Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
কাল ঢাকা আসছেন নতুন কোচ ফিল সিমন্স

খেলা

15 October, 2024, 11:15 pm
Last modified: 20 October, 2024, 02:00 pm

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

কাল ঢাকা আসছেন নতুন কোচ ফিল সিমন্স

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কাল ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়ারা আসবে ভোরে, এর কয়েক ঘণ্টা পর ঢাকা এসে পৌঁছাবেন শান্ত-মিরাজদের নতুন কোচ ফিল সিমন্স।
15 October, 2024, 11:15 pm
Last modified: 20 October, 2024, 02:00 pm

কাগজে কলমে এখনও জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে দুদিনের মধ্যেই তিনি সাবেক হয়ে যাবেন। ইতোমধ্যে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে তাকে, করা হয়েছে ৪৮ ঘণ্টার সাসপেন্ড। এই সময়ের পরই তাকে বরখাস্ত করা হবে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

মঙ্গলবার জরুরি ভিত্তিতে ঢাকা সংবাদ সম্মেলনে নতুন কোচের নামও ঘোষণা করেন তিনি। প্রধান কোচের দায়িত্ব নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স। প্রাথমিকভাবে তার সঙ্গে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দিতে কালই (বুধবার) ঢাকা আসছেন সিমন্স। এমিরেটসের একটি ফ্লাইটে ১৬ অক্টোবর সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা পৌঁছাবেন তিনি। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে কাল ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলও। প্রোটিয়ারা ভোর সাড়ে ৪টায় ঢাকা এসে পৌঁছাবে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশের এই সিরিজের প্রথম টেস্ট আগামী ২১ অক্টোবর মিরপুর স্টেডিয়ামে শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে ২৯ অক্টোবর। এই সিরিজ থেকেই দায়িত্ব নিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হওয়া সিমন্স। 

তাকে কোচ হিসেবে ঘোষণা করে ফারুক আহমেদ বলেন, 'তিনি হচ্ছেন এক ওয়েস্ট ইন্ডিয়ান। বেশ কয়েকটি জাতীয় দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, ফিল সিমন্স। তিনি ওয়েস্ট ইন্ডিজে দুই মেয়াদে হেড কোচ ছিলেন আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আফগানিস্তানের।' 

'ভাবতে পারেন ওয়েস্ট ইন্ডিজের বাইরে কোনো বিগ নেম নাই। তিনি কোচ এবং তার ট্র্যাক রেকর্ড খুব ভালো। তিনি অনেকগুলো ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কাজ করেছেন। পাকিস্তানে এখনও কাজ করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে মেজর লিগে কাজ করেছেন। মোটামুটি সমৃদ্ধ তার ক্যারিয়ার। বুঝতে হবে এটা আমাদের অন্তর্বর্তীকালীন সময়, লম্বা সময়ের জন্য না। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই প্রাথমিক চুক্তিটা।' যোগ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১১ বছর খেলেছেন সিমন্স। ১৯৮৮ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ক্যারিবীয়দের হয়ে ২৬টি টেস্ট ও ১৪৩টি ওয়ানডে খেলেছেন সাবেক এই ব্যাটিং অলরাউন্ডার। ২০০৪ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন তিনি। এক বছর জিম্বাবুয়ের কোচের দায়িত্ব পালন করেন তিনি। দুই দফায় ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব সামলানো সিমন্স আয়ারল্যান্ড ও আফগানিস্তানের প্রধান কোচের পদেও ছিলেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কোচিং করানোর অভিজ্ঞতা আছে তার।  

Related Topics

টপ নিউজ

ফিল সিমন্স / প্রধান কোচ / বাংলাদেশ ক্রিকেট দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বিশ্বকাপে বাংলাদেশের না থাকা ক্রিকেটের জন্য দুঃখজনক: ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন
  • বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ২১ জানুয়ারির মধ্যে
  • শ্রীলঙ্কা নয়, ভারতেই বাংলাদেশকে বিশ্বকাপ খেলতে বলল আইসিসি; দেবে বিকল্প ভেন্যু—দাবি ভারতীয় মিডিয়ার
  • বিসিবি নির্বাচন করলে জিততাম কোনো সন্দেহ নাই: তামিম ইকবাল
  • তামিমের দ্রুত বিদায়ের পর হাল ধরেছেন ইমন ও শান্ত

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net