Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
June 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, JUNE 06, 2026
বিমূর্ত ধারার চিত্রকর্মকে যেভাবে অনুপ্রাণিত করেছে আরবি হরফ

ফিচার

টিবিএস ডেস্ক
24 February, 2020, 03:45 pm
Last modified: 25 February, 2020, 05:47 pm

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

বিমূর্ত ধারার চিত্রকর্মকে যেভাবে অনুপ্রাণিত করেছে আরবি হরফ

নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রে আর্ট গ্যালারিতে চলছে আরব দেশের বিভিন্ন গোত্রের চিত্রশিল্পীদের আঁকা প্রায় ৯০টি প্রিন্ট ও পেইন্টিংয়ের প্রদর্শনী। সেগুলোতে ঔপনিবেশিকতা থেকে উত্তরণ ও জাতি গঠনের আলোড়িত দশকগুলোকে ফোকাস করা হয়েছে।
টিবিএস ডেস্ক
24 February, 2020, 03:45 pm
Last modified: 25 February, 2020, 05:47 pm
চলছে প্রদর্শনী। ছবি: দ্য নিউইয়র্ক টাইমস

কয়েক বছর ধরে আন্তর্জাতিক শিল্প-প্রেক্ষাপটে আরব্যের প্রভাব দিন দিন বাড়ছে। নিলাম ঘর ও অবকাঠামোর জাদুঘরে এগুলোর শৈলী পাচ্ছে বিশেষ সমাদর। কিন্তু এর নিজস্ব বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডলের শিল্প এখনো এইসব নতুন কৌতূহলের যথাযোগ্য অংশীদার হতে পারেনি; অন্তত যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নয়। 

এরইমধ্যে নিউইয়র্ক ইউনিভার্সিটির গ্রে আর্ট গ্যালারিতে ১৪ জানুয়ারি থেকে চলছে "টেকিং শেপ: অ্যাবস্ট্রাকশন ফ্রম দ্য আরব ওয়ার্ল্ড, ১৯৫০'স-১৯৮০'স" শিরোনামে এক চিত্রপ্রদর্শনী। চলবে ৪ এপ্রিল পর্যন্ত। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

ঔপনিবেশিকতা থেকে উত্তরণ ও জাতি গঠনের সেই আলোড়িত দশকগুলোকে ফোকাস করা হয়েছে এই প্রদর্শনীতে জায়গা পাওয়া ছবিগুলোতে। আলজেরিয়া থেকে শুরু করে ইরাক পর্যন্ত বিভিন্ন আরব দেশের আরব, বর্বর, ইহুদি ও অন্যান্য গোত্রের চিত্রশিল্পীদের প্রায় ৯০টি প্রিন্ট ও পেইন্টিং সংগ্রহ করে এখানে হাজির করছেন গ্রে আর্ট গ্যালারির কিউরেটর লিন গামপার্ট এবং সংযুক্ত আরব আমিরাতের বার্জিল আর্ট ফাউন্ডেশনের কিউরেটর সুহেলা তাকেস। 

মাদিহা ওমরের চিত্রকর্ম

এই চিত্রশিল্পীদের অধিকাংশেরই ছিল ইউরোপিয়ান কিংবা আমেরিকান শিক্ষা। এর পাশাপাশি অপরিচিত স্যান্ডি প্যালেট ও কিছু অপ্রত্যাশিত ডিটেইলও ছবিগুলোতে খুঁজে পাওয়া যায়। এগুলোর ধরনের সঙ্গে অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম ধারার শিল্পকর্মের প্রভাব, ওই ধারার আমেরিকান-জার্মান চিত্রশিল্পী জোসেফ অ্যালবার্সের লুসিড কালারের এক ধরনের মিল পাওয়া গেছে। 

তবে এক জায়গায় এগুলোর সঙ্গে ইউরোপিয়ান শিল্পীদের কাজের অমিল রয়েছে। আরব শিল্পীরা ভিজুয়াল আর্টে এক প্রাচীন ঐতিহ্যের বর্ণমালাও জুড়ে দিয়েছেন।

সিরিয়াতে জন্ম নেওয়া, ওয়াশিংটনের করকরান স্কুল অব দ্য আর্টস অ্যান্ড ডিজাইনের সাবেক শিক্ষার্থী মাদিহা ওমরের কথাই ধরা যাক। আরবি হরফগুলোকে ধর্মনিরপেক্ষতার একটি বাহন, নিজের মতো ওয়েস্টার্ন পেইন্টিং করার একটি অবলম্বন হিসেবে ব্যবহার করেছেন এই শিল্পী। 

১৯৭৮ সালে জলরঙে আঁকা শিরোনামহীন এক ছবিতে উজ্জ্বল নীল ও লাল রঙের খেলায় তিনি বিমূর্ত ধারার সঙ্গে প্রাচীন মেসোপটেমীয় অর্ধচন্দ্ররেখা ফুটিয়ে তুলেছেন। কাগজের এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত এই অর্ধচন্দ্ররেখাগুলো এমন ন্যারেটিভ মোশনে আঁকা হয়েছে, দেখে লেখালেখির কথাও মনে আসবে দর্শকের।

ওমর আল-নাগদির চিত্রকর্ম

তবে মিসরীয় শিল্পী ওমর আল-নাগদির ছবিতে হরফগুলো, বিশেষ করে 'আলিফ' হরফটির ব্যবহার এমন দারুণ এক ভার্টিক্যাল স্ট্রোকে আঁকা হয়েছে, যেটি একইসঙ্গে ধর্মীয় মহিমাও প্রকাশ করে।

জর্ডিয়ান প্রিন্সেস ওয়াজদান আলির ১৯৭৭ সালে আঁকা এক তৈলচিত্রে ধবধবে সাদা ক্যানভাসে লাল, নীল, কমলা ও কালো রঙের রেখায় ফুটে ওঠা আরেকটি দারুণ চিত্রকর্ম জায়গা পেয়েছে প্রদর্শনীটিতে। 

অন্যদিকে, শুধু আরবি হরফ নয়, উত্তর আফ্রিকান তিফিনাগ অক্ষর দিয়েও ক্যানভাস ভরে তুলেছেন মরোক্কান দুই চিত্রশিল্পী আহমেদ সেরকাই ও জিলালি গারবাই। সেরকাইয়ের 'আলিয়া' ও 'লা মিররস রুজেস' ছবি দুটি মোটা কালো কিংবা রক্তিভ রেখায় এমন একটি জটিল ক্রিসক্রস প্যাটার্নকে বিভক্ত করে দিয়েছে, যে রেখাটিকে দেখতে অনেকটাই বর্বর জাতির পতাকার ওপর থাকা তিফিনাগ অক্ষর 'ইয়াজ'-এর মতো দেখায়।

জিলালি গারবাইয়ের চিত্রকর্ম

আবার, ১৯৬৯ সালে আঁকা 'কম্পোজিশন' ছবিটিতে গারবাই গাঢ় কালো ফাঁস ও বাঁককে আলাদা করতে গিয়ে, ডিমের মতো দেখতে হলুদ ও সাদার একটি অমিশ্রিত রঙের বিস্ফোরণ ঘটিয়েছেন। সব মিলিয়ে এখানে এমন এক দ্ব্যর্থকতা তৈরি হয়েছে, দ্বিধা জাগে- এটি কোনো হরফ নাকি ড্রয়িং? এটি কি আলঙ্কারিক নাকি বিমূর্ত ধারার ছবি? লাল রঙের এই বিস্ফোরণ আনন্দ বোঝাচ্ছে, নাকি বেদনা? তবে কোনো না কোনোভাবে ছবিকে পাথরের মতোই নিরেট করে তুলতে পেরেছেন গারবাই।

Related Topics

টপ নিউজ

চিত্র প্রদর্শনী / যুক্তরাষ্ট্র

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত
  • ছবি: সংগৃহীত
    তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের
  • ছবি: হিন্দুস্তান টাইমস
    প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 
  • ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
    সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের
  • ছবি: সংগৃহীত
    সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ
  • ছবি: রয়টার্স
    ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

Related News

  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের
  • ইরানি ড্রোন ভূপাতিত করার পর গরুক, কেশম দ্বীপে মার্কিন হামলা; জবাবে আঞ্চলিক ‘শত্রু ঘাঁটিতে’ হামলার দাবি আইআরজিসির
  • মার্কিন নৌ অবরোধে যেভাবে তেল থেকে প্রায় ৬ বিলিয়ন ডলার রাজস্ব হারাচ্ছে ইরান
  • ‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প
  • ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

আসন্ন বাজেটে বড় কর ছাড় পাচ্ছে সোলার, ইভি ও ইলেকট্রনিক্স খাত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব বাংলাদেশের

3
ছবি: হিন্দুস্তান টাইমস
আন্তর্জাতিক

প্রত্যাবাসনের জন্য নাগরিকত্ব যাচাই দ্রুত করতে বাংলাদেশের প্রতি ভারতের আহ্বান 

4
ঘটনাস্থলে পাঠানো উদ্ধারকারী দল নিহতদের গণকবরে দাফন করে। ছবি: আগাদেজ গভর্নরেটের ফেসবুক পেজ থেকে নেওয়া
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল প্রায় ৫০ জনের

5
ছবি: সংগৃহীত
খেলা

সময় টিভি, বিটিভি ও টি স্পোর্টসে দেখা যাবে ফিফা বিশ্বকাপ

6
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘বহু বছর ধরে আমেরিকার কাছ থেকে ফায়দা তুলেছে ভারত, এখন পরিস্থিতি উল্টে গেছে’: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net