Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
June 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JUNE 18, 2026
এবার জিততেই দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম

খেলা

টিবিএস রিপোর্ট
09 March, 2022, 05:25 pm
Last modified: 09 March, 2022, 05:29 pm

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

এবার জিততেই দক্ষিণ আফ্রিকা যাবেন তামিম

কয়েকটি দেশ আছে, যেখানে জেতাটা এখনও বাংলাদেশের কাছে স্বপ্ন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। বাকি সব দেশের মতো বাংলাদেশও প্রোটিয়াদের ঘরের মাঠে দিশা খুঁজে পায় না। দক্ষিণ আফ্রিকাতে খেলা ১৯টি (৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবগুলোতে হেরেছে বাংলাদেশ।
টিবিএস রিপোর্ট
09 March, 2022, 05:25 pm
Last modified: 09 March, 2022, 05:29 pm
সংবাদ সম্মেলনে কথা বলছেন তামিম ইকবাল, পাশেই দাঁড়িয়ে বড় ভাই নাফিস ইকবাল (ডানে)। ছবি: বিসিবি

একটা সময় ছিলো, যখন সম্মানজনক হারের জন্য লড়তো বাংলাদেশ ক্রিকেট দল। বিদেশ সফরের আগে বলা হতো, 'ভালো ক্রিকেট খেলতে চাই।' সময়ের ব্যবধানে সেই বাস্তবতা বদলেছে, যেকোনো দেশেই জয়ের সন্ধানে থাকে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মতো বিরুদ্ধ কন্ডিশনে টেস্টে বিজয় কেতন উড়িয়েছে বাংলাদেশ। 

এরপরও কয়েকটি দেশ আছে, যেখানে জেতাটা এখনও বাংলাদেশের কাছে স্বপ্ন। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা অন্যতম। বাকি সব দেশের মতো বাংলাদেশও প্রোটিয়াদের ঘরের মাঠে দিশা খুঁজে পায় না। এখন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাতে খেলা ১৯টি (৬ টেস্ট, ৯ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি) ম্যাচের সবগুলোতে হেরেছে বাংলাদেশ। তবে এবার জেতার জন্যই দক্ষিণ আফ্রিকা যাবেন বলে জানালেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।  

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে তিন ভাগে ভাগ হয়ে দক্ষিণ আফ্রিকা যাবে বাংলাদেশ দল। বাস্তবতার বিচারে টেস্ট নিয়ে তেমন স্বপ্ন না থাকলেও প্রিয় ফরম্যাট ওয়ানডেতে জয়ের লক্ষ্য বাংলাদেশের। তামিম মনে করেন, ওয়ানডে ক্রিকেটে নিজেদের পারফরম্যান্সের বিচারে দক্ষিণ আফ্রিকা সফরে জয়ের লক্ষ্য ছাড়া অন্য কিছু বলা উচিত হবে না।

তবে তামিম জানেন, কাজটা অনেক কঠিন। বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, 'আমরা এমন একটা পর্যায়ে আছি ওয়ানডে ক্রিকেটে, জেতা ছাড়া অন্য কিছু বলাটা উচিত হবে না আসলে। অবশ্যই জয়ের লক্ষ্য নিয়েই যাব। সাথে এটাও সত্যি যে, এটা কঠিন।'

দক্ষিণ আফ্রিকা সফরে যে নিজেদের রেকর্ড ভালো নয়, সেটা মনে করালেন তামিম। তবে রেকর্ড বদলাতে সময় লাগে না, এই বিশ্বাসও আছে তার, 'ওখানে আমাদের রেকর্ড অতটা ভালো নয়। রেকর্ড জিনিসটাই এমন যে, যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। দারুণ উদাহরণ ছিল, নিউজিল্যান্ড টেস্ট। যেখানে আমরা অনেকদিন যেকেনো ফরম্যাটেই ভালো খেলিনি। আামরা ওই জিনিসটা পরিবর্তন করতে পেরেছি।'

এবার দক্ষিণ আফ্রিকাতেও রেকর্ড বদলানোয় চোখ বাংলাদেশের। তামিমের ভাষায়, 'আমরা চেষ্টা করব যে রেকর্ডটা আমাদের দক্ষিণ অফ্রিকায় আছে, ওটা যেন পরিবর্তন করতে পারি। আমরা সবাই জানি এটা চ্যালেঞ্জিং। ওদের কন্ডিশনে ওরা খুবই ভালো দল। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব।'

আগের মতো করে 'ভালো ক্রিকেট খেলব' বলে দেশ ছাড়তে চান না তামিম। তার দৃষ্টিতে কেবলই জয়। জাতীয় দলের অভিজ্ঞ এই ওপেনার বলেন, 'এটা না যে, আমি বলে যাব আমরা ভালো ক্রিকেট খেলতে চাই, যেটা হয়তো আজ থেকে ১০ বছর আগে বলতাম। আমি অবশ্যই জিততে চাই। ওটা করার জন্য যা যা করার দরকার, তা করব। তারপর যদি ফল পক্ষে আসে, খুব ভালো। যদি না আসে, আমরা আবারও কঠিন পরিশ্রম করব।'

Related Topics

টপ নিউজ

তামিম ইকবাল / বাংলাদেশ ক্রিকেট দল / বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি হলেন তামিম
  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি
  • জীবনে প্রথম ভোট দিয়ে আনন্দিত তামিম ইকবাল

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net