Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 03, 2026
যার ভয়াবহ অপরাধ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ‘সাইলেন্স অভ দ্য ল্যাম্বস’ সিনেমা

ফিচার

টিবিএস ডেস্ক
20 March, 2023, 11:35 am
Last modified: 20 March, 2023, 11:37 am

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

যার ভয়াবহ অপরাধ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছিল ‘সাইলেন্স অভ দ্য ল্যাম্বস’ সিনেমা

প্রায় চার দশক আগে নির্মম কয়েকটি খুনের মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন এই খুনি। তাকে নিয়ে মেটাল ব্যান্ডদল ম্যাকাবর ‘মরবিড মিনিস্টার’ শিরোনামে একটি গানও বানায়।
টিবিএস ডেস্ক
20 March, 2023, 11:35 am
Last modified: 20 March, 2023, 11:37 am
আদালতে নিয়ে যাওয়া হচ্ছে 'হাউস অভ হররস' খুনি গ্যারি হেইডনিককে। ছবি: বেটম্যান আর্কাইভ

সিরিয়াল কিলার বাফেলো বিল। ১৯৯১ সালের সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা 'সাইলেন্স অভ দ্য ল্যাম্বস'-এর অবিস্মরণীয় চরিত্র। সিনেমাটি তৈরি হয়েছে টমাস হ্যারিসের একই নামের বইয়ের কাহিনি অবলম্বনে। আর বাফেলো বিল চরিত্রের অনেকটাই গড়া হয়েছে বাস্তবের সিরিয়াল এক খুনির আদলে।

বাস্তবের এই সিরিয়াল খুনির নাম গ্যারি হেইডনিক। তার বীভৎস সব অপরাধের ওপর ভিত্তি করেই অনেকটা গড়ে উঠেছে 'সাইলেন্স অভ দ্য ল্যাম্বস'-এর কাহিনি।

দুর্বল নারীরা ছিল তার শিকার

প্রায় চার দশক আগে নির্মম কয়েকটি খুনের মাধ্যমে তোলপাড় ফেলে দিয়েছিলেন গ্যারি হেইডনিক। তাকে নিয়ে মেটাল ব্যান্ডদল ম্যাকাবর 'মরবিড মিনিস্টার' শিরোনামে একটি গানও বানায়।

১৯৮৬-র শেষ দিক থেকে ১৯৮৭-র মার্চের মধ্যে মোট ছয়জন নারীকে অপহরণ করেন হেইডনিক—স্যান্ড্রা লিন্ডসে, জোসেফিনা রিভেরা, লিসা টমাস, জ্যাকুলিন অ্যাসকিন্স, অ্যাগনেস অ্যাডামস ও ডেবোরা ডাডলি। তাদের মধ্যে লিন্ডসে ও ডাডলি বন্দি অবস্থায় মারা যান।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হেইডনিক যৌনতার বিনিময়ে অর্থের প্রলোভন দেখিয়ে নারীদের নিজের বাড়িতে নিয়ে যেতেন। 

বাড়িতে নিয়ে নারীদের আটকে ফেলতেন হেডনিক। বেজমেন্টে শেকল দিয়ে বেঁধে রাখতেন তাদের। বেশিরভাগ সময়ই তাদের অর্ধনগ্ন রাখা হতো।

বন্দি নারীদের কুকুরের খাবার খাওয়ানো হতো। হেডনিক তাদের পরিণত করেছিলেন যৌনদাসীতে। উপর্যুপরি ধর্ষণ করা হতো তাদের।

'সাইলেন্স অভ দ্য ল্যাম্বস'-এ সিরিয়াল খুনি বাফেলো বিলের চরিত্রে অভিনয় করেন টেড লেভিন। ছবি: অরিয়ন পিকচারস ক্রপ

অপহৃত নারীদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচারও চালাতেন হেইডনিক। তাদের বৈদ্যুতিক শক দেওয়া থেকে শুরু করে চোখে স্ক্রুড্রাইভারের খোঁচা পর্যন্ত দিতেন।

ধরা পড়ার আগপর্যন্ত হেইডনিক ছিলেন আমেরিকার ফিলাডেলফিয়ার এক বিশপ। তার অধিকাংশ অনুসারীই ছিল মানসিক ভারসাম্যহীন। যদিও তারা কেউই এই 'বিশপের' অপকর্ম সম্পর্কে কিছু জানত না।

হেইডনিকের এক ভিক্টিম লিন্ডসের বয়স ছিল ২৫। তিনি ছিলেন মানসিক ভারসাম্যহীন। লিন্ডসের এ দুর্বলতার সুযোগ নিয়ে তাকে অপহরণ করেছিলেন হেইডনিক।

যেভাবে ধরা পড়লেন

হেইডনিক যেহেতু বিশপ ছিলেন, তাই তার বাড়িতে প্রার্থনা বা আচার-অনুষ্ঠানের জন্য লোক সমবেত হতো। গির্জারই একজন অনুসারী একদিন বেজমেন্টে এক বন্দি নারীকে দেখে ফেলেন। পরবর্তীতে তিনি অন্যদের তা জানানও।

কিন্তু একজন বিশপের পক্ষে এরকম কাজ করবেন, ওই সময় তা লোকের বিশ্বাস হনি। 

তারপরই আসে ১৯৮৬ সালের থ্যাঙ্কসগিভিং। এর পরদিন ব্যথানাশক ওষুধ কিনতে দোকানে যান লিন্ডসে। কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি।

লিন্ডসেকে খুঁজে পেতে মরিয়া পরিবার তার সঙ্গে হেইডনিকের বাড়িতে গির্জার আচার অনুষ্ঠানে যেতেন, এমন এক বন্ধুকে খুঁজে বের করে। তার কাছ থেকে হেইডনিকের ফোন নম্বর নেওয়া হয়। 

তারপর হেইডনিককে বারবার ফোন করে জানতে চাওয়া হয় লিন্ডসে তার বাড়িতে গেছেন কি না। কিন্তু হেইডনিক ফোন কেটে দেন।

লিন্ডসের আত্মীয়রা হেইডনিকের বাড়িতেও যান। সেখানে এক প্রতিবেশী জানান, তিনি লিন্ডসেকে ওই বাড়িতে যেতে দেখেছেন। কিন্তু হেইডনিক সে কথা অস্বীকার করেন।

এরপর লিন্ডসের পরিবার পুলিশের কাছে যায়। এবার সবার নজর ফেরাতে নতুন কৌশল আঁটেন হেইডনিক। তিনি লিন্ডসেকে দিয়ে তার মায়ের কাছে একটি ক্রিসমাস কার্ড পাঠান। তাতে লেখেন, মা যেন কোনো চিন্তা না করেন। কিন্তু কার্ড পেয়েও লিন্ডসের পরিবারের বিশ্বাস হনি। 

অবশেষে হেইডনিক বিকৃত গোপন জীবন প্রকাশ্যে আনেন আরেক ভিক্টিম জোসেফিনা রিভেরা। রিভেরা কৌশলে হেইডনিকের বিশ্বাস অর্জন করেছিলেন। তারপর একদিন তিনি অল্প সময়ের জন্য তাকে বাড়ির বাইরে যেতে দিতে রাজি করান হেইডনিককে। 

বাড়ি থেকে বেরিয়েই রিভেরা পালান। তারপর পুলিশকে ফোন করেন। কিন্তু ততক্ষণে লিন্ডসে ও ডাডলিকে হত্যা করে ফেলেছেন হেইডনিক।

হেইডনিকের বাড়িতেই পাওয়া যায় লিন্ডসের খণ্ডিত দেহ। এই বীভৎস ঘটনার খবর প্রকাশের সময় সংবাদমাধ্যমগুলো হেইডনিককে 'হাউস অভ হররস' খুনি হিসেবে আখ্যায়িত করে।

তবে বিচারের সময় হেইডনিক নিজেকে বারবার নির্দোষ দাবি করেছেন। যদিও অন্যান্য ভুক্তভোগীর সাক্ষ্য ও তথ্য-প্রমাণের ভিত্তিতে তার দাবি ধোপে টেকেনি। 

বিচারে হেইডনিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়। শেষ মুহূর্তে হেইডনিকের প্রাণভিক্ষার আবেদন করা হলেও তা নাকচ করে দেওয়া হয়। 

অবশেষে ১৯৯৯ সালের ৬ জুন কার্যকর করা হয় হেইডনিকের মৃত্যুদণ্ড। 


  • সূত্র: সিএনএন
     

Related Topics

টপ নিউজ

সাইলেন্স অভ দ্য ল্যাম্বস / সিরিয়াল কিলার / অপরাধ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, যে দলেরই হোক অপরাধ করলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  • এক-এগারোর সময়ের অমানবিক ঘটনাগুলোর নেপথ্যে ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী: চিফ প্রসিকিউটর
  • অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে এখন অপরাধ বেড়েছে: হাসনাত আবদুল্লাহ
  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না, হাসিনার নতুন আইনজীবী আমির হোসেন

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net