Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 31, 2026
পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ায় পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

খেলা

টিবিএস রিপোর্ট
05 April, 2024, 11:00 pm
Last modified: 05 April, 2024, 11:03 pm

Related News

  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

পাকিস্তানের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ায় পাঁচ বছর নিষিদ্ধ উসমান খান

সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান। যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলবেন মর্মে তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি।
টিবিএস রিপোর্ট
05 April, 2024, 11:00 pm
Last modified: 05 April, 2024, 11:03 pm

শর্তভঙ্গের অভিযোগে উসমান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই নিষেধাজ্ঞার কারণে ২০২৯ পর্যন্ত ইসিবি আয়োজিত কোনো ধরনের টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না উসমান। যার অর্থ, এই পাকিস্তানি ব্যাটসম্যান আইএলটি, টি-টেনের মতো লিগগুলোতে খেলতে পারবেন না। 

সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের হয়ে খেলার কথা থাকলেও সম্প্রতি পাকিস্তান জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় সেখানে যোগ দেওয়ার সম্মতি জানান উসমান। যা ইসিবির সঙ্গে হওয়া তার চুক্তির শর্তভঙ্গ। কারণ উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলবেন মর্মে তাকে এতদিন সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে আসছিল ইসিবি। 

পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করে উসমান সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন কি না, সেটাই তদন্ত করছিল দেশটির ক্রিকেট বোর্ড। তদন্ত শেষে ইসিবি জানিয়েছে, উসমান ইসিবির সঙ্গে চুক্তি লঙ্ঘন করেছেন।  আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে তারা। 

সেই বিজ্ঞপ্তিতে ইসিবি বলেছে, 'উসমান সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলা নিয়ে মিথ্যা বলেছে। সে ইসিবি কর্তৃক সুবিধা গ্রহণ করেছে, এটা স্পষ্ট সে আর ইসিবির হয়ে খেলতে চায় না কিংবা সংযুক্ত আরব আমিরাতের হয়ে খেলতে হলে বাকি যে প্রক্রিয়া মেনে চলতে হবে, সেটা সম্পূর্ণ করতে চায় না।' নিয়ম অনুযায়ী, আরব আমিরাতের হয়ে খেলার যোগ্যতা অর্জন করতে তিন বছর সেখানে থাকতে হয়। 

উসমানের আরব আমিরাতে পাড়ি জমানোর তিন বছর হলেও এই সময়ের মধ্যে পিএসএল, বিপিএল খেলতে অনেক দিন তিনি দেশটির বাইরে ছিলেন। তাই প্রক্রিয়ার মেয়াদ পূরণ হতে এখনও ১৪ মাস বাকি রয়েছে। যার আগেই উসমান পাকিস্তানের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। 

Related Topics

টপ নিউজ

উসমান খান / পাকিস্তান ক্রিকেট দল / সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট দল / নিষেধাজ্ঞা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
    কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ
  • ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
    ‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!
  • ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস
  • ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
    ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ
  • নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
    ৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর
  • ১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
    চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

Related News

  • মান নিয়ে প্রশ্ন: ২০ বছর পর ভারতীয় আম আমদানিতে জাপানের নিষেধাজ্ঞা
  • ফ্লোটিলা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, ইসরায়েলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের ওপর নিষেধাজ্ঞা দিল ফ্রান্স
  • পণ্য ও সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা
  • চীনের ‘অ্যান্টি-স্যাংশন’ আইন কী এবং এটি কীভাবে কাজ করে?
  • অভিবাসী ইস্যুতে চীনের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত যুক্তরাষ্ট্র

Most Read

1
ব্রাহ্মণবাড়িয়া জেলা কওমী ছাত্র ঐক্য পরিষদের নেতা হাফেজ নাসুরুল্লাহ মুয়াজ ফেসবুকে ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনীর ফটোকার্ডে লাল ক্রসচিহ্ন দিয়ে পোস্ট দেন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কওমি শিক্ষার্থীদের বাধায় ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী, সংস্কৃতিপ্রেমীদের ক্ষোভ

2
ইলাস্ট্রেশন: ওয়াল স্ট্রিট জার্নাল
আন্তর্জাতিক

‘অমরত্বের’ সন্ধানে পুতিন: চলছে ২৬ বিলিয়ন ডলারের প্রকল্প, করতে চান অঙ্গ ‘মেরামত’!

3
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

গ্রিন কার্ড পেতে অধিকাংশ অভিবাসীকে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে না: ডিএইচএস

4
ভিয়েতনামে ট্রাম্পের হোটেল ও গলফ মাঠ তৈরির প্রকল্প এলাকা। ছবি: এফটি
আন্তর্জাতিক

ট্রাম্পের গলফ মাঠ তৈরির জন্য সমাধিক্ষেত্র সরাচ্ছে ভিয়েতনাম; কবর খুঁড়ে তোলা হচ্ছে দেহাবশেষ

5
নিহত রাম সিং ও তার দ্বিতীয় স্ত্রী সুরজ্ঞান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

৫ মাসের পরিকল্পনা, ছুরিকাঘাত, জ্বলন্ত গাড়ি: ভারতে যেভাবে পরিবারের চার সদস্যকে হত্যা করল কিশোর

6
১৬ মে ২০১৭ তারিখে দক্ষিণ ইসরায়েলের ওভদা সামরিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমানবাহিনীর যৌথ উদ্যোগে আয়োজিত ‘জুনিপার ফ্যালকন’ সামরিক মহড়ার সময় উড্ডয়ন করছে যুক্তরাষ্ট্রের একটি এফ-১৫ যুদ্ধবিমান। ছবি: রয়টার্স।
আন্তর্জাতিক

চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে থাকতে পারে ইরান, বলছে সূত্র

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net