Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

খেলা

সিএনএন
26 May, 2026, 12:30 pm
Last modified: 26 May, 2026, 12:34 pm

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড়ের দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের দলকে যুক্তরাষ্ট্রে অবস্থান করাকে তিনি ‘উপযুক্ত’ মনে করেন না।
সিএনএন
26 May, 2026, 12:30 pm
Last modified: 26 May, 2026, 12:34 pm
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালীন সময়ে ইরানের ফুটবল দলকে যুক্তরাষ্ট্র পুরো সময় সেখানে অবস্থানের অনুমতি না দেওয়ায় দলটি মেক্সিকোতে থাকবে এবং নিজেদের তিনটি ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

শেনবাউম সোমবার (২৫ মে) এক সংবাদ সম্মেলনে বলেন, মার্কিন কর্তৃপক্ষ যখন জানায় যে তারা চায় না ইরান পুরো প্রতিযোগিতার সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করুক, তখন ফিফা তাদের সরকারের সঙ্গে যোগাযোগ করে।  তিনি বলেন, 'ইরানকে মেক্সিকোতে থাকার সুযোগ না দেওয়ার কোনো কারণ আমাদের নেই।'

৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপ চলবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। গ্রুপ জি-তে থাকা ইরান তিনটি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে, ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে মাঠে নামবে তারা।

এদিকে, হোয়াইট হাউস এবং যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চ মাসে বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে পারে, তবে নিরাপত্তাজনিত কারণে তাদের দলকে যুক্তরাষ্ট্রে অবস্থান করাকে তিনি 'উপযুক্ত' মনে করেন না।

ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ শনিবার জানান, পুরো টুর্নামেন্টে দলের বেস অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানায় নেওয়া হবে। সোমবার ফিফা এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে।

তিনি আরও জানান, এই পরিবর্তনের ফলে ভিসাসংক্রান্ত জটিলতা এড়ানো যাবে এবং ইরান এয়ারের সরাসরি ফ্লাইটে মেক্সিকোতে যাতায়াত সহজ হবে।

ফেব্রুয়ারির শেষদিক থেকে ইরানের বিশ্বকাপ পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তখন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে হামলা চালায়, যার ফলে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং ইরান অংশগ্রহণ করবে কি না—তা নিয়েও প্রশ্ন ওঠে।

মার্চে তাজ জানান, নিরাপত্তার কারণে ইরান তাদের গ্রুপ পর্বের ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করছে। একই সময়ে শেনবাউম বলেন, মেক্সিকো তাদের আতিথেয়তা দিতে প্রস্তুত। তবে ফিফা শেষ পর্যন্ত ম্যাচের সূচিতে কোনো পরিবর্তন আনেনি।

এই অনিশ্চয়তা টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা আরও বাড়িয়ে দেয়। এপ্রিলে ট্রাম্পের বৈশ্বিক অংশীদারত্ববিষয়ক দূত পাওলো জামপোলি প্রস্তাব দেন, ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে এই মন্তব্য ইতালির কর্মকর্তারা এবং ফিফা—উভয়ের পক্ষ থেকেই গুরুত্বহীন হিসেবে প্রত্যাখ্যাত হয়।

অন্যদিকে, গত বছর এশিয়ান অঞ্চলের তৃতীয় রাউন্ডের বাছাইপর্বে নিজেদের গ্রুপের শীর্ষে থেকে ইরান টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।

Related Topics

টপ নিউজ

ইরান / ক্লদিয়া শেনবাউম / ফিফা / ২০২৬ ফুটবল বিশ্বকাপ / মেক্সিকো

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইলাস্ট্রেশন: সিএনএন
    যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: টিবিএস
    অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

Related News

  • ইরান কি সারা বিশ্বের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিতে পারবে?
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির অংশ হিসেবে জব্দ থাকা ১২ বিলিয়ন ডলার ছাড়ের দাবি ইরানের
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
  • ইরানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্রের নতুন হামলা যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন: ইরান
  • ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনায় মার্কিন হামলার পর ফের বেড়েছে তেলের দাম

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইলাস্ট্রেশন: সিএনএন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে পর্যটনে নজিরবিহীন ধস: ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক সংকেত

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

অসাবধানতার কারণে জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে হামলা, গ্রেপ্তার ৩০: ডিজি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net