Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
বিপিএলের ড্রাফটের আগের দিন মালিকানা হারাল ঢাকার ফ্র্যাঞ্চাইজি

খেলা

26 December, 2021, 08:00 pm
Last modified: 26 December, 2021, 08:03 pm

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

বিপিএলের ড্রাফটের আগের দিন মালিকানা হারাল ঢাকার ফ্র্যাঞ্চাইজি

ঢাকা স্টার্স নামের দলটির মালিকানা পেয়েছিল রুপা ফেব্রিকস লিমিটেড অ্যান্ড মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম)। ফ্রাঞ্চাইজিটি লোগো উন্মোচন করাসহ ক্রিকেটারও দলে ভেড়াচ্ছিল। সৌম্য সরকারকে দলে নিয়েছিল তারা। কিন্তু ড্রাফটের আগের দিন মালিকানা থেকেই বাদ পড়ল তারা।
26 December, 2021, 08:00 pm
Last modified: 26 December, 2021, 08:03 pm

আগামী ২১ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ছয়টি দলের মালিকানা ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। মালিকানা ঠিক গড়ে ক্রিকেটার দলে ভেড়ানো শুরু করে দিয়েছে ফ্রাঞ্চাইজিগুলো। ২৭ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে প্লেয়ার্স ড্রাফট থেকে দল গোছাবে তারা। এর আগের দিন হঠাৎ-ই বদলে গেল ঢাকা দলটির মালিকানা। 

ঢাকা স্টার্স নামের দলটির মালিকানা পেয়েছিল রুপা ফেব্রিকস লিমিটেড অ্যান্ড মার্ন স্টিল লিমিটেড (কনসোর্টিয়াম)।  ফ্রাঞ্চাইজিটি লোগো উন্মোচন করাসহ ক্রিকেটারও দলে ভেড়াচ্ছিল। সৌম্য সরকারকে দলে নিয়েছিল তারা। কিন্তু ড্রাফটের আগের দিন মালিকানা থেকেই বাদ পড়ল তারা। বিষয়টি নিশ্চিত করেছেন দুদিন আগে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের পদে আসীন হওয়া জালাল ইউনুস। 

বিসিবির এই পরিচালক জানিয়েছেন, নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ এক কোটি ও 'গ্যারান্টি মানি' বাবদ ৪ কোটি টাকাসহ মোট ৫ কোটি টাকার পে অর্ডার বিসিবিকে দেওয়ার কথা ছিল তাদের। নির্ধারিত সময়ের মধ্যে তা দিতে না পারায় মালিকানা হারিয়েছে ফ্রাঞ্চাইজিটি। 

দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জালাল ইউনুস বলেন, 'পে অর্ডার জটিলতায় বাদ দেয়া হয়েছে ঢাকা স্টার্সের ফ্র্যাঞ্চাইজিকে। নির্ধারিত সময়ের মধ্যে পে অর্ডার দিতে পারেনি তারা। এ কারণেই এই সিদ্ধান্ত।' পে অর্ডার জমা দেওয়ার শেষ সময় ছিল গত বৃহস্পতিবার। কিন্তু ফ্র্যাঞ্চাইজিটি জমা দিতে এসেছিল রোববার।

যদিও ফ্র্যাঞ্চাইজিটি ভিন্ন তথ্য দিয়েছে। তাদের দাবি, বিসিবির কাছ থেকে দুদিন সময় চেয়ে নিয়েছিল তারা। রোববারই পে অর্ডার জমা দেওয়ার কথা ছিল তাদের। কিন্তু বিসিবি এর মধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ঢাকা স্টার্সের মালিকানায় তারা থাকতে পারছে না। 

তাহলে ঢাকার মালিকানায় কে থাকবে? এ ক্ষেত্রে বিসিবিই মালিকানায় থাকছে। সূত্র মারফত জানা গেছে, সোমবারের ড্রাফটে ঢাকার দল গোছাবে বিসিবি। দায়িত্বে থাকবেন নির্বাচক হাবিবুল বাশার। টুর্নামেন্ট শুরু হতে বাকি থাকায় বিসিবি দল গুছিয়ে রাখবে। পরে মালিকানা বিক্রি করতে পারলে নতুন ফ্র্যাঞ্চাইজিকে দেখা যাবে। না হলে বিসিবিই মালিকানায় থাকবে। 

আগামী ২১ জানুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি শেষ হবে বিপিএল। ছয় দলের অংশগ্রহণের এই আসরটি ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, ম্যাচ হবে ৩৪টি। তিনটি ভেন্যুতে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যু তিনটি হলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

Related Topics

টপ নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) / ঢাকা স্টার্স / মালিকানা / বিসিবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা নিয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ 
  • তামিমের নেতৃত্বে বিসিবির অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়ে রিটের ওপর শুনানি ২১ মে
  • বিসিবিকে ‘বাপের দোয়া বোর্ড’ বললেন হাসনাত; ‘এটি পরিবহনের স্ট্যান্ড নয়’ পাল্টা উত্তর স্বরাষ্ট্রমন্ত্রীর
  • নিজেকে বিসিবির বৈধ সভাপতি দাবি করে আইসিসির হস্তক্ষেপ চাইলেন বুলবুল
  • বিসিবি পর্ষদ বাতিল, তামিমের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net