Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
June 02, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JUNE 02, 2026
নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ

খেলা

টিবিএস ডেস্ক
28 September, 2024, 08:45 pm
Last modified: 29 September, 2024, 01:42 pm

Related News

  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

নেইমারের ফেরার জন্য সবাইকে ধৈর্য ধরতে বললেন ব্রাজিল কোচ

আগামী মাসে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল, স্বভাবতই দলে নেই চোটে থাকা নেইমার। তবে কঠিন সময় পার করতে থাকা ব্রাজিল দলে অনেকেই তাকে দেখতে চান।
টিবিএস ডেস্ক
28 September, 2024, 08:45 pm
Last modified: 29 September, 2024, 01:42 pm

হাঁটুর ইনজুরির কারণে প্রায় এক বছর ধরে মাঠের বাইরে থাকা নেইমারের পুরোপুরি সুস্থ হতে যতোটা সময় দরকার, সেটা তাকে দেওয়া হবে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। তারকা ফরোয়ার্ড নেইমারের ফেরার জন্য ব্রাজিলিয়ান ভক্ত-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি।

গত বছর অক্টোবরে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েন বার্সেলোনা ও পিএসজির সাবেক তারকা নেইমার। এই চোটে তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে। গত জুলাইয়ে অনুশীলনে ফিরলেও জাতীয় দলে ফেরা হয়নি ৩২ বছর বয়সী নেইমারের। তার ক্লাব আল হিলালের কোচ হোর্হে জেসুস জানিয়েছেন, মাঠে ফেরার জন্য এখনও পুরোপুরি প্রস্তুত নন নেইমার।

আগামী মাসে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল, স্বভাবতই দলে নেই চোটে থাকা নেইমার। তবে কঠিন সময় পার করতে থাকা ব্রাজিল দলে অনেকেই তাকে দেখতে চান। কাতার বিশ্বকাপ থেকে শুরু হওয়া দুঃসময়ে নেইমারের ওপর ভরসা রাখতে চান তারা। 

এদের সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে দরিভাল বলেছেন, 'আমরা সবাই তার গুরুত্ব সম্পর্কে জানি। আমরা তার অপেক্ষায় আছি। কিন্তু এ জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। অক্টোবর, নভেম্বর কিংবা ফেব্রুয়ারি, কখন সে দলে ফিরছে; সেটা বিষয় নয়। তাকে পুরোপুরি আত্মবিশ্বাসী হতে হবে, একইসঙ্গে পুরোপুরি ফিট হয়েই দলে ফিরতে হবে।'

বাছাইপর্বের ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের তিন তারকা ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো ও এন্দ্রিককে দলে ডেকেছেন দরিভার। তাদের সঙ্গে আক্রমণভাগে রাখা হয়েছে বার্সেলোনা উইঙ্গার রাফিনিয়া ও আর্সেনাল ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে। মাঝমাঠ সাজিয়েছেন আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতাদের নিয়ে।

সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরে যাওয়া ব্রাজিল বাছাইপর্বে ৮ ম্যাচে এখন পর্যন্ত মাত্র ১০ পয়েন্ট সংগ্রহ করেছে। লাতিন অঞ্চলের বাছাইয়ে প্যারাগুয়ের থেকে এক পয়েন্টে এগিয়ে তালিকার পঞ্চম স্থানে আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আগামী ১০ অক্টোবর সান্তিয়াগোতে চিলি এবং এর পাঁচ দিন পর ব্রাসিলিয়াতে পেরুর বিপক্ষে খেলবে ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।

রক্ষণভাগ: দানিলো, আবনের, ভ্যান্ডারসন, গিলের্মো আরানা, ব্রেমার, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: রদ্রিগো, এনদ্রিক, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রাফিনিয়া।

Related Topics

নেইমার / দরিভাল জুনিয়র / ব্রাজিল ফুটবল দল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
    পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
  • প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
    আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল
  • ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
    ‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প
  • পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
    পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি
  • ফাইল ছবি/রয়টার্স
    যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

Related News

  • বার্সা, পিএসজি, আল-হিলাল হয়ে সেই সান্তোসেই ফিরছেন নেইমার
  • নেইমারকে ছেড়ে দিলো আল-হিলাল, নতুন ঠিকানা সান্তোস? 
  • ১২ ম্যাচ পর হার আর্জেন্টিনার, প্যারাগুয়ের বিপক্ষে হারল ব্রাজিল
  • ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস
  • ২০২৬ বিশ্বকাপে সমালোচকদের দেখে নেওয়ার হুংকার ব্রাজিল কোচের

Most Read

1
পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা
ফিচার

পটাশ-চিনি বার্ন: অনলাইনে প্রতারণার ফাঁদে পড়ে যেভাবে হাত হারাচ্ছে কিশোরী-যুবতীরা

2
প্রধান অভিযুক্ত সোহেল রানা। ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি শুধু বাচ্চারে টুকরো করেছি, ধর্ষণ করেছে ডলার, মারছে ডলার: রামিসা হত্যার প্রধান আসামি সোহেল

3
ট্রাম্প ও নেতানিয়াহু। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘তুমি বদ্ধ উন্মাদ, সবাই এখন তোমাকে ঘৃণা করে’: লেবানন নিয়ে ফোনালাপে বিবি-র ওপর চটলেন ট্রাম্প

4
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

6
ফাইল ছবি/রয়টার্স
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বন্ধ করে দিল ইরান, হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধের ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net