Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
June 14, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JUNE 14, 2026
১২০ টন স্বর্ণ বোঝাই জাহাজের সন্ধান

ফিচার

টিবিএস ডেস্ক
11 February, 2020, 04:15 pm
Last modified: 11 February, 2020, 04:21 pm

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন

১২০ টন স্বর্ণ বোঝাই জাহাজের সন্ধান

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং খোলের দুর্বল কাঠামোর কারণেই জাহাজটি ১৬৩১ সালে স্পেনে ফেরার পথে মেক্সিকো উপসাগরে ডুবে যায়। এ ঘটনার ৪০০ বছর পর নতুন করে জাহাজটির যৌথ অনুসন্ধানের কাজ শুরু করছে স্পেন ও মেক্সিকো।
টিবিএস ডেস্ক
11 February, 2020, 04:15 pm
Last modified: 11 February, 2020, 04:21 pm

২০০৭ সালে ‘নুয়েস্ত্রা সেনরা ডি লেস মার্সিডিজ’ নামে স্পেন সাম্রাজ্যের একটি প্রাচীন ধনরাশি বোঝাই জাহাজ উদ্ধার করেন সমুদ্র বিজ্ঞানী ডুবুরির দল। ওই জাহাজ থেকে উদ্ধার করা হয় ১৪ টন বহুমূল্য রত্ন ও প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ অনেক দুর্লভ নিদর্শন। 

তবে এটা ‘নুয়েস্ত্রা সেনরা ডি লেস হুনকাল’ নামে অপর এক জাহাজে থাকা ধনরাশির তুলনায় কিছুই নয়। স্পেন সাম্রাজ্যের সম্রাজ্যের নথি অনুযায়ী হুনকাল প্রায় ১২০ টন স্বর্ণ, রৌপ্য এবং অন্যান্য মুল্যবান ধনরাশি বহন করছিল। 

দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং খোলের দুর্বল কাঠামোর কারণেই জাহাজটি ১৬৩১ সালে স্পেনে ফেরার পথে মেক্সিকো উপসাগরে ডুবে যায়। প্রায় ৩শ’ নাবিকের মাঝে জাহাজ ডুবি থেকে বেঁচে যান ৩৯ জন। তারা কোনোরকমে একটি নৌকায় করে উপকূলে এসে পৌঁছান। 

২০০৭ সালে খোঁজে পাওয়া স্পেন সাম্রাজ্যের জাহাজ ‘নুয়েস্ত্রা সেনরা ডি লেস মার্সিডিজ’। ছবি: দ্য গার্ডিয়ান

এই ঘটনার ৪০০ বছর পর নতুন করে জাহাজটির যৌথ অনুসন্ধানের কাজ শুরু করছে স্পেন ও মেক্সিকো। যৌথ সাংস্কৃতিক মূল্য রাখে এমন সম্পদ অনুসন্ধানে ছয় বছর আগেই দুই দেশের সরকার একটি চুক্তি করে । এই চুক্তির আওতায় উভয় দেশের প্রত্নতাত্ত্বিক ডুবুরি দল আগামী ১০ দিন ধরে হুনকালের অনুসন্ধান চালাবে।  

গত সোমবার দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান। স্পেনের পক্ষে অনুসন্ধান কাজে নেতৃত্ব দেবেন দেশটির ন্যাশনাল মিউজিয়াম অব আন্ডারওয়াটার আর্কিওলজি’র পরিচালক ডক্টর ইভান নেগুয়েরেলা। আর মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউড অব অ্যানথ্রোপলোজি আন্ড হিস্ট্রি’র পক্ষে থাকবেন সংস্থাটির জলমগ্ন প্রত্নসম্পদ বিভাগের উপ-পরিচালক রবার্টো হুনকো। 

এদিকে, ধনসম্পদে ভরপুর হুনকাল খুঁজে বের করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ড. ইভান নেগুয়েরেলা। তিনি বলেন, নাবিকদের বর্ণনা কর্তৃপক্ষ পুঙ্খানুপুঙ্খভাবে নথিবদ্ধ করে রেখেছিল। তাই ডুবে যাওয়া জাহাজটির প্রকৃত অবস্থান সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা রয়েছে । সমুদ্রতলে উদ্ধারকাজ চালাতে এই ধরনের জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।      
 
Related Topics

টপ নিউজ

স্পেন / মেক্সিকো / স্বর্ণ / প্রত্নতাত্ত্বিক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
  • ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
    মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ
  • নাঈম হাসান। ছবি: সংগৃহীত
    পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির
  • ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

Related News

  • কমতে পারে স্বর্ণের দাম, সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণ
  • মূল্যস্ফীতি কমাতে নিত্যপণ্যে কর কমতে পারে মাত্র ০.৫ শতাংশ, স্বর্ণ ও বিদ্যুৎ খাতেও মিলতে পারে ছাড়
  • যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • স্পেনের বিরুদ্ধে কর যুদ্ধে জয় শাকিরার, ফেরত পাচ্ছেন ৫৫ মিলিয়ন ইউরো
  • মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ভাটা: ডলার ও তেলের দাম বাড়ায় স্বর্ণের বড় দরপতন

Most Read

1
মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, কিন্তু ১ ট্রিলিয়ন ডলার আসলে কত টাকা?

2
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সাইনিং মানির বাইরে ডেভেলপারের তৈরি ফ্ল্যাটের ওপরও ১৫% ক্যাপিটাল গেইনস ট্যাক্স দিতে হবে জমির মালিকদের

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ধানমন্ডিতে হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

4
ইরানের ইসফাহানে একটি পারমাণবিক স্থাপনার স্যাটেলাইট চিত্র, ২০২৫ সালের ১১ নভেম্বর। ছবি: ম্যাক্সার
আন্তর্জাতিক

মার্কিন অভিযানের আশঙ্কা: ইউরেনিয়াম ভান্ডার সিল করে দিচ্ছে ইরান, মাইন পাতছে প্রবেশপথে, ধসিয়ে দিচ্ছে সুড়ঙ্গ

5
নাঈম হাসান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পাইপ দিয়ে পেটানো হয় ক্রিকেটার নাঈমকে, থানায় বাবাকেও হেনস্তার অভিযোগ; দুঃখ প্রকাশ সিএমপির

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net