক ভিডিও বার্তায় বলেন, "যে নানাকে আমি কোনোদিন দেখিনি, সেই নানার হাতের লেখা দেখতে পাওয়া এবং চিঠিটা পড়তে পারা আমার কাছে এক অমূল্য ধন হাতে পাওয়ার মতো।" ভিডিওতে তিনি কার্লের চিঠি জোরে জোরে পড়ে শোনান।

জ্যান আরও যোগ করেন, "সব দিক থেকেই তিনি (কার্ল) ছিলেন একজন প্রতিভাবান, দয়ালু ব্যক্তি এবং আমার খুবই আফসোস হয় যে আমি তাকে দেখতে পারলাম না।"

এদিকে ম্যান্ডেল জানিয়েছেন, ঘটনার শুভ সমাপ্তিতে তার টিম খুবই খুশি, কারণ তাদের কাজের ফলে একটা ঐতিহাসিক দলিল সঠিক স্থানে পৌঁছেছে।"

কার্লের লেখা চিঠির প্রতিলিপি। ছবি: মাইহেরিটেজ

"একান্ত ব্যক্তিগত এই চিঠিটা যখন আমাদের হাতে পড়ে, এক সৈনিকের রণাঙ্গন থেকে মা দিবসে নিজের মাকে লেখা চিঠি- তার শীঘ্রই বাড়ি ফিরে আসার আকাঙ্ক্ষা- সবকিছু মিলিয়েই আমরা একটা তাড়না অনুভব করছিলাম যে, যেভাবেই হোক চিঠিটা তার (কার্ল) উত্তরসূরিদের কাছে পৌঁছে দিবোই", বলেন ম্যান্ডেল।

তিনি আরো বলেন, "এটা এমন একটা সম্পদ, যার হয়তো বস্তুগত মূল্য নেই, কিন্তু এর আবেগীয় মূল্য এবং সবচেয়ে বড় কথা- ঐতিহাসিক মূল্য রয়েছে যা ভবিষ্যৎ প্রজন্মও জানতে পারবে।" 

Related Topics

টপ নিউজ

প্রথম বিশ্বযুদ্ধ / সৈনিক / চিঠি / মা / মা দিবস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • বগুড়ায় বাসচাপায় রিকশা আরোহী মা-মেয়ে নিহত
  • মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে শেখ হাসিনার আইনজীবী দলের চিঠি
  • বিরোধীদলীয় নেতার সম্মতি পেলে চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
  • ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক, জানেন না গভর্নর 
  • টি-টোয়েন্টি বিশ্বকাপ সংকট: বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসিকে পিসিবির চিঠি

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net