Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করলো পিসিবি

খেলা

টিবিএস ডেস্ক
10 July, 2024, 01:50 pm
Last modified: 10 July, 2024, 02:01 pm

Related News

  • ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পরিণতির কথা তুলে ধরে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

ওয়াহাব-রাজ্জাককে বরখাস্ত করলো পিসিবি

প্রধান নির্বাচকের পদ হারালেও ৭ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন ওয়াহাব। গত এপ্রিলে দায়িত্ব পান রাজ্জাক, সাবেক এই অলরাউন্ডার পুরুষ ও নারী; দুই দলেরই নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
টিবিএস ডেস্ক
10 July, 2024, 01:50 pm
Last modified: 10 July, 2024, 02:01 pm

শিরোপা স্বপ্ন নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু শিরোপা তো দূরের কথা, পরের রাউন্ডেই যেতে পারেনি বাবর আজমের দল। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হার মানার আগে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। পরের দুটি ম্যাচ জিতলেও তা যথেষ্ট হয়নি, মেলেনি সুপার এইটের টিকেট।

বিশ্বকাপ জিততে গিয়ে প্রথম রাউন্ড থেকেই বাদ, তখন থেকেই পাকিস্তান ক্রিকেট দল নিয়ে সমালোচনা হয়ে আসছে। দেশটির সাবেক ক্রিকেটাররা চরম হতাশা প্রকাশ করা থেকে শুরু করে নিজেদের দল নিয়েই ব্যঙ্গ-বিদ্রুপ করেন। ভারতের বিপক্ষে হারের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত দেন। 'মেজর সার্জারি' দরকার বলে মন্তব্য করেন তিনি।

সেই পথে প্রথম পদক্ষেপটা নিয়ে ফেললো পাকিস্তান। নির্বাচক কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে বরখাস্ত করেছে দেশটির ক্রিকেট বোর্ড। পিসিবির বিবৃতিতে জানানো হয়েছে, ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাক পাকিস্তানের নির্বাচক কমিটিতে আর থাকছেন না। ওয়াহাব পুরুষ দলের নির্বাচক কমিটিতে ছিলেন। পুরুষ ও নারী; দুই দলেরই নির্বাচক ছিলেন রাজ্জাক। নির্বাচক কমিটি পুনর্গঠন করে পরে জানানো হবে। 

এই সিদ্ধান্ত নিতে কোচ, ম্যানেজারসহ দলের অনেক সঙ্গেই কথা বলেছে পিসিবি। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, 'খেলোয়াড়, কোচিং স্টাফসহ বিভিন্ন পক্ষের সঙ্গে আলাপ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর ছেলেদের দলের প্রধান নির্বাচক করা হয় ওয়াহাবকে। যদিও নির্বাচক কমিটির প্রধান হিসেবে বেশিদিন দায়িত্ব পালন করা হয়নি পাকিস্তানের সাবেক এই পেসারের, হারাতে হয় এই পদ। তবে ৭ সদস্যের নির্বাচক কমিটিতে ছিলেন ওয়াহাবকে। রাজ্জাক দায়িত্ব পান গত এপ্রিলে, সাবেক এই অলরাউন্ডার পুরুষ ও নারী; দুই দলেরই নির্বাচক হিসেবে কাজ করে আসছিলেন।  

Related Topics

টপ নিউজ

ওয়াহাব রিয়াজ / আবদুল রাজ্জাক / পাকিস্তান ক্রিকেট দল / পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পরিণতির কথা তুলে ধরে পাকিস্তানকে সতর্ক করল আইসিসি
  • বাংলাদেশকে সমর্থন জানিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান
  • কোনো বল না গড়িয়েই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত
  • ‘পাকিস্তান ক্রিকেটে ট্যালেন্ট কোথায়’- প্রশ্ন শোয়েবের
  • শোয়েব আখতারের চোখে বাবর আজম কেন ‘ভণ্ড’

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net